সোমবার ● ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ● ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল।। কবিরাজির নামে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবির... মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন
হেলমেট পরে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ!
ইসরাত জাহান কনিকাঃ-
প্রকাশ: ১৪ মার্চ, ২০২১, ১০:৩৭ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

হেলমেট পরে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ!

সময় নিউজ বিডিঃ পাবনায় সাঁথিয়ায় ডিস সংযোগের টাকা আদায়কে কেন্দ্র করে ডিস ব্যবসায়ী ও গ্রাহকদের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার নাগডেমড়া ইউনিয়নের ভিটেপাড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এই ঘটনায় পুলিশ সংঘর্ষে লিপ্ত উভয়পক্ষের ছয়জনকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সম্প্রতি ডিস সংযোগের বিল আদায়কে কেন্দ্র করে ভিটাপাড়া গ্রামের পাশের সরিষা গ্রামের ডিস ব্যবসায়ী মোশারফ হোসেনের বিরোধ বাধে ভিটাপাড়া গ্রামের প্রামাণিক গ্রুপের লোকজনের সঙ্গে। এরই জেরে শনিবার দুপুরে দু’গ্রামের লোকজনের সংঘর্ষ হয়।

প্রায় তিন ঘণ্টা ধরে এই সংঘর্ষ চলে। এসময় প্রায় সাত-আটশ গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পরেন। তাদের অনেকেই মাথায় হেলমেট পরে লাঠি, ফলা, ঢাল, তলোয়ারসহ বিভিন্ন দেশীয় অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে উভয়পক্ষ হামলা-পাল্টা হামলা চালায়। এসময় ক্ষেতের ফসল নষ্টসহ বাড়িঘরে হামলার ঘটনাও ঘটে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহামম্মদ সিদ্দিকুল ইসলাম শনিবার রাতে জানান, খবর পাওয়ার পর পরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে উভয়পক্ষর কয়েকশ লোককে নিবৃত্ত করতে পুলিশকে বেগ পেতে হয়।

এ অবস্থায় পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (বেড়া সার্কেল) জিল্লুর রহমানের নেতৃত্বে পার্শ্ববর্তী বেড়া থানার পুলিশ ফোর্স যোগ দেয়। পরে দুই থানার পুলিশের যৌথ অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ভিটেপাড়া গ্রামের বাসিন্দা আব্দুর আলীম মণ্ডল ও মনসুর বলেন, প্রামাণিক গ্রুপের লোকজন হামলা করে তাদের প্রায় ছয় বিঘা জমির রসুন, করোলাসহ বিভিন্ন ফসলাদি নষ্ট করেছে ও তুলে নিয়ে গেছে।

মজিবর ও মনিরুল নামের দুই ব্যক্তি অভিযোগ করে বলেন, তাদের বাড়িঘর ভাঙচুর হয় এবং টিভিসহ টাকা পয়সা লুট করে নিয়ে যায় হামলাকারীরা।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম আরো বলেন, এ ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

রাত সাড়ে আটটা পর্যন্ত থানায় এই ব্যাপারে কেউ মামলা করেননি বলেও তিনি জানান।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  ৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল।।   কবিরাজির নামে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবিরাজ গ্রেফতার/   মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।