সোমবার ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
চালকে পিছনে ফেলে ছুটছে চিনি
ইসরাত জাহান কনিকাঃ-
প্রকাশ: ২০ মার্চ, ২০২১, ৩:০৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

চালকে পিছনে ফেলে ছুটছে চিনি

সময় নিউজ বিডিঃ  বেসামাল অবস্থায় রয়েছে রংপুরের নিত্যপণ্যের বাজার। বেশ কয়েকমাস ধরেই বাজারে অধিকাংশ পণ্যের দাম ওঠানামা করছে। চালের বাজার স্থিতিশীল থাকলেও ভোজ্যতেল ও মুরগির সঙ্গে ঊর্ধ্বমুখী মসলার বাজার। এছাড়া বাড়তির দিকে চিনির দাম।

সরেজমিনে রংপুর মহানগরীর বিভিন্ন বাজারে ঘুরে দেখা যায়, চালের বাজারে কিছুটা লাগাম রয়েছে। গত সপ্তাহের দরেই মিনিকেট বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৫৮-৬০ টাকা, নাজিরশাইল বিক্রি হচ্ছে ৬৪-৬৫ টাকা, বি-আর-২৮ ৫০-৫২ টাকা, বিআর-২৯ কেজিপ্রতি ৪৮-৫০ টাকা, পাইজাম ৪৩-৪৪ টাকা, গুটিস্বর্ণা বিক্রি হচ্ছে ৪৪-৪৫ টাকা, স্বর্ণা ৪৪-৪৫ টাকা ও চিনিগুড়া ৮০-৮৫ টাকায় বিক্রি হচ্ছে।

সিটি বাজারের চাল ব্যবসায়ী জিয়ারুল ইসলাম বলেন, কয়েক মাস ধরে লাগামহীভাবে চালের দাম ওঠানামা করছে। কখনো কেজিপ্রতি ৫-৮ টাকা বেশি, কখনও আবার ২-১ টাকা কমছে। মাঝে চালের দাম চড়া থাকলেও এখন কিছুটা স্থীর রয়েছে।

সিটি বাজারে চাল কিনতে আসা সুমন হোসেন বলেন, চালের দাম বেড়ে যাওয়ায় আমরা মধ্যবিত্তরা চরম বিপদে পড়েছি। পরিবারের খাদ্যের চাহিদা পূরণ করতে বেশি দামে জিনিস কিনতে হচ্ছে। বাজার স্বাভাবিক থাকলে পরিবারের খরচ চালাতে সুবিধা হয়।

এদিকে চালের বাজারে কিছুটা লাগাম টানলেও তেলের বাজারে অস্থিরতা চলছেই বলে জানান ব্যবসায়ীরা। এ সপ্তাহে কোম্পানিভেদে বোতলজাত সয়াবিন তেল ১৩৫-১৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে খোলা সয়াবিন তেল গত সপ্তাহের তুলনায় কেজিপ্রতি ৪-৫ টাকা বৃদ্ধি পেয়ে ১৩৫-১৩৮ টাকা দরে বিক্রি হচ্ছে।

মুরগির দামও ঊর্ধ্বমুখী বলে জানান কামাল কাছনা বাজারের মুরগি ব্যবসায়ী হালিম মিয়া। ব্রয়লার মুরগি আগের দামে ১৫০-১৬০ টাকা থাকলেও দেশি মুরগি ৪২০ টাকা, পাকিস্তানি কক ২০ থেকে ৩০ টাকা বৃদ্ধি পেয়ে ৩২০-৩৩০ টাকা ও পাকিস্তানি লেয়ার মুরগি ২৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।

অন্যদিকে সপ্তাহের ব্যবধানে বেড়েছে গোটা কয়েক মসলার দাম। জিরা ২৮০ টাকা থেকে ৩০০ টাকা, লং ৩০ টাকা বেড়ে ৮৫০ টাকা, দারচিনি ২০ টাকা বেড়ে ২৯০, ধনিয়া ১০০ টাকা থেকে বেড়ে ১২০ টাকাসহ প্রকারভেদে সবধরনের মসলার দাম কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা বৃদ্ধি পেয়েছে বলে জানান মুলাটোল আমতলা বাজারের ব্যবসায়ী ভুট্টু মিয়া।

এছাড়াও নিত্যপণ্য আটা ৩০-৩৫ টাকা, ময়দা ৪০-৪৫ টাকা, মসুর ডাল (মোটা) ৭০ টাকা, চিকন মসুর ১০০-১১০ টাকা যা গত সপ্তাহের দরেই রয়েছে বলে জানান স্টেশন ব্যবসায়ী আবেদ আলী।

তিনি আরও জানান, চিনির দাম সপ্তাহের ব্যবধানে ৫ টাকা বেড়েছে। কেজিপ্রতি প্যাকেট চিনি খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৭৮ টাকা। আর খোলা চিনি পাইকারি বাজারে ৬৫ এবং খুচরা বাজারে ৬৮-৭০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এদিকে ডিমে কিছুটা স্বস্তি রয়েছে বলে জানান, সিটি বাজারের ডিম ব্যবসায়ী তোফায়েল ইসলাম। শনিবার ফার্মের মুরগির ডিম প্রতিহালি ২৮ টাকা, পাকিস্তানি মুরগির ডিম ৪০ টাকা, হাঁসের ডিম ৪০ টাকা ও দেশি মুরগির ডিম ৬০-৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

মাছের বাজার গত সপ্তাহের দরেই রয়েছে বলে জানান টার্মিনাল ও মূলাটোল আমতলা বাজারের মাছ ব্যবসায়ীরা। তারা বলেন, মাছের দাম স্থিতিশীল রয়েছে। তবুও বাজারে ক্রেতার সংখ্যা খুবই কম। ব্যবসা-বাণিজ্যের অবস্থা তেমন ভালো নেই।

মাহিগঞ্জ বাজারের সবজি ব্যবসায়ী আকবার আলী জানান, কার্টিনাল আলু ১৪-১৫ টাকা, শিল আলু ২০-২২ টাকা, ঝাউ আলু ২০ টাকা, পেঁয়াজ ৩৫-৪০ টাকা, কাঁচা মরিচ ১০-১৫ টাকা, ফুলকপি ১২-১৬ টাকা, বাঁধাকপি ৫ টাকা, শিম ২০ টাকা, বেগুন ১০-১৫ টাকা, পেঁপে ২০-৩০ টাকা, টমেটো ৮-১০ টাকা, গাজর ৮ টাকা, শসা ৩০ টাকা, মটরশুটি ২০-২৫ টাকা, মিষ্টিকুমড়া ১০-১৫ টাকা, কাঁচাকলা ২০-২৫ টাকা, পটল ৪০-৫০ টাকা, সজনে ১০০-১২০ টাকা, স্কোয়াস ১৫-২০ টাকা, ব্রকলি ২০ টাকা, করলা ৩০-৪০ টাকা, ঢেঁড়স ৫০ টাকা, কচুরলতি ৪০ টাকা, লালশাক ১২টাকা, পুঁইশাক ১৫ টাকা, ডাটা শাক ১০ টাকা ও ধনেপাতা ২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার