মঙ্গলবার ● ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ● ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম...শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।  কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।
মগবাজারে বিস্ফোরণের ঘটনা নাশকতা নয়: আইজিপি
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৮ জুন, ২০২১, ৮:১২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মগবাজারে বিস্ফোরণের ঘটনা নাশকতা নয়: আইজিপি

রাজধানীর মগবাজারের ওয়্যারলেস গেট এলাকায় বিস্ফোরণের ঘটনা কোনো নাশকতার বিষয় নয় বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

আজ সোমবার (২৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

বেনজীর আহমেদ বলেন, বিস্ফোরণের ঘটনা কোনো নাশকতার বিষয় নয়, গ্যাস থেকে এ ঘটনা ঘটেছে। তিনি বলেন, ঘটনাস্থল দেখে মনে হচ্ছে, এটি একমুখী বিস্ফোরণ। যদি কোনো নাশকতার বিষয় থাকতো তাহলে বিস্ফোরণে ব্যাপকতা চারদিকে ছড়িয়ে পড়তো। কিন্তু তা হয়নি। এরপরও এই ঘটনা তদন্তে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ একটি তদন্ত কমিটি গঠন করবে।

বেনজীর আহমেদ আরো বলেন, মগবাজারে বিস্ফোরণের ঘটনার কারণ অনুসন্ধানে ফায়ার সার্ভিস একটি তদন্ত কমিটি গঠন করেছে। এ ঘটনার অনুসন্ধানে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি গঠন করা হবে। পুলিশের বোম ডিসপোজাল ইউনিটের সদস্য নিয়ে ওই তদন্ত কমিটিটি গঠিত হবে। কমিটির সদস্যরা ফায়ার সার্ভিসের সহায়তা নিয়ে তদন্ত কার্যক্রম চালাবে। তিনি বলেন, ঘটনাস্থলে গ্লাস ভাঙার টুকরা ছাড়া অন্য কিছু আমরা পাইনি। এটি একমুখী বিস্ফোরণ হয়েছে। যদি বিস্ফোরক হতো, তবে তিন থেকে চার দিকে এর ব্যাপকতা থাকতো।

আইজিপি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভবনের ভেতরে মিথেন গ্যাস জমে ছিল। ফায়ার সার্ভিস তাদের যন্ত্রপাতি ঘটনাস্থলে নিয়ে এলে গ্যাস রয়েছে কিনা, তা পরীক্ষা করে জানা সম্ভব হবে। তবে বিস্ফোরণ কেন ঘটেছে সেই কারণ অনুসন্ধানে আমরাও কাজ করছি। ঘটনার প্রাথমিক পর্যায়ে এখনই কোনো সিদ্ধান্ত না দেই, বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে এ বিষয়ে বলা সম্ভব হবে।

গতকাল রবিবার সন্ধ্যায় এ ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মগবাজারের ওয়্যারলেস গেট এলাকায় অবস্থিত ‘রাখি নীড়’ নামের একটি তিনতলা ভবন ধসে নারী ও শিশুসহ অন্তত সাতজন নিহত হন। আহত হন ওই ভবনের বাসিন্দা, সামনের রাস্তায় থাকা বাসযাত্রী, পথচারীসহ শতাধিক। এর মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক।

বিস্ফোরণে রাখি নীড় ছাড়াও ক্ষতিগ্রস্ত হয় আশপাশের বেশ কয়েকটি ভবন, তিনটি যাত্রীবাহী বাসসহ বেশ কিছু যানবাহন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট, হলি ফ্যামিলি হাসপাতাল ও কমিউনিটি হাসপাতালসহ কয়েকটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে ঢাকা মেডিক্যালে ৩৮ জন এবং বার্ন ইনস্টিটিউটে ১০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতদের মধ্যে কয়েকজন দগ্ধ হয়েছে। বেশির ভাগই ভবনের বিস্ফোরিত অংশ ও কাচের আঘাতে আহত হয়েছে। সন্ধ্যায় ব্যস্ত রাস্তায় বাসে যাতায়াতের সময় বা রেস্টুরেন্টসহ বিভিন্ন স্থানে গিয়ে আকস্মিকভাবে হতাহতের শিকার হন অনেকে।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু