সোমবার ● ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ● ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল।। কবিরাজির নামে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবির... মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন
সোনার দাম ৮০ হাজার ছাড়াতে পারে
জান্নাতুল ফেরদৌসঃ- ঢাকা।
প্রকাশ: ৬ ফেব্রুয়ারি, ২০২১, ৭:৪০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

সোনার দাম ৮০ হাজার ছাড়াতে পারে

সময় নিউজ বিডিঃ   সোনার অলংকারের দাম নির্ধারণের বিষয়ে প্রাথমিক সিদ্ধান্তে পৌঁছেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। তারা দেশের বাজারে মূল্য সংযোজন কর (ভ্যাট), মজুরিসহ নতুন প্রক্রিয়ায় এ হিসেব করেছেন। এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি সোনার দাম প্রায় ৮০ হাজার টাকায় পৌঁছে যাবে। বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকারের দাম ৭২ হাজার ৬৬৬ টাকা।

বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি গ্রামের দাম ৬ হাজার ২৩০ টাকা। তার সঙ্গে ২৫০ টাকা মজুরি যোগ হয়। মজুরিসহ প্রতি গ্রাম সোনার দাম হয় ৬ হাজার ৪৮০ টাকা। এর সাথে আরো ৫ শতাংশ ভ্যাট ধরা হলে প্রতি গ্রামের দাম হবে ৬ হাজার ৮০৪ টাকা। এভাবে এক ভরির সোনার অলংকারের দাম দাঁড়াবে প্রায় ৮০ হাজার।

রাজধানীর একটি কনভেনশন হলে গত বুধবার জুয়েলার্স সমিতির সভাপতি এনামুল হক খানের সভাপতিত্বে অতিরিক্ত সাধারণ সভা হয়। এতে সমিতির কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতা এবং সাধারণ জুয়েলার্স ব্যবসায়ীরা অংশ নেন। সভায় সোনার অলংকারের সঙ্গে ভ্যাট ও মজুরি যোগ করে পুনরায় দাম নির্ধারণ করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া সিদ্ধান্ত হয়েছে সমিতির সদস্যদের জন্য আবাসন প্রকল্প করা হবে। দেশীয় প্রতিষ্ঠানগুলো সক্ষমতা অর্জন না করা পর্যন্ত বিদেশি বিনিয়োগ নিরুৎসাহিত করার পাশাপাশি ভ্যাট হার হ্রাস ও অসাধু ভ্যাট কর্মকর্তাদের দৌরাত্ম্য বন্ধে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর নজরে আনতে কাজ চলবে।

সাধারণ সভায় ভ্যাট, মজুরিসহ দাম নির্ধারণের প্রাথমিক সিদ্ধান্ত হলেও শেষ পর্যন্ত সমিতি কোন পথে হাঁটবে, সেটি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছে। জানতে চাইলে জুয়েলার্স সমিতির সভাপতি এনামুল হক বলেন, ভ্যাট, মজুরিসহ দাম নির্ধারণ করলে সোনার দামের চেহারা ভয়ংকর অবস্থায় পৌঁছে যাবে। যদিও সাধারণ সভায় উপস্থিত ব্যবসায়ীদের প্রায় ৭০ শতাংশ সিদ্ধান্তের পক্ষে অবস্থান ছিল। তারপরও পুরো বিষয়টি নিয়ে আমরা দ্বিধাগ্রস্ত অবস্থায় রয়েছি। জেলা পর্যায়ের ব্যবসায়ীরা ব্যাপক প্রতিক্রিয়া দেখাচ্ছেন। অনেকের আশঙ্কা, ভ্যাট ও মজুরিসহ দাম নির্ধারণ করা হলে ছোট ব্যবসায়ীদের দোকানে ক্রেতারা যাবেন না। তাতে তারা ভয়াবহ ক্ষতিগ্রস্ত হবেন।

তিনি আরো বলেন, ১৫ ফেব্রুয়ারির মধ্যে আমরা বিষয়টি নিয়ে কার্যনির্বাহী কমিটি ও শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।

জানা যায়, ব্যবসায় স্বচ্ছতা আনতে ভ্যাট, মজুরিসহ সোনার অলংকারের দাম নির্ধারণের চিন্তাভাবনা বেশ কিছুদিন ধরেই করছিল জুয়েলার্স সমিতি। চলতি বছরের প্রথম দিন থেকে সেটি কার্যকর হওয়ার কথা ছিল। বিষয়টি নিয়ে সমিতির শীর্ষ নেতৃত্ব দ্রুত এগোলেও প্রভাবশালী ব্যবসায়ীদের একটি অংশ বিরোধিতা করেন। তখন ভ্যাট বাবদ রাষ্ট্রীয় কোষাগারে রাজস্ব বেশি দেওয়ার আশ্বাস দিয়ে ভ্যাটের হার কমানোর দাবি তোলার পরিকল্পনা করেছিলেন সমিতির নেতারা। সেটি আদায় হলেই ভ্যাট, মজুরিসহ সোনার দাম নির্ধারণের পথে হাঁটবেন তাঁরা। তারপর হঠাৎ করেই সমিতির নেতারা সাধারণ সভায় ব্যবসায়ীদের মতামত নিয়ে এগোনোর সিদ্ধান্ত নেন।

ভ্যাট, মজুরিসহ সোনার দাম নির্ধারণে পক্ষে সমিতির নেতাদের যুক্তি ছিল, ক্রেতাদের একটি অংশ ভ্যাট দিতে চান না। আবার ভ্যাট পরিশোধে ব্যবসায়ীরাও দুর্নীতির আশ্রয় নেন। অন্যদিকে ভ্যাট আদায়ে স্বচ্ছতা আনতে রাজধানীর বিভিন্ন জুয়েলার্সে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) মেশিন বসিয়েছে। ফলে দেশের জুয়েলার্স ব্যবসায় সামঞ্জস্য ও স্বচ্ছতা আনার জন্যই ভ্যাট, মজুরিসহ সোনার অলংকারের দাম নির্ধারণের প্রক্রিয়া শুরু করা হয়েছে।

তবে ব্যবসায়ীদের একাংশের শঙ্কা, বর্তমান পরিস্থিতিতে ভ্যাট, মজুরিসহ দাম নির্ধারণ করলে নেতিবাচক প্রতিক্রিয়া হতে পারে। কারণ, তখন সোনার দাম ৮০ হাজার টাকা ছাড়িয়ে যেতে পারে। আবার ঢাকার বাইরের বেশির ভাগ ব্যবসায়ী ভ্যাট দেন না। ঢাকার বড় মার্কেটের জুয়েলার্সগুলো ভ্যাট দিচ্ছে। নতুন প্রক্রিয়ায় দাম নির্ধারণ করা হলে অনেক ব্যবসায়ী নাও মানতে পারেন। সেটি হলে একধরনের বিশৃঙ্খলা তৈরি হবে।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  ৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল।।   কবিরাজির নামে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবিরাজ গ্রেফতার/   মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।