শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী চন্দ্রগঞ্জ উপজেলা: জনমতের ভিত্তিতেই হোক অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত চামড়া মাটিচাপা, দায় কার ? —  প্রশাসনের কাগুজে তদারকি ও সিন্ডিকেটের কাছে পরাজিত জাতীয় সম্পদ সত্য কি মরে গেছে ? ‘বড় একটা অ্যাক্সিডেন্ট হোক’ পোস্টের দুই মাস পর সড়কে প্রাণ গেল প্রবাসী যুবকের অবৈধ ফ্রুট জেলি ও রোবো আইসক্রিম তৈরীর কারখানায় অভিযান, মালিককে এক বছরের কারাদন্ড/ রামিসা হত্যার দ্রুত বিচার দাবিতে কলাপাড়ায় মানববন্ধন ও সমাবেশ।।  রামিসার হত্যাকারীর বিচার আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করবো। সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড- ত্রিশালে ধরার খাল পুনঃখননের উদ্বোধন করলেন চন্দ্রগঞ্জ উপজেলা সদর দপ্তর স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন
অবশেষে ঢাকায় পৌঁছেছে ফাইজারের টিকা
শারমিন আক্তার
প্রকাশ: ১ জুন, ২০২১, ৭:৩২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

অবশেষে ঢাকায় পৌঁছেছে ফাইজারের টিকা

সময় নিউজ বিডিঃ  দীর্ঘ প্রতিক্ষার পর ফাইজারের ১ লাখ ৬০০ ডোজ টিকার চালান ঢাকায় এসেছে। সোমবার (৩১ মে) রাত ১১টা ২০ মিনিটে কাতার এয়ারলাইনসের একটি ফ্লাইটে এই টিকা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

এর আগে দফায় দফায় বদলায় ফাইজারের টিকা আসার দিনক্ষণ। নানা বিভ্রান্তির পর শেষ পর্যন্ত রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার (৩০ মে) নয়, সোমবার (৩১ মে) রাতে ঢাকায় আসবে কোভ্যাক্স থেকে পাওয়া ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকা।

সব দেশের জন্য কোভিড টিকা নিশ্চিতে জাতিসংঘের আন্তর্জাতিক উদ্যোগে কোভ্যাক্স থেকে আসা এটিই হবে প্রথম চালান। তবে এ টিকা মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণই এখন বড় চ্যালেঞ্জ। যদিও স্বাস্থ্য অধিদপ্তর বলছে, কিছুটা জটিলতা থাকলেও প্রয়োজনীয় সক্ষমতা আছে বাংলাদেশের।

স্বাস্থ্য অধিদপ্তরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্যসচিব ডা. শামসুল হক বলেন, এই টিকা বিমানবন্দর থেকে বিশেষ ফ্রিজার ভ্যানে করে নিয়ে রাখা হয়েছে তেজগাঁওয়ে ইপিআই স্টোরেজে। এই নিয়ে তিন দেশের উৎপাদিত টিকা দেশে এলো। এর আগে সিরামের ও চীনের টিকা দেশে এসেছে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, এই টিকা ঢাকায় আসার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিয়ে ইপিআইয়ের তত্ত্বাবধায়নে নিয়ে যাওয়া হবে মহাখালী সংরক্ষণাগারে। সেখানে আল্টা-লো ফ্রিজারে রাখা হবে মাইনাস ৬০ থেকে মাইনাস ৮০ ডিগ্রিতে।

প্রথম ডোজ দেয়ার তিন থেকে চার সপ্তাহ পর দিতে হবে দ্বিতীয় ডোজ। ১২ বছরের বেশি যেকোনো ব্যক্তি এ টিকা নিতে পারবে।

দরিদ্র দেশগুলোর টিকাপ্রাপ্তি নিশ্চিতে গঠিত আন্তর্জাতিক প্ল্যাটফর্ম গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশনের (গ্যাভি) কাছ থেকে ফাইজারের এ টিকা আসছে। প্রাণঘাতী ও সংক্রামক ব্যাধি থেকে দরিদ্র দেশগুলোর শিশুদের জীবন রক্ষায় টিকা প্রদানে ভূমিকা রাখা গ্যাভি বিশ্বের নিম্ন ও মধ্যম আয়ের ৯২টি দেশকে করোনাভাইরাসের টিকা সরবরাহের উদ্যোগ নিয়েছে। দরিদ্র দেশগুলোর টিকা প্রাপ্তি নিশ্চিত করতে গঠন করা হয়েছে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্স।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী   চন্দ্রগঞ্জ উপজেলা: জনমতের ভিত্তিতেই হোক অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত   চামড়া মাটিচাপা, দায় কার ? —  প্রশাসনের কাগুজে তদারকি ও সিন্ডিকেটের কাছে পরাজিত জাতীয় সম্পদ   সত্য কি মরে গেছে ?   ‘বড় একটা অ্যাক্সিডেন্ট হোক’ পোস্টের দুই মাস পর সড়কে প্রাণ গেল প্রবাসী যুবকের   অবৈধ ফ্রুট জেলি ও রোবো আইসক্রিম তৈরীর কারখানায় অভিযান, মালিককে এক বছরের কারাদন্ড/   রামিসা হত্যার দ্রুত বিচার দাবিতে কলাপাড়ায় মানববন্ধন ও সমাবেশ।।    রামিসার হত্যাকারীর বিচার আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করবো। সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড-   ত্রিশালে ধরার খাল পুনঃখননের উদ্বোধন করলেন   চন্দ্রগঞ্জ উপজেলা সদর দপ্তর স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন   খুলনা বিভাগীয় কমিশনার জাহিদুল হাসান সাচ্চু ডিআইজি পদে পদোন্নতি, গর্বিত লক্ষ্মীপুরবাসী   কুরবানির পশু বানাতে ছাগলের দাঁত উপড়ে ফেলার অভিযোগ, মানুষের ডেন্টাল চেম্বারেই চলল পশুর দাঁত তোলার ‘কারবার’   শতবর্ষ পরও ত্রিশালে জীবন্ত কবি নজরুলের স্মৃতিবিজড়িত দুই বাড়ি   সমুদ্র সম্পদ সংরক্ষন এবং  সমুদ্রসীমা রক্ষার কাজ করছে নৌবাহিনী ও কোষ্টগার্ড…. নৌবাহিনী প্রধান/   শিশু রামিসা হত্যা: বিচারহীনতার অন্ধকারে হারিয়ে যাওয়া শৈশব   ছয় মাস পানিতে ডুবে থাকে বিদ্যালয় প্রাঙ্গণ, দুর্ভোগে ত্রিশালের শিক্ষক-শিক্ষার্থীরা   কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৩৫ কেজি ওজনের জীবিত কচ্ছপ/   এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার   কলাপাড়া প্রেসক্লাব সভাপতির চিকিৎসা পরবর্তী মতবিনিময়।।   ত্যাগী নেতৃত্বের মূল্যায়ন হোক, তৃণমূলের-প্রত্যাশায় এডঃ হাসিবুর রহমান