মঙ্গলবার ● ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ● ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল।। কবিরাজির নামে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবির... মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন
১৭ বছরে এক ফোটাও পানি মেলেনি ৩ কোটি টাকার পাইপলাইনে!
প্রকাশ: ৪ ডিসেম্বর, ২০২০, ৭:৫১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

১৭ বছরে এক ফোটাও পানি মেলেনি ৩ কোটি টাকার পাইপলাইনে!

সময় নিউজ বিডিঃ  বিশুদ্ধ পানীয়জল সরবরাহের জন্য ৩ কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে ভূগর্ভে পাইপলাইন স্থাপনসহ পাম্পঘর নির্মাণ করার দীর্ঘ ১৭ বছরে এক ফোটা পানিও পাননি দিনাজপুরের ফুলবাড়ী পৌরবাসী।

অবহেলা-অযত্নেই রয়েছে চারটি পাম্পঘরসহ ভূগর্ভের পানির পাইপলাইনগুলো। ৩ কোটি ১৯ লাখ ৬৪ হাজার টাকা ব্যয়ে এ পানি সরবরাহের প্রকল্প করা হলেও এখনও মাটির নিচেই পড়ে আছে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে স্থাপিত পানির পাইপলাইন।

ফুলবাড়ী উপজেলা জনস্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, ফুলবাড়ী পৌরবাসীর নাগরিক সুবিধা হিসেবে পানি সরবরাহের জন্য ২০০৩-২০০৪ অর্থবছরে ৭৭ লাখ টাকা ব্যয়ে চার কিলোমিটার পৌর এলাকায় ভূগর্ভে পানির পাইপলাইন স্থাপন করা হয়।

চার কিলোমিটার এলাকায় পাইপলাইন স্থাপনের একযুগ পর গত ২০১৫-২০১৬ অর্থবছরে এক কোটি ১২ লাখ টাকা ব্যয়ে দশ কিলোমিটার এলাকায় পাইপলাইন স্থাপন করা হয়। একই সময়ে ২৯ লাখ টাকা ব্যয়ে ফুলবাড়ী সরকারি কলেজ চত্বরে, পৌরসভা ভবনে, উপজেলা পরিষদ চত্বরে ও কানাহার রেলস্টেশন এলাকার চারটি স্থানে পাম্পঘর নির্মাণ করা হয়।

গত ২০১৭-২০১৮ অর্থবছরে এক কোটি এক লাখ ৬৪ হাজার ৮৭ টাকা ব্যয়ে আরও ২০ কিলোমিটার এলাকায় পাইপলাইন স্থাপন করা হয়।

এদিকে ২ কোটি ৯০ লাখ টাকারও অধিক অর্থ ব্যয়ে ভূগর্ভে পাইপলাইন স্থাপন এবং ২৯ লাখ টাকা ব্যয়ে ৪টি পাম্পঘর নির্মাণ করা হলেও রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলো অযত্ন ও অবহেলায় পড়ে রয়েছে।

দীর্ঘ ১৭ বছর আগে পানি সরবরাহের কার্যক্রমটি শুরু হলেও কবে শেষ হবে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এরইমধ্যে পর্যায়ক্রমে দুইটি নির্বাচনের মাধ্যমে মেয়র ও কাউন্সিলর বদল হয় এবং আগামী ২৮ ডিসেম্বর আবারও পৌর নির্বাচন এলেও পাইপলাইনে পানির মুখ দেখতে পাননি ফুলবাড়ী পৌরবাসী।

ফুলবাড়ী উপজেলা জনস্বাস্থ্য উপপ্রকৌশলী মো. সোহানুর রহমান সোহান বলেন, গত ২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর এলাকায় পাইপলাইন স্থাপনের কাজ শেষ করে পানি সরবরাহ কার্যক্রম পৌর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে কিন্তু তারা এখনও পানি সরবরাহ শুরু করেনি।

পানি সরবরাহের জন্য দাফতরিকভাবে একাধিকবার পৌর কর্তৃপক্ষকে তাগিদ দেয়া হয়েছে, কিন্তু তারা কিছুই জানায়নি। আমরা পাইপলাইন স্থাপনের কাজ শেষ করে হস্তান্তর করেছি; এখন সেটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব পৌর কর্তৃপক্ষের। এছাড়াও ৪০ পৌরসভা ও গ্রোথ প্রকল্পের আওয়ায় ফুলবাড়ী পৌর কর্তৃপক্ষকে ৩০টি টিউবওয়েল দেয়া হয়েছে।

ফুলবাড়ী পৌর মেয়র মো. মুরতুজা সরকার মানিক বলেন, জনস্বাস্থ্য অধিদফতর থেকে ভূগর্ভে পানির পাইপলাইন চালু করতে বলেছেন। পৌরসভা থেকে এ বিষয়ে মাইকিং করা হয়েছে কিন্তু কেউ পানির জন্য আবেদন করেনি। পানির পাইপের কাজ এখনও অসমাপ্ত রয়েছে। অসমাপ্ত কাজ শেষ করতে বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পেলেই কাজ সম্পন্ন করা হবে।

তিনি আরও বলেন, ফুলবাড়ীতে ৭০ ফুট ভূগর্ভেই পানি পাওয়া যায়; কিন্তু কোথাও কোথাও ৫০০ ফুট ভূগর্ভেও পানি মিলে না। তাই ফুলবাড়ীতে এ পানির চাহিদা কম।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  ৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল।।   কবিরাজির নামে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবিরাজ গ্রেফতার/   মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।