বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম...শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।  কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।
হত্যা করার পরও ঘরেই ছিলেন সৎছেলে!
প্রকাশ: ১ ডিসেম্বর, ২০২০, ১০:২৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

হত্যা করার পরও ঘরেই ছিলেন সৎছেলে!

সময় নিউজ বিডিঃ  কাফরুলের সীমা বেগমকে হত্যার পরও ঘরেই ছিলেন সৎছেলে এস এম আশিকুর রহমান ওরফে নাহিদ। প্রতিবেশীরা দরজা ভেঙে ঘরে ঢুকলে তাঁদের সামনে দিয়েই বেরিয়ে যান আশিক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে আশিক হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিমুজ্জামান মঙ্গলবার প্রথম আলোকে এসব কথা জানান। সীমা বেগমের মৃতদেহ রোববার দুপুরের পর কাফরুল থানার ইমাননগর সমিতির একটি নির্মাণাধীন দশতলা ভবনের সাততলা থেকে উদ্ধার করা হয়। তাঁকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়। পুলিশ এ ঘটনায় দায়ের হওয়া মামলার সাত আসামির ছয়জনকে গ্রেপ্তার করেছে। এ মামলার ১ নম্বর আসামি এস এম আশিকুর রহমান।

মো. সেলিমুজ্জামান জানান, সাততলা থেকে ধোঁয়া বের হতে দেখে ওই দিন প্রতিবেশীরা পুলিশকে খবর দেন। তার আগে তাঁরাই দরজা ভেঙে ভেতরে ঢোকেন। ওই সময় আশিক ঘরেই ছিলেন। তাঁদের ধারণা, সীমাকে হত্যার পর প্রায় এক ঘণ্টা ওই ঘরেই ছিলেন আশিক। প্রতিবেশীদের দেখে তিনি সটকে পড়েন। তবে রাতেই আশিক রাজধানীর উত্তরখান থেকে গ্রেপ্তার হন। জিজ্ঞাসাবাদে আশিক বলেন, হত্যাকাণ্ড তিনি একাই ঘটিয়েছেন। এর সঙ্গে আর কেউ যুক্ত ছিলেন না। পুলিশ তাঁর এই বক্তব্য যাচাই–বাছাই করছে। হত্যার কারণ কী জানতে চাইলে আশিক বলেছেন সৎমায়ের সঙ্গে তাঁর বনিবনা হচ্ছিল না। সহায়–সম্পত্তি নিয়েও ঝগড়া–বিবাদ লেগেছিল। সহ্য করতে না পেরে তিনি সীমাকে খুন করেন।

এদিকে সীমা বেগমের ভাই হেলাল করিম জানান, ওই মামলায় এজাহারভুক্ত সব আসামিই কাফরুলের বাসায় ছিলেন। হত্যাকাণ্ডের আগে তাঁরা একে একে বেরিয়ে যান। তাঁদের সবারই সম্পৃক্ততা আছে। সুষ্ঠু তদন্তে সব বেরিয়ে আসবে।

সোমবার ভোর চারটার দিকে বাদী হয়ে হেলাল করিম কাফরুল থানায় হত্যা মামলা করেন। মামলার আসামিরা হলেন সীমা বেগমের সৎছেলে নাহিদ শিকদার, নাহিদের স্ত্রী জাকিয়া সুলতানা, নাহিদের শ্বশুর তারেক উল্লাহ, শাশুড়ি রোকেয়া বেগম, শ্যালক সাকিব, মামাশ্বশুর নাসিরউদ্দিন ও সীমার স্বামী শাহজাহান শিকদার।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু