রবিবার ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
আবারও ভারতের ১২ লাখ টিকা উপহার হিসেবে পেয়েছে বাংলাদেশ। কেনা টিকা চুক্তি অনুযায়ী গতকাল পর্যন্ত দেশে আসেনি।
কমে আসছে মজুত টিকা
প্রকাশ: ২৭ মার্চ, ২০২১, ৯:৪৭ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

কমে আসছে  মজুত টিকা

সময় নিউজ বিডিঃ   প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকায় পৌঁছানোর পর গতকাল শুক্রবার দুপুরে ভারতের উপহার হিসেবে ১২ লাখ টিকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা সময় নিউজ বিডি কে  বলেন, ‘সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) কর্মকর্তারা বিমানবন্দরে টিকা গ্রহণ করেছেন এবং তা সরকারি সংরক্ষণাগারে রাখা হয়েছে।’

এ নিয়ে বাংলাদেশ ভারত থেকে উপহার হিসেবে মোট ৩২ লাখ টিকা পেল। এর আগে জানুয়ারিতে ভারত উপহার হিসেবে অক্সফোর্ডের ২০ লাখ টিকা দিয়েছিল। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত এই টিকা ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদন করছে।

এ দিকে দেশে করোনার টিকার মজুত কমে আসছে। তবে টিকা সরবরাহকারী প্রতিষ্ঠান বলেছে, ঠিক সময়ে টিকা আসবে।

করোনার টিকা নিয়ে সেরাম ইনস্টিটিউট, সরকার ও বেক্সিমকোর মধ্যে ক্রয় চুক্তি আছে। চুক্তি অনুযায়ী বেক্সিমকো সেরাম ইনস্টিটিউট থেকে টিকা এনে সরকারকে সরবরাহ করবে। প্রতি মাসে ৫০ লাখ করে আনবে। এভাবে ছয়টি চালানে মোট ৩ কোটি টিকা আনার কথা।

বেক্সিমকো জানুয়ারি মাসে ৫০ লাখ টিকা সরবরাহ করেছিল। ফেব্রুয়ারি মাসে ২০ লাখ সরবরাহ করেছিল, বাকি ছিল ৩০ লাখ। এ দিকে মার্চ মাস শেষ হতে চলল, টিকা কবে আসবে, তা নিশ্চিত করছেন না সংশ্লিষ্ট ব্যক্তিরা।

স্বাস্থ্য অধিদপ্তর গত বৃহস্পতিবার পর্যন্ত ৫১ লাখ ৩৯ হাজার ৪৫৬ জনকে প্রথম ডোজের টিকা দিয়েছে। এদের প্রত্যেককে দ্বিতীয় ডোজ টিকা দিতে একই পরিমাণ টিকার প্রয়োজন। নতুন আসা ১২ লাখ ডোজসহ গতকাল পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের কাছে টিকা মজুত ছিল ৫০ লাখ ৬০ হাজার ৫৪৪ ডোজ। অর্থাৎ নতুন টিকা না এলে ৭৮ হাজার ৯১২ জনকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া সম্ভব হবে না।

এরই মধ্যে ভারত টিকা রপ্তানি সাময়িক স্থগিত করেছে বলে গণমাধ্যমে খবর এসেছে।

চুক্তি অনুযায়ী, ভারত থেকে কেনা টিকা কবে নাগাদ কী পরিমাণ দেশে আসবে, তা স্পষ্ট করে কেউ বলছেন না। গত পরশু স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক মীরজাদী সেব্রিনা  সময় নিউজ বিডি কে বলেছিলেন, ‘আমরা টিকা পাওয়ার ব্যাপারে আশাবাদী। চুক্তি অনুয়ায়ী টিকা পাব না, এমন তথ্য আমাদের কাছে নেই।’

গতকাল টিকা সরবরাহকারী প্রতিষ্ঠান বেক্সিমকোর জনসংযোগ শাখা সময় নিউজ বিডি কে বলেছে, টিকা ঠিক সময়ে আসবে।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার