রবিবার ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
কাল থেকে খোলা দোকানপাট শপিং মল
প্রকাশ: ২৪ এপ্রিল, ২০২১, ১০:০৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

কাল থেকে খোলা দোকানপাট শপিং মল

সময় নিউজ বিডিঃ   মানুষের জীবন-জীবিকার কথা বিবেচনায় নিয়ে চলমান লকডাউনের মধ্যেই দোকানপাট, শপিং মল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামীকাল রবিবার থেকে দোকানপাট ও শপিং মল খোলা রাখা যাবে।

সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকানপাট ও শপিং মল খোলা রাখার বিষয়ে গতকাল শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক আদেশ জারি করা হয়েছে। এর জন্য অবশ্যই সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মানতে হবে। দোকানপাট ও শপিং মল খোলার সঙ্গে গণপরিবহন যুক্ত।

তবে মন্ত্রিপরিষদের আদেশে এই বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব রেজাউল ইসলাম স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, ব্যাপকসংখ্যক মানুষের জীবন-জীবিকার বিষয় বিবেচনা করে নতুন এই নির্দেশনা জারি করা হয়েছে। স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়ে সংশ্লিষ্ট বাজার বা সংস্থার ব্যবস্থাপনা কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

করোনাভাইরাস সংক্রমণ রোধে গত ১৪ এপ্রিল থেকে আট দিনের কঠোর লকডাউন শুরু হয়। লকডাউনের মধ্যে দোকানপাট, শপিং মল বন্ধ রাখাসহ ১৩টি নির্দেশনা দেয় সরকার। ওই মেয়াদ শেষ হয় গত বুধবার। এরপর লকডাউনের মেয়াদ আগামী ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়।

এর আগে থেকেই বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকে দোকানপাট ও শপিং মল খুলে দেওয়ার দাবি জানানো হচ্ছিল। এ বিষয়ে তারা সরকারের উচ্চ পর্যায়ে তাদের দাবি তুলে ধরে। দোকানপাট ও শপিং মলে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মানার বিষয়ে সরকারের পক্ষ থেকে দোকান মালিক সমিতির নেতাদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বশীল এক কর্মকর্তার সঙ্গে গণপরিবহনের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে তাঁরা এখনো কোনো নির্দেশনা পাননি।

গণপরিবহন চালুর দাবি বাস মালিকদের : দ্বিতীয় দফা লকডাউনের আগে বিপুলসংখ্যক মানুষ ঢাকা ছেড়ে গ্রামে গেছে। গতকাল তারা ঢাকায় ফিরতে শুরু করেছে।

যানবাহন না থাকায় পথে পথে ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। ফিরতে হচ্ছে অতিমাত্রায় স্বাস্থ্যঝুঁকি নিয়ে। রবিবার থেকে দোকানপাট খুলে দেওয়ার সিদ্ধান্তের পর বাস মালিকরাও এখন গণপরিবহন চালুর দাবি জানিয়েছেন।

গ্রামে ফিরে যাওয়া বেশির ভাগ মানুষ ফুটপাতের দোকানি, ছোট ব্যবসায়ী এবং বিভিন্ন দোকানের কর্মচারী। গতকাল রাজধানীর আব্দুল্লাহপুর এবং গাবতলীর আমিনবাজারে গিয়ে দেখা গেছে, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল, প্রাইভেট কার ও মাইক্রোবাসে ঢাকায় ফিরছে এসব মানুষ। খোঁজ নিয়ে জানা গেছে, শিবচরের বাংলাবাজার এবং গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে বিপুলসংখ্যক মানুষ ঢাকায় ফিরতে জড়ো হয়েছে। এসব মানুষের কেউ ফেরিতে, কেউ বা ফেরি না পেয়ে নৌকায় পদ্মা পাড়ি দিচ্ছে।

গণপরিবহন চালুর দাবি জানিয়ে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতউল্লাহ কালের কণ্ঠকে বলেন, ‘সব দোকানপাট, বিপণিবিতান খুলে দেওয়া হচ্ছে। পরিবহন চালু না থাকলে তো বিপণিবিতানে যাওয়া লোকেরাও বিপদে পড়বে। আর গ্রামে যাওয়া মানুষেরা অতিরিক্ত অর্থ ব্যয় এবং স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ঢাকায় ফিরছে। সে জন্য আমাদের দাবি, গণপরিবহন চালুর অনুমতি দেওয়া হোক।’

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার