তিনি বলেন আগামী বর্ষা মৌসুমের আগেই বরিশালের প্রধান চারটি খাল আমি সংস্কার করা সহ সচল করে দেয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করেছি।
এছাড়া নগরীর জলাবদ্ধতা নিরসনের জন্য ড্রেনেজ ব্যবস্থাগুলো সচল রাখার প্রয়োজন রয়েছে। এগুলো সচল থাকলে সাধারণত পানি বেশী সময় একখানে জমে থাকতে পারে না।
তিনি এসময় বরিশালের সংবাদ কর্মীদেরকে সত্য বস্তু নিষ্ঠ সংবাদ তুলে ধরার কথা বলে বলেন ভয় পেলে চলবে না। একটি সংবাদের মাধ্যমে জাতীকে অনেক উপরে নিয়ে যেতে পারে সেক্ষেত্রে সাহসিকতার মাধ্যমে সাংবাদিকতা করতে হবে।
আজ শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যকরী পরিষদের পক্ষ থেকে পানি সম্পদ প্রতি মন্ত্রীর সাথে নগরীর বান্দরোডস্থ পানি উন্নয়ন বোর্ড রেস্ট হাউজে সৌজন্য স্বাক্ষাত করতে গেলে তিনি একথাগুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন- শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের সভাপতি মু.ইসমাইল হোসেন নেগাবান মন্টু, সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, সহ- সম্পাদক এম মোফাজ্জেল হোসেন, কোষাধাক্ষ মোশাররফ হোসেন, পাঠাগার সম্পাদক রুবেল খান, ক্রিড়া সম্পাদক দেওয়ান মোহন, কার্যকরী পরিষদ সদস্য এ্যাড, নজরুল ইসলাম চুন্নু ও সৈয়দ দুলাল ও সাগর বৈদ্য।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক নাসিম উল আলম, মুরাদ আহমেদ, গোপাল সরকার, জাকির হোসেন, এম মিরাজ হোসেন, এম জহিরসহ বিভিন্ন সহযোগী সদস্য গণ।
পানি সম্পদ প্রতি মন্ত্রী আরো বলেন, আমি আমার দপ্তরে সততার সাথে দায়ীত্ব পালন করে যাচ্ছি আমি কোন কমিশন পার্সেন্টিজ খাই না।
আমি এখানে সেবা করতে এসেছি আমি আমার জণগনের সেবক হিসাবে কাজ করতে চাই। আমার প্রয়োজন সাড়ে তিন হাত জায়গা এর বেশি আমার চাওয়া নাই।
তিনি আরো বলেন- আমাদের রাজনৈতিক মহলে অনেক সমস্যা আছে আমরা কথা বলি কিন্তু কাজের সাথে কোন মিল খুঁজে পাওয়া যায় না।





৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল।।
কবিরাজির নামে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবিরাজ গ্রেফতার/
মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।
কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥
কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।
মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক
বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ

