বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম...শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।  কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।
২২ দিনের সন্তানকে হত্যা করল বাবা!
প্রকাশ: ২৭ নভেম্বর, ২০২০, ১০:০৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

২২ দিনের সন্তানকে হত্যা করল বাবা!

সময় নিউজ বিডিঃ  বাবা- আস্থা, ভরসা আর পরম নির্ভরতার এক নাম। তিনি এমন এক বৃক্ষ, যার ছায়ায় আস্থার খোরাকে বেঁচে থাকার শক্তি পায় সন্তান। তাই প্রতিটি সন্তানের কাছেই বাবা মানে শক্তি আর সাহস। কিন্তু এ সবের ঠিক উল্টো দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বারাই গ্রামের সুভাষচন্দ্র মহন্ত। বাবা হয়েও সে আজ পাষ-। নেশার টাকার জন্য নিজের ঔরসজাত ২২ দিনের সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করতেও এতটুকু হাত কাঁপেনি এই মাদকাসক্তের।

প্রতিবেশী চন্দ্র মহন্ত ও নন্দ মহন্ত জানান, সুভাষ মহন্ত দীর্ঘদিন থেকে মাদকাসক্ত। কোনো কাজকর্মই করে না। প্রায় দুবছর আগে অনামিকা মহন্তের সঙ্গে বিয়ে হয় তার। কিন্তু বিভিন্ন সময় স্ত্রীর কাছে টাকার জন্য চাপ প্রয়োগ করত সুভাষ। টাকা না পেলে হাত তুলত স্ত্রীর গায়ে। এর মধ্যে গত বুধবার সন্ধ্যায়ও সে অনামিকাকে মারধর করে। এ বিষয়ে দুপরিবারের সমঝোতার বৈঠক হওয়ার কথা ছিল গতকাল বৃহস্পতিবার। কিন্তু সকাল ৭টায় সুভাষ মহন্ত বন্ধ ঘর থেকে চিৎকার করে বলে- ‘আমি আমার বাচ্চাকে কেটে ফেলছি।’ এলাকাবাসী ছুটে এসে ঘরের চালার টিন খুলে ভেতরে গিয়ে নবজাতক সূর্য মহন্তের মরদেহ উদ্ধার এবং পাষ- বাবাকে আটক করে থানায় খবর দেয়।

সন্তান হারানো মা অনামিকা মহন্ত বলেন, ‘নেশার টাকার জন্য প্রায়ই আমাকে মারধর করত সুভাষ। গত বুধবার সন্ধ্যায় তিন ঘণ্টা ঝগড়া ও মারপিট করলে আমি শ^শুর বুলোর ঘরে আশ্রয় নিই। কিন্তু সেখানেও সুভাষ আমাকে ও আমার বাচ্চাকে টানাহেঁচড়া করে। সব দেখলেও আমার শাশুড়ি কোনো প্রতিবাদই করেননি। বৃহস্পতিবার সকাল ৭টায় আমাকে ঘর থেকে বের করে আমার সন্তানকে ছিনিয়ে নিয়ে ঘর বন্ধ করে বঁটি দিয়ে কেটে হত্যা করে।’

ফুলবাড়ী থানার ওসি মো. ফখরুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার এবং ঘাতক সুভাষচন্দ্র মহন্তকে আটক করা হয়েছে। এ ব্যাপারে ফুলবাড়ী থানায় একটি হত্যা ও নারী ও শিশু দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আসামিকে জেলহাজতে পাঠানো হয়।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু