সোমবার ● ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ● ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল।। কবিরাজির নামে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবির... মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন
স্কুল-কলেজ খোলা নিয়ে সংশয়ে পড়েছে শিক্ষা মন্ত্রণালয়
প্রকাশ: ১৬ মার্চ, ২০২১, ৯:১৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

স্কুল-কলেজ খোলা নিয়ে সংশয়ে পড়েছে শিক্ষা মন্ত্রণালয়

সময় নিউজ বিডিঃ  আগামী ৩০ মার্চ স্কুল-কলেজ চালুর ঘোষণা দিয়েছিল সরকার, তবে করোনার প্রাদুর্ভাব বাড়তে থাকায় স্কুল-কলেজ খোলা নিয়ে ফের সংশয়ে পড়েছে শিক্ষা মন্ত্রণালয়। 

 

 

করোনাসংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির পরামর্শ ছিল, করোনার নমুনা শনাক্তের হার ৫ শতাংশের নিচে নামলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার চিন্তা করা। গত ২৭ ফেব্রুয়ারি আন্ত মন্ত্রণালয় সভা শেষে যখন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা দেওয়া হয়, তখন নমুনা শনাক্তের হার ছিল ৩.৩ শতাংশ। তবে কয়েক দিন ধরেই বাড়ছে করোনা সংক্রমণের হার। সোমবার এই হার ছিল ৯.৪৮ শতাংশ।

 

 

বিশেষজ্ঞদের মতে, সামনের দিনগুলোতে করোনা শনাক্তের হার আরো বাড়তে পারে। এতে স্কুল-কলেজ খোলা নিয়ে সংশয়ও বেড়ে যাচ্ছে।শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, গত ২৭ ফেব্রুয়ারির আন্ত মন্ত্রণালয় সভায় আলোচনা হয়েছিল ৩০ মার্চের আগে আরেকটি সভা হবে। সেখানে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তটি পর্যালোচনা করা হবে। যদি কোনো ধরনের ঝুঁকি মনে হয়, তাহলে আন্ত মন্ত্রণালয় সভা থেকে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে। এখন সংক্রমণের হার যেহেতু বাড়ছে তাই ৩০ মার্চের আগে পর্যালোচনাসভা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

 

 

মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, যদি করোনা সংক্রমণের হার এভাবে বাড়তে থাকে, তাহলে স্কুল-কলেজ খোলার সম্ভাবনা কম। কারণ শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়ে কোনো সিদ্ধান্ত নেবে না সরকার। আর যদি করোনা সংক্রমণের হার খুব বেশি না বাড়ে তাহলে শুধু এসএসসি ও এইচএসসির পরীক্ষার্থীদের জন্য সীমিত পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে পারে। আবার সামনে রোজা শুরু হবে, এরপর ঈদের ছুটি। করোনা পরিস্থিতি এভাবে চলতে থাকলে সব মিলিয়ে ঈদের পর অর্থাৎ বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গেই ২৪ মে থেকেও স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত আসতে পারে।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  ৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল।।   কবিরাজির নামে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবিরাজ গ্রেফতার/   মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।