বুধবার ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
অশুদ্ধ বানানের ছড়াছড়ি সাইনবোর্ডে
জান্নাতুল ফেরদৌসঃ- ঢাকা।
প্রকাশ: ১ ফেব্রুয়ারি, ২০২১, ১:০৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

অশুদ্ধ বানানের ছড়াছড়ি সাইনবোর্ডে

সময় নিউজ বিডিঃ   মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার জন্য ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন রফিক, সালাম, বরকতসহ অনেকে। ১৯৫৬ সালে বাংলা ভাষা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পেলেও এর যথাযথ ব্যবহার আজও উপেক্ষিত।

বাংলা ভাষার সঠিক ব্যবহার ও বানানপদ্ধতি নিয়ে অনেক আলোচনা-সমালোচনার পর প্রমিত বাংলা বানান রীতি প্রণয়ন করেছে বাংলা একাডেমি। অথচ এই প্রমিত বাংলা বানান রীতি অনুসরণ করছেন না অনেকে। বিশেষ করে সাইনবোর্ডে ভুল বাংলা বানান নজরে পড়ে যেখানে-সেখানে।

ভাষাসংগ্রামী আহমদ রফিক সময় নিউজ বিডি কে বলেন, ‘সাইনবোর্ড যারা লেখে তাদের সবাই বানান সঠিক জানে না। জানার মধ্যেও অনেক সময় ভুল থাকে। বাংলা একাডেমির অভিধান দেখে বানান ঠিক করতে হবে।’ তিনি আরো বলেন, ‘সাংস্কৃতিক অঙ্গনের লোকদের উচিত দল বেঁধে বানান ঠিক করে দেওয়া।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষাবিদ বলেন, ‘সাইনবোর্ডের লেখা দেখে পথচারী এবং স্কুলের অনেক শিক্ষার্থী অনেক ক্ষেত্রে বানান শিখে থাকে। যদি সাইনবোর্ডে ভুল লেখা থাকে, তাহলে যারা সাইনবোর্ড পড়ে তারাও ভুল বানান শিখে। আবার যারা শুদ্ধ বানান জানেন তারা এই ভুল বানানকে বাঁকাচোখে দেখেন। মাতৃভাষায় জ্ঞান অর্জন করতে হলে শুদ্ধ বানান জানা জরুরি। কেননা, একটি বর্ণের হেরফেরে শব্দের অর্থ ভিন্ন হয়ে যায়। যেমন ‘নীড়’ শব্দের অর্থ বাড়ি আর ‘নীর’ অর্থ পানি।

তিনি আরও বলেন, ‘অনেক প্রতিষ্ঠানের সাইনবোর্ডে দেখা যায় ‘স্কুল এন্ড কলেজ’ লেখা। ইংরেজি ‘এন্ড’ শব্দের অর্থ শেষ বা প্রান্ত; আর ‘অ্যান্ড’ অর্থ এবং। যদি স্কুল-কলেজে এরূপ ভুল বানান লেখা হয় তাহলে শিক্ষার্থীরাও ভুল বানান শিখবে। এ বিষয়ে সজাগ থাকতে হবে।’

সরেজমিনে ঘুরে দেখা যায়, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের সাইনবোর্ডে লেখা ‘ইস্টার্ণ উড ওয়ার্কস’। এখানে হওয়ার কথা ‘ইস্টার্ন’। গুলশান লিংক রোডে জল খাবার রেস্তোরাঁর সাইনবোর্ডে লেখা ‘জল খাবার রেস্তোরা’। এ রকম ভুল বানান অহরহ চোখে পড়ে।

তেজগাঁওয়ে রাস্তার পাশে রাখা ঢাকা উত্তর সিটি করপোরেশনের গাড়িতে ‘পরিষ্কার’ শব্দটির বদলে লেখা ‘পরিস্কার’। মগবাজারে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম লেখা ‘শের-ই-বাংলা স্কুল এন্ড কলেজ’। এর ভর্তি বিজ্ঞপ্তির সাইনবোর্ডে ‘শ্রেণি’ শব্দের বদলে লেখা ‘শ্রেণী’।

শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. আবদুস সাত্তার দুঃখ প্রকাশ করে সময় নিউজ বিডি কে বলেন, সাইনবোর্ডে ভুলের বিষয়টি তার চোখে পড়েনি। তিনি সাইনবোর্ড দেখে দ্রুত বিষয়টি সমাধান করবেন।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার