বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম...শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।  কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।
শিশু কেনাবেচা রাজশাহীর রেল বস্তিতে।
প্রকাশ: ৩০ নভেম্বর, ২০২০, ২:২৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

শিশু কেনাবেচা রাজশাহীর রেল বস্তিতে।

সময় নিউজ বিডিঃ  বয়স এখনো ১৮ বছরের নিচে। রাজশাহী রেলস্টেশনের গণশৌচাগারের পেছনের ফাঁকা জায়গার নির্জনতা ঘিরেই কিশোরীর কথিত সংসার। গর্ভে বেড়ে উঠছে শিশু। তবে ওই শিশুর বাবার নাম জানে না সে।

ভূমিষ্ঠ না হতেই এরই মধ্যে পেটের শিশুকে বিক্রি করে দিয়েছে ওই কিশোরী।

নগরীর এক নিঃসন্তান দম্পতি ১০ হাজার টাকায় কিশোরীর পেটে থাকা সন্তান কিনে নিয়েছেন। প্রতিদিন সন্তানসম্ভবা কিশোরীকে ওই দম্পতির পক্ষ থেকে তিন বেলা খাবার পৌঁছে দেওয়া হয় স্টেশন এলাকায়। সন্তান ভূমিষ্ঠের পর কিশোরী পাবে নগদ ১০ হাজার টাকা।

এখন সে ওই অপেক্ষায় নিশ্চিন্তেই আছে। আরেক কিশোরী গত রমজানে তার শিশুকে ১৫ হাজার টাকায় বিক্রি করেছে। কামাল নামের এক মোটর গ্যারেজ (ভদ্রা এলাকার) কর্মী শিশুটিকে কিনে নেন। এভাবেই রাজশাহীতে চলছে গর্ভের সন্তান বেচাকেনা।

তবে দাম নির্ধারণ হয়ে থাকে লিঙ্গভেদে। মেয়ে হলে কম আর ছেলে হলে বেশি দাম। সিমা নামের এক নারী এসব শিশু বেচাকেনার সমন্বয় করেন। তিনি তার নিজের সন্তানকেও বিক্রি করেছেন। এ অবস্থায় গত শনিবার পুলিশ তাকেসহ তিন নারীকে গ্রেফতার করেছে। যাদের মধ্যে একজন ক্রেতাও রয়েছেন।

জানা গেছে, গত শুক্রবার সিমা ভদ্রা এলাকায় শ্যামলী নামের আরেক নারী তার পাঁচ মাসের এক শিশুকে বিক্রি করেন মাত্র ১২ হাজার টাকায়। ওই শিশুকে কিনে নেন ঢাকার এক গার্মেন্ট কর্মী। বিক্রির পর থেকে শিশুর সেই মা শ্যামলীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে শিশুকে কিনে বিপদে পড়েছেন ওই নিঃসন্তান দম্পতি। শিশুটি  শ্যামলীর, নাকি চুরি করা- তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
পুলিশ জানায়, রাজশাহীতে যারা সন্তান ধারণ করে গর্ভে বা জন্ম দিয়ে বিক্রি করছে তারা নগরীর ভ্রাম্যমাণ পতিতা হিসেবে কাজ করে। রাজশাহীতে এই সিন্ডিকেটে বেশ কয়েকজন আছে। যাদের মধ্যে কয়েকজনের বয়স ১৮ বছরের নিচে।

গত শনিবার দুপুরে রাজশাহী স্টেশন এলাকায় সন্তান-সম্ভবা কিশোরীর সঙ্গে কথা বলে জানা যায়, তার বাড়ি বরিশাল। শিশুকালে তার এই শহরে পা পড়ে। নিজের বাবা-মা সম্পর্কে তার জানা নেই। তার মতো আরও অনেক কিশোরী ও নারী রাজশাহী স্টেশনের পশ্চিমে প্রাইমারি স্কুলের পেছনে থাকে। তাদের কাছে অনেকে আসে। কে তার গর্ভের সন্তানের বাবা, তা সে জানে না। এই সন্তানের দায়িত্ব সে নিতে পারবে না। তাই গর্ভে থাকতেই সন্তানকে বিক্রি করে দিয়েছে। পুলিশ জানায়, সিমা নামের এক নারী এই সন্তান কেনাবেচার বিষয়টি সমন্বয় করে থাকে। গত মে মাসেও তার মাধ্যমে সন্তান বিক্রি করেছিল এক কিশোরী। জান্নাতি ওরফে সূর্য নামের এক গার্মেন্ট কর্মী গত শুক্রবার রাতে ভদ্রা রেল বস্তি থেকে সীমার মাধ্যমে শ্যামলীর কাছ থেকে শিশু কেনে।

বিষয়টি জানাজানির পর শনিবার দুপুরে তাকেসহ তার খালা রোকেয়া ও মধ্যস্থতাকারী কিশোরীকে তুলে নিয়ে যায় রেল পুলিশ। রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ কামাল জানান, সিন্ডিকেটটিকে তারা চিহ্নিত করতে পেরেছেন। এরই মধ্যে তাদের বিরুদ্ধে অপহরণ মামলা হয়েছে। কেনাবেচার সঙ্গে জড়িতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আর শিশুটিকে ছোটমণি নিবাসে পাঠানো হয়েছে।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু