মঙ্গলবার ● ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ● ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল।। কবিরাজির নামে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবির... মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন
প্রয়োজন নেই তবুও যন্ত্রপাতি পাঠায় সিএমএসডি
তানভীর আহমেদ, ঢাকা।
প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২০, ৮:৫৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

প্রয়োজন নেই তবুও যন্ত্রপাতি পাঠায় সিএমএসডি

প্রয়োজন নেই তবুও শত শত কোটি টাকার যন্ত্রপাতি সরবরাহ করে একটি চক্র হাতিয়ে নিয়েছে সরকারি অর্থ। কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) এমন অনিয়ম-দুর্নীতির চিত্র উঠে এসেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অডিট অধিদপ্তরের ২০১৮-১৯ অর্থবছরের অডিটে। এ ছাড়া আরও নানা অনিয়ম-দুর্নীতি প্রতিষ্ঠানটির রন্দ্রে রন্দ্রে ছড়িয়ে আছে। করোনা মহামারীর শুরুর দিকে নকল মাস্ক সরবরাহের মতো ঘটনাও ঘটেছে সিএমএসডিতে। আজকের প্রতিবেদনে উঠে এসেছে সিএমএসডি, স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনিয়ম-দুর্নীতির চিত্র। সিএমএসডি : ২০১৮-১৯ অর্থবছরে সিএমএসডি, কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও মিটফোর্ড হাসপাতালে ৭৬৮ কোটি ৭৮ লাখ ৮৫ হাজার টাকার অনিয়ম-দুর্নীতি হয়েছে। এর মধ্যে ৭০০ কোটি টাকারও বেশি হয় সিএমএসডিতে। প্রতিষ্ঠানটি প্রয়োজন ছাড়াই শত শত কোটি টাকার যন্ত্রপাতি বিভিন্ন মেডিক্যাল কলেজ হাসপাতাল, জেলা পর্যায়ের জেনারেল হাসপাতাল ও উপজেলা কমপ্লেক্সে সরবরাহ করেছে। এতে একদিকে সরকারের আর্থিক ক্ষতি হয়েছে, অন্যদিকে জনগণও কোনো সুফল পায়নি।

অডিট রিপোর্টে বলা হয়, মন্ত্রণালয়ের চাহিদার অতিরিক্ত ১৬টি ভেন্টিলেটর, আইসিইউ (এডাল্ট) কেনায় ২ কোটি ৭ লাখ ৪৮ হাজার ৭৯২ টাকার অপচয় হয়। সর্বনিম্ন দরদাতাকে কার্যাদেশ না দিয়ে ৪র্থ উচ্চ দরদাতাকে কার্যাদেশ দিয়ে ১ কোটি ৯১ লাখ ৩১ হাজার ৪৭৬ টাকার অনিয়ম করা হয়েছে। ৪টি এমআরআই মেশিন ক্রয়ে নিম্নদরদাতাকে কার্যাদেশ না দিয়ে তৃতীয় উচ্চ দরদাতাকে কার্যাদেশ দেওয়ায় ১ কোটি ৩৬ লাখ ৬৪ হাজার ৭০০ টাকার আর্থিক জালিয়াতি হয়। ক্রয় প্রক্রিয়ায় কার্যকর প্রতিযোগিতা না থাকা সত্ত্বেও ১টি মাত্র দরপত্র জমার ওপর অনিয়মিতভাবে একটি অর্থোস্কোপ মেশিন ক্রয় বাবদ ৮৭ লাখ ১০ হাজার ৭৭১ টাকা ব্যয় করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের ব্যয় মঞ্জুরি ছাড়াই অনিয়মিতভাবে ৮টি সিটি সিমুলেটর ক্রয় বাবদ ৫০ কোটি ৩৬ লাখ ২০ হাজার টাকার কার্যাদেশ দেওয়া হয়েছে। কোবাল্ট-৬০ মেশিন ক্রয় এবং বাঙ্কার তৈরি কাজের ওপর পারফরমেন্স সিকিউরিটি বাবদ ১৭ লাখ ৪২ ৬ হাজার ৯০৯ টাকা কম আদায় করে জালিয়াতি করা হয়েছে। মজুদ হিসেবে অসঙ্গতিপূর্ণ তথ্য রাখার মাধ্যমে মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন বাবদ ৩ লাখ ৮৩ হাজার ৮৪০ টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে। সিএমএসডির প্রদর্শিত ব্যয় ও আইবাস প্লাস প্লাসে এ প্রদর্শিত ব্যয়ের মধ্যে ২৩১ কোটি ৫৭ লাখ ২২ হাজার টাকার পার্থক্য খুঁজে পেয়েছে অডিট দল। মন্ত্রণালয়ের নির্দেশ উপেক্ষা করে প্রি-শিপমেন্ট ইন্সপেকশন করায় সরকারি অর্থের অপচয় করেছে কর্তৃপক্ষ। ব্যবহারকারী চিকিৎসা প্রতিষ্ঠানের কোনো চাহিদাপত্র ছাড়াই ৩০১ কোটি ৪৪ লাখ ৭২ হাজার টাকা মূল্যের চিকিৎসা যন্ত্রপাতি ও অ্যাম্বুলেন্স কিনে অর্থের অপচয় ও আর্থিক জালিয়াতি করেছেন কর্মকর্তারা। এ ছাড়া অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন না নিয়ে ৫০টি অ্যাম্বুলেন্স ক্রয় বাবদ ২০ কোটি ৫০ লাখ টাকা ব্যয় করে রাষ্ট্রের ক্ষতি করা হয়। অ্যাম্বুলেন্স কেনায় দুর্নীতি হয়েছে বলেও জানিয়েছেন কর্মকর্তারা।

স্বাস্থ্যসেবা বিভাগ : সর্বনিম্ন দরদাতাকে কার্যাদেশ না দেওয়া, সরাসরি নগদ ক্রয়ে সীমাতিরিক্ত ব্যয়, মিটিংয়ে উপস্থিতির স্বাক্ষর সংবলিত তালিকা ও বিলের সঙ্গে সাব-ভাউচার ব্যতীত আপ্যায়ন খাতে অনিয়মিত ব্যয়সহ স্বাস্থ্যসেবা বিভাগ প্রায় ৭০০ কোটি টাকা অব্যয়িত অর্থ সময়মতো অর্থবিভাগকে ফেরত না দেওয়ার কারণে প্রায় ১ হাজার কোটি টাকার অনিয়ম-দুর্নীতি হয়েছে। এর মধ্যে ৯৮৬ কোটি ৬৮ লাখ ৩৬ হাজার

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  ৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল।।   কবিরাজির নামে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবিরাজ গ্রেফতার/   মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।