সোমবার ● ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ● ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল।। কবিরাজির নামে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবির... মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন
আজ আসছেন নেপালের প্রেসিডেন্ট
শারমিন আক্তার
প্রকাশ: ২২ মার্চ, ২০২১, ১:২৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

আজ আসছেন নেপালের প্রেসিডেন্ট

সময় নিউজ বিডিঃ  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারী দুদিনের রাষ্ট্রীয় সফরে আজ ঢাকায় আসছেন। এটি হবে বাংলাদেশে নেপালের প্রথম প্রেসিডেন্টপর্যায়ের সফর। ইতোপূর্বে ২০১৯ সালের নভেম্বরে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ নেপাল সফর করেছেন।

নেপালের প্রেসিডেন্টকে বরণ করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ। রাজধানীর প্রধান সড়কগুলোকে বাংলাদেশ ও নেপালের পতাকা দিয়ে মনোরমভাবে সাজানো হয়েছে। রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের আমন্ত্রণে নেপালের প্রেসিডেন্টের এই সফর। কর্মকর্তারা বলছেন, জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে নেপালের প্রেসিডেন্টের এই সফর বাংলাদেশ ও নেপালের জনগণের মধ্যকার ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন।

বাংলাদেশের সঙ্গে নেপালের সম্পর্ক অত্যন্ত সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত। দুটি দেশ এবং জনগণ ইতিহাস, সংস্কৃতি এবং ভাষার বন্ধনে আবদ্ধ। একাত্তরের মুক্তিযুদ্ধে নেপালের রাজনৈতিক নেতৃত্ব এবং জনগণের সমর্থন আমরা গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি। নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারী ঢাকায় অবতরণের পরপরই তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাবেন। বিকালে পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।

এরপর তিনি জাতীয় প্যারেড গ্রাউন্ডে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগদান করবেন। অনুষ্ঠানে বাংলাদেশ ও নেপালের শিল্পীদের পরিবেশনায় একটি সাংস্কৃতিকপর্বেরও আয়োজন করা হয়েছে। সন্ধ্যায় নেপালের প্রেসিডেন্ট বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন এবং পারস্পরিক দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।

উভয় রাষ্ট্রপতির উপস্থিতিতে দুপক্ষের মধ্যে বেশ কয়েকটি চুক্তি কিংবা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে আশা করা যাচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাসের সঙ্গে ঘনিষ্টভাবে কাজ করে যাচ্ছে। চুক্তি বা সমঝোতা স্মারকসমূহ স্বাক্ষরিত হলে দুদেশের মধ্যে পর্যটন খাত, সাংস্কৃতিক যোগাযোগ ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার হবে বলে আশা করা যাচ্ছে।

রাতে বাংলাদেশের রাষ্ট্রপতি নেপালের প্রেসিডেন্ট এবং তার প্রতিনিধি দলের সম্মানে নৈশভোজের আয়োজন করবেন। পরদিন, ২৩ মার্চ কাঠমান্ডুতে ফিরে যাওয়ার আগে তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন।

নেপালের প্রেসিডেন্টের প্রতিনিধি দলে নেপালের পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিব ছাড়াও উচ্চপদস্থ কর্মকর্তারা অন্তর্ভুক্ত থাকছেন।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  ৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল।।   কবিরাজির নামে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবিরাজ গ্রেফতার/   মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।