শনিবার ● ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শনিবার ● ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল।। কবিরাজির নামে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবির... মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন
লক্ষ্মীপুর বিসিকে বিদেশী মদসহ চকলেট কোম্পানির গাড়ি চালক গ্রেফতার, প্রধান নির্বাহী পলাতক।
এস এম আওলাদ হোসেনঃ- লক্ষ্মীপুর
প্রকাশ: ৫ এপ্রিল, ২০২১, ৭:০৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুর বিসিকে বিদেশী মদসহ চকলেট কোম্পানির গাড়ি চালক গ্রেফতার, প্রধান নির্বাহী পলাতক।

সময় নিউজ বিডিঃ   লক্ষ্মীপুর বিসিক এলাকা থেকে বিদেশী মদ ও নগদ প্রায় ৩০ লাখ টাকাসহ ‘নেক্স ফুড বেভারেজ’ নামে একটি চকলেট কোম্পানী’র গাড়ি চালক মোঃ জহির হোসেন প্রকাশ মিজি (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

তবে মাদক ব্যবসার সাথে জড়িত কোম্পানীটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিএফও) মোঃ ওসমান গনি মিন্টু (৫৬) পলাতক থাকলেও জব্দ করা হয় তার ব্যবহৃত প্রাইভেট কারটি। আজ সোমবার (৫ এপ্রিল) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মোঃ শামীম হোসেন।

গ্রেফতারকৃত মোঃ জহির হোসেন মিজি চাঁদপুর জেলার ফরিদগঞ্জের চরডুকিয়া গ্রামের মৃত আবদুল হাসেম মিজি’র ছেলে। তিনি বর্তমানে লক্ষ্মীপুর পৌর শহরের সাহাপুর এলাকায় বসবাস করেন। পলাতক (সিএফও) মোঃ ওসমান গনি মিন্টু লক্ষ্মীপুরের একই এলাকার মৃত ডাক্তার গিয়াস উদ্দিনের ছেলে।

জানা যায়, লক্ষ্মীপুর বিসিক শিল্প নগরী এলাকায় বিশাল প্লট নিয়ে চকলেট কোম্পানী নেক্স ফুড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে একটি কারখানা প্রতিষ্ঠান করেন বাংলাদেশের সুনাম ধন্য ‘ভাইয়া গ্রুপ। এতে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিএফও) দায়িত্বে রয়েছেন মোঃ ওসমান গনি মিন্টু।

দীর্ঘদিন থেকে তিনি ও তার গাড়ি চালক মোঃ জহির হোসেন মিজির যোজসাজসে বিদেশী মদসহ মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো। এমন অভিযোগে রবিবার (৪এপ্রিল) গোপনে লক্ষ্মীপুর বিসিক শিল্পনগরী এলাকায় অভিযান চালায় র‌্যাব-১১।

এসময় বিসিক সংলগ্ন রাকিব নামে এক ব্যক্তির দ্বিতলা বিল্ডিং থেকে গাড়ি চালক মোঃ জহির হোসেন মিজি কে আটক করে তারা। উদ্ধার করা হয় তার সাথে থাকা ৫ বোতল বিদেশী মদ, ২টি প্লাষ্টিকের বোতলে ৪০০ মি.লি. বিদেশী মদ, একটি মোবাইল ফোন, তাদের ব্যবহৃত কালো রংয়ের টয়োটা হ্যারিয়ার প্রাইভেট কার ও মাদক বিক্রয়ের নগদ ২৯ লক্ষ ৯৩ হাজার ৫০০ টাকা। র‌্যাব-১১ কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মোঃ শামীম হোসেন জানান, গ্রেফতারকৃত মিজিকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় ‘নেক্স ফুড বেভারেজ ইন্ডাষ্ট্রিজ লিমিটেড’ এর সিএফও মোঃ ওসমান গনি মিন্টু এ মাদক কারবারির সাথে জড়িত।

চালক মিজি ও মিন্টু দীর্ঘদিন পরষ্পর যোগসাজসে মাদক দ্রব্য ক্রয় বিক্রয় করে আসছে। এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  ৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল।।   কবিরাজির নামে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবিরাজ গ্রেফতার/   মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।