সোমবার ● ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ● ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল।। কবিরাজির নামে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবির... মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন
মানচিত্রে বঙ্গবন্ধুর সাড়ে ৬ হাজার ক্ষুদ্র ছবি
শারমিন আক্তার
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৫৭ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

মানচিত্রে বঙ্গবন্ধুর সাড়ে ৬ হাজার ক্ষুদ্র ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাড়ে ছয় হাজার ক্ষুদ্র ছবি দিয়ে বাংলাদেশের মানচিত্র তৈরি করেছেন বগুড়ায় তরুণ চিত্রশিল্পী তারিকুল ইসলাম। দুই মিলিমিটারের ক্ষুদ্র বঙ্গবন্ধুর প্রতিকৃতি দিয়ে তৈরি বাংলাদেশের মানচিত্রটি প্রদর্শনের জন্য একক চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

মুজিবশতবার্ষিকী উপলক্ষে বগুড়া শহরের সাতমাথায় শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক জিয়াউল হক। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতান মাহমুদ খান রনি, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার শাহাদৎ হোসেন, বগুড়ার মাটিডালি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লাল মিয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাটিডালি উচ্চবিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি মাহবুব হামিদ তারা। শুক্রবার শুরু হওয়ার পর শনিবার আনুষ্ঠানিকভাবে চিত্র প্রদর্শনী শেষ হবে।

চিত্রকর্ম প্রদর্শনীতে তারিকুল ইসলাম করোনাভাইরাসের সময় হোম কোয়ারেন্টাইন চলাকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতি আঁকেন ১০ হাজার ১০০টি। প্রতিটি প্রতিকৃতির আকার ২ মিলিমিটার। তুলির আঁচরে, রঙ কলমের কারুকাজে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ফুটিয়ে তোলেন তিনি। এসময় তিনি এক ইঞ্চি দৈর্ঘ্যের ক্ষুদ্রাকার ৪১০ পাতার শিল্পকর্ম (বই) তৈরি করতে সক্ষম হন।

তার শিল্পকর্মে বঙ্গবন্ধুর শৈশব, কৈশোর, তারুণ্য ও রাজনৈতিক জীবনের ২৫০টি দুর্লভ চিত্রকর্ম স্থান পেয়েছে। এরমধ্যে পেনসিল স্কেচে আঁকা চিত্রকর্ম আছে ৩১টি, ২২৯টি আছে জলরঙে আঁকা ছবি। আছে পেনসিল স্কেচে আঁকা জাতীয় চার নেতা, সাতজন বীরশ্রেষ্ঠ, বায়ান্নর ভাষা আন্দোলন, ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ, বঙ্গবন্ধুর কারাবন্দি জীবন, মুক্তিযুদ্ধ ও বিজয় উল্লাস, বঙ্গবন্ধুর চোখে বাংলাদেশ এবং ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মম হত্যাযজ্ঞের শোকচিত্র। চিত্রকর্মের সঙ্গে পেনসিলে লেখা আছে—‘১৯২০ থেকে ১৯৭৫ সালের ১৫ই আগস্টের শোকগাঁথার কথা’।

শিল্পী তারিকুল এখন সরকারি আজিজুল হক কলেজে হিসাববিজ্ঞান নিয়ে পড়ছেন। বগুড়া শহরের কলোনি এলাকার ছাত্রাবাসের একটি কক্ষে তার বাস। ছাত্রাবাসের কক্ষ না বলে ‘বঙ্গবন্ধু আর্ট গ্যালারি’ বলা ভালো। ঘরের চারপাশে বঙ্গবন্ধুর নানা প্রতিকৃতি শোভা পাচ্ছে। কোনোটা জলরঙ, কোনোটা পেনসিল আবার কোনোটা কলমের স্কেচ।

তারিকুলের জন্ম বগুড়ার ধুনটের নিমগাছি ইউনিয়নের বেড়ের বাড়ি গ্রামের এক কৃষক পরিবারে। বাবা আব্দুল কাফি প্রামানিক বর্গা চাষি।

তারিকুল বলেন, ‘চিত্রকর্মে হাতেখড়ি বড় ভাই তাজমিলুর রহমানের কাছে। গাবতলীর বাগবাড়িতে ‘তাজ আর্ট’ নামের ভাইয়ের একটি দোকান আছে। শৈশবে পড়াশোনার ফাঁকে সেখানেই আঁকাআঁকি।’

তিনি জানান, তার চিত্রকর্ম নিয়ে দেশে-বিদেশে অনেক প্রদর্শনী হয়েছে। ঘর ভরে গেছে পুরস্কারে। ২০১৯ সালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে ১৭ দেশের অংশগ্রহণে চিত্র প্রদর্শনী হয়। সেখানে তার আঁকা বেশ কিছু ছবি স্থান পায়। এছাড়া ধানমন্ডি আর্ট গ্যালারিতেও তার চিত্রকর্ম প্রদর্শিত হয়। গত বছর ময়মনসিংহে বঙ্গবন্ধু আর্ট ক্যাম্পে অংশ নেন। এছাড়া নেপালের কাঠমান্ডু, মিয়ানমার ও ভারতে চিত্র প্রদর্শনীতে অংশ নিয়ে পুরস্কার পান।

তারিকুল বগুড়া আর্ট কলেজে বিএফএ (ড্রয়িং অ্যান্ড পেইন্টিং) নিয়ে পড়ছেন। লেখাপড়ার পাশাপাশি তিনি বগুড়া শহরের মাটিডালি উচ্চবিদ্যালয়ে খণ্ডকালীন চারু ও কারুকলা শিক্ষকতা করছেন।

তারিকুল বলেন, বঙ্গবন্ধুকে দেখার সৌভাগ্য হয়নি। কিন্তু দেশের স্বাধীনতা আন্দোলনে তার অবদান ও আত্মত্যাগের কথা শুনে তাকে ভালোবেসে ফেলেছি। তিনি আশা করছেন এই কাজটি বিশ্বরেকর্ড হবে।

শিল্পী তারিকুল ইসলামের এই শিল্পকর্ম দেখে মাটিডালি উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিমের বাবা মাহবুব হামিদ বলেন, ‘বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনের নানা সময়ের ঘটনাচিত্র ছোট ছোট কাগজে তুলির আঁচড় দিয়ে দুর্দান্তভাবে ফুটিয়ে তুলেছে ছেলেটি। এই শিল্পকর্ম নিঃসন্দেহে অনন্য ও বিরল। তার এই শিল্পকর্ম নতুন প্রজন্মের ছেলে-মেয়েদের আগ্রহ তৈরি করেছে।’

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  ৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল।।   কবিরাজির নামে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবিরাজ গ্রেফতার/   মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।