বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম...শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।  কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।
অত্যাধুনিক পোশাকে গোয়েন্দা পুলিশ (ডিবি)
এস এম আওলাদ হোসেন
প্রকাশ: ২ আগস্ট, ২০২২, ১০:২৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

অত্যাধুনিক পোশাকে গোয়েন্দা পুলিশ (ডিবি)

প্রায়ই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পোশাক নকল করে অপরাধের ঘটনা ঘটে। এবার এসব অপরাধ রুখতে নতুন পোশাক নিয়ে এসেছে ডিবি। এ পোশাকে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি যা সহজেই কেউ নকল করতে পারবেনা। সোমবার (১লা আগস্ট) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

জানা গেছে, পুলিশ বাহিনীকে ডিজিটালাইজেশন করতে ডিবি পুলিশের পোশাকে কিউআর কোড সংযোজন করার পরিকল্পনা নেয়া হয়েছে। এতে করে মোবাইল অ্যাপসের মাধ্যমে ডিবি পুলিশের পোশাকে সংযোজিত কিউআর কোডটি স্ক্যান করলে পূর্ণাঙ্গ সঠিক তথ্য পাওয়া যাবে।

এ বিষয়ে ডিএমপি গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, গোয়েন্দা পুলিশের যে পোশাক তা সহজেই নকল করা যায়। যেকেউ কিনতে বা বানাতেও পারে। এভাবে দীর্ঘদিন অনেক চক্র প্রতারণা করেছে।

ডিবি পুলিশের নতুন পোশাক নিয়ে হারুন অর রশীদ আরও বলেন, ডিজিটালাইজেশনের অংশ হিসেবে নতুন পোষাকে মাঠে নামছে ডিবি পুলিশ। যাতে থাকবে কিউআর কোডসহ তিনটি মনোগ্রাম ও একটি ইউনিক কোড। যা সহজেই কেউ নকল করতে পারবে না।

এদিকে সংবাদ সম্মেলনে জানানো হয়, পুলিশের স্টিকারযুক্ত মাইক্রোবাস, গায়ে ডিবি পুলিশের জ্যাকেট সঙ্গে অন্যান্য অনুষঙ্গ। দীর্ঘ দিন ধরে সাধারণ মানুষকে বোকা বানিয়ে, পুলিশের চোখ ফাঁকি দিয়ে ডিবি পরিচয়ে ডাকাতিসহ বিভিন্ন অপরাধ করে আসছিল একটি সংঘবদ্ধ চক্র। রোববার (৩১ জুলাই) রাতে এ সংঘবদ্ধ ডাকাত চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটনের গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- ফরিদ উদ্দিন (৫০), মো. পারভেজ (৩৫) মো. সাইফুল ইসলাম ওরফে নাদিম (৩০) মো. শফিকুল ইসলাম ওরফে বাবুল (৫০) মো. জসিম (৩৪) এবং মো. নাছির (৩৮)। টয়োটা ব্র্যান্ডের নোহা মাইক্রোবাস। কয়েকটি খেলনা পিস্তল, স্টিলের লাঠি, ওয়াকিটকি আর হাতকড়া। শুধু তাই নয় তাদের সংগ্রহে ছিল ডিবি লেখা পোশাক। এসব কিছুই দিয়েই নিজেদের ডিবি পরিচয় দিত সংঘবদ্ধ ডাকাত চক্র। শুধু তাই নয়, ছদ্মবেশে ব্যাংকে ঢুকে টার্গেট করত সাধারণ মানুষকে। পরিকল্পনামত টার্গেট করা ব্যক্তিকে ডিবি পুলিশ পরিচয়ে গাড়িতে উঠিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে লুটে নিত সর্বস্ব।

এ বিষয়ে হারুন অর রশীদ বলেন, গ্রেফতার চক্রটি সাধারণ গ্রাহকের ছদ্মবেশে ব্যাংকে প্রবেশ করে ব্যাংকে আগত টাকা লেনদেনকারীদের কৌশলে অনুসরণ করত। এরপর বড় অঙ্কের টাকা লেনদেনকারী সহজ সরল মানুষকে টার্গেট করে বাইরে থাকা তাদের অন্যান্য সদস্যদের কাছে মোবাইল ফোনের মাধ্যমে জানিয়ে দেয়। পরে টার্গেট ব্যক্তিকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে গাড়িতে উঠিয়ে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে তার সঙ্গে থাকা টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে নেয় এবং রাস্তায় কোনো সুবিধাজনক স্থানে গাড়ি থেকে ফেলে দিয়ে পালিয়ে যেত।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ডিবি লেখা ৩টি জ্যাকেট, একটি হাতকড়া, একটি লাঠি, ৩টি খেলনা পিস্তল, একটি ওয়াকিটকি, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, বিভিন্ন নামের অ্যাকাউন্ট ৫টি চেক বই, একটি নোয়া মাইক্রোবাস জব্দ করা হয়।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু