সোমবার ● ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ● ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল।। কবিরাজির নামে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবির... মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন
স্যানিটাইজার-সাবানের ৫০ লাখ টাকার টেন্ডারে সমঝোতার অভিযোগ
শারমিন আক্তার
প্রকাশ: ৯ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৩০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

স্যানিটাইজার-সাবানের ৫০ লাখ টাকার টেন্ডারে সমঝোতার অভিযোগ

খুলনা জেলা পরিষদের হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড ওয়াশ, সাবান ও মাস্ক ক্রয়ের ৫০ লাখ টাকার টেন্ডারে সমঝোতার অভিযোগ উঠেছে। সোমবার রাজনৈতিক দলের প্রভাবশালী ঠিকাদার, যুবলীগ ও আওয়ামী লীগ নেতাদের মধ্যস্থতায় এ সমঝোতা হয় বলে অভিযোগ সাধারণ ঠিকাদারদের।

জেলা পরিষদ সূত্রে জানা যায়, কোভিড -১৯ এর দ্বিতীয় ঢেউ মোকাবিলায় দেশের দরিদ্র জনসাধারণের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড ওয়াশ, সাবান ও মাস্ক বিতরণের উদ্যোগ নেয় খুলনা জেলা পরিষদ। ৫০ লাখ টাকা ব্যয়ে এ টেন্ডার গত ৩ জানুয়ারি বিজ্ঞপ্তির মাধ্যমে দরপত্রের আহ্বান করা হয়। ১৯ জানুয়ারি ছিল দরপত্র বিক্রির শেষ দিন।

পরের দিন ২০ জানুয়ারি বুধবার দুপুর ১টায় ওই দরপত্র জমার শেষ সময় ধার্য করা হয়। দরপত্র উন্মুক্ত করার সময় ছিল বিকেল ৩টা। তবে টেন্ডার গ্রহণ নিয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হওয়ায় তা স্থগিত হয়ে যায়।

সোমবার ফের এর দরপত্র গ্রহণের দিন ধার্য করা হয়। শেষ দিন পর্যন্ত ৩০টি দরপত্র বিক্রি হয়। আর নির্ধারিত সময় দুপুর ১টার মধ্যে মাত্র ৪টি দরপত্র জমা পড়ে। এর মধ্যে এসএম এন্টারপ্রাইজ ৪৯ লাখ ৯৫ হাজার ৪৩ টাকা, এসআর করপোরেশন ৪৯ লাখ ৯৭ হাজার ৯৮৪ টাকা, সিটি মেডিকেল ৪৯ লাখ ৯৫ হাজার ৯৫৮ টাকা করে রেট জমা দিয়েছেন। তবে বিডি ছাড়াই একটি দরপত্র জমা পড়ে, সেটি হলো লাবিবা এন্টারপ্রাইজ।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক ঠিকাদার অভিযোগ করেন, সকাল থেকে জেলা পরিষদের ভেতরে সরকার সমর্থক প্রভাবশালী ঠিকাদাররা ওই টেন্ডার কাজের সমঝোতার চেষ্টা করেন। তাদের ভয়ে সাধারণ ঠিকাদাররা দরপত্র জমা দিতে ব্যর্থ হয়েছেন। সরকার সমর্থক প্রভাবশালী ঠিকাদারের সাথে যুক্ত হন স্থানীয় যুবলীগ ও আওয়ামী লীগ নেতারা।

প্রভাবশালীদের হুমকিতে ৩০ ঠিকাদারের ২৬ জনই দরপত্র জমা না দেয়ায় কাজটি পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান এস এম এন্টারপ্রাইজ।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান জানান, শেষ সময় পর্যন্ত ৩০টি দরপত্র বিক্রি হয়। তার বিপরীতে দরপত্র পড়েছে মাত্র ৪টি। এখন টিইসি কমিটিতে সিদ্ধান্ত নেয়া হবে।

সিন্ডিকেটের ব্যাপারে তিনি বলেন, তার দফতরে কোনো সমঝোতা হয়নি। বাহিরে কিছু হলে সেটি তিনি অবহিত নন।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  ৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল।।   কবিরাজির নামে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবিরাজ গ্রেফতার/   মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।