শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী চন্দ্রগঞ্জ উপজেলা: জনমতের ভিত্তিতেই হোক অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত চামড়া মাটিচাপা, দায় কার ? —  প্রশাসনের কাগুজে তদারকি ও সিন্ডিকেটের কাছে পরাজিত জাতীয় সম্পদ সত্য কি মরে গেছে ? ‘বড় একটা অ্যাক্সিডেন্ট হোক’ পোস্টের দুই মাস পর সড়কে প্রাণ গেল প্রবাসী যুবকের অবৈধ ফ্রুট জেলি ও রোবো আইসক্রিম তৈরীর কারখানায় অভিযান, মালিককে এক বছরের কারাদন্ড/ রামিসা হত্যার দ্রুত বিচার দাবিতে কলাপাড়ায় মানববন্ধন ও সমাবেশ।।  রামিসার হত্যাকারীর বিচার আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করবো। সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড- ত্রিশালে ধরার খাল পুনঃখননের উদ্বোধন করলেন চন্দ্রগঞ্জ উপজেলা সদর দপ্তর স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন
বরিশালে ১০ বিদ্রোহী প্রার্থীসহ আ.লীগের ১৯ নেতাকর্মী বহিষ্কার
নিজেস্ব প্রতিবেদন
প্রকাশ: ১৯ জুন, ২০২১, ১১:১৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে ১০ বিদ্রোহী প্রার্থীসহ আ.লীগের ১৯ নেতাকর্মী বহিষ্কার

সময় নিউজ বিডিঃ-  ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে চেয়ারম্যান পদে ‘বিদ্রোহী’ প্রার্থী হওয়ায় বরিশাল জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ১০ আওয়ামী লীগ নেতা ও তাদের পক্ষে কাজ করার অপরাধে আরও ৯ জনকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১৯ জুন) বিকেলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বহিষ্কৃত চেয়ারম্যান প্রার্থীরা হলেন- হিজলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক পণ্ডিত শাহাবুদ্দিন ও ফারুক সরদার, সাংগঠনিক সম্পাদক মাস্টার নাসির উদ্দিন হাওলাদার, হরিণাথপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান সিকদার, মুলাদী উপজেলার বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. সিরাজুল ইসলাম মুন্সী, সদস্য মজিবুর রহমান শরীফ, ইঞ্জিনিয়ার ইউসুফ আলী, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তাজেম আলী হাওলাদার, বরিশাল সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম ও চরবাড়িয়া ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম।

অন্যদিকে বহিষ্কৃত নেতারা হলেন- বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম মীর, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মনির খান, ইসমাইল বেপারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুর রব বেপারী, জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন পান্না, বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বাছের আহমেদ বাচ্চু, গারুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনুদ্দিন তালুকদার মিন্টু ও কলসকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম তালুকদার।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম ধাপে ২১ জুন ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ নির্বাচনে যারা আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন তাদের বিপক্ষে প্রার্থী হয়েছেন, এমন জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ১০ আওয়ামী লীগ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশ নেয়ার অভিযোগে বাকি ৯ জনকে বহিষ্কার করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই মুহূর্ত থেকে আওয়ামী লীগের সঙ্গে বহিষ্কৃত নেতাকর্মীদের কোনো সম্পৃক্ততা নেই। এখন থেকে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী তাদের সঙ্গে সম্পর্ক বা সম্পৃক্ততা রাখলে তাদেরকেও সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হবে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস বিষয়টি নিশ্চিত করে বলেন, বিভিন্ন পর্যায়ের ১৯ নেতাকর্মীকে বহিষ্কারের সিদ্ধান্ত জেলা আওয়ামী লীগের। যারা সংগঠনের সিদ্ধান্ত না মেনে বিদ্রোহীদের পক্ষে কাজ করবেন তাদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেয়া হবে।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী   চন্দ্রগঞ্জ উপজেলা: জনমতের ভিত্তিতেই হোক অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত   চামড়া মাটিচাপা, দায় কার ? —  প্রশাসনের কাগুজে তদারকি ও সিন্ডিকেটের কাছে পরাজিত জাতীয় সম্পদ   সত্য কি মরে গেছে ?   ‘বড় একটা অ্যাক্সিডেন্ট হোক’ পোস্টের দুই মাস পর সড়কে প্রাণ গেল প্রবাসী যুবকের   অবৈধ ফ্রুট জেলি ও রোবো আইসক্রিম তৈরীর কারখানায় অভিযান, মালিককে এক বছরের কারাদন্ড/   রামিসা হত্যার দ্রুত বিচার দাবিতে কলাপাড়ায় মানববন্ধন ও সমাবেশ।।    রামিসার হত্যাকারীর বিচার আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করবো। সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড-   ত্রিশালে ধরার খাল পুনঃখননের উদ্বোধন করলেন   চন্দ্রগঞ্জ উপজেলা সদর দপ্তর স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন   খুলনা বিভাগীয় কমিশনার জাহিদুল হাসান সাচ্চু ডিআইজি পদে পদোন্নতি, গর্বিত লক্ষ্মীপুরবাসী   কুরবানির পশু বানাতে ছাগলের দাঁত উপড়ে ফেলার অভিযোগ, মানুষের ডেন্টাল চেম্বারেই চলল পশুর দাঁত তোলার ‘কারবার’   শতবর্ষ পরও ত্রিশালে জীবন্ত কবি নজরুলের স্মৃতিবিজড়িত দুই বাড়ি   সমুদ্র সম্পদ সংরক্ষন এবং  সমুদ্রসীমা রক্ষার কাজ করছে নৌবাহিনী ও কোষ্টগার্ড…. নৌবাহিনী প্রধান/   শিশু রামিসা হত্যা: বিচারহীনতার অন্ধকারে হারিয়ে যাওয়া শৈশব   ছয় মাস পানিতে ডুবে থাকে বিদ্যালয় প্রাঙ্গণ, দুর্ভোগে ত্রিশালের শিক্ষক-শিক্ষার্থীরা   কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৩৫ কেজি ওজনের জীবিত কচ্ছপ/   এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার   কলাপাড়া প্রেসক্লাব সভাপতির চিকিৎসা পরবর্তী মতবিনিময়।।   ত্যাগী নেতৃত্বের মূল্যায়ন হোক, তৃণমূলের-প্রত্যাশায় এডঃ হাসিবুর রহমান