বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম...শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।  কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।
ই-নামজারি মামলা দ্রুত নিষ্পত্তি করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ
এস এম আওলাদ হোসেন
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২২, ২:২৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ই-নামজারি মামলা দ্রুত নিষ্পত্তি করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ

ই-নামজারি মামলার নিষ্পত্তিতে গত আগস্টে মাসে বেশি সময় নিয়েছে ২১টি জেলা। এসব জেলাগুলোকে মাত্রাতিরিক্ত অনিষ্পন্ন ই-নামজারি মামলা দ্রুত নিষ্পত্তি করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। এছাড়া মামলা নিষ্পত্তিতে অতিরিক্ত সময় ব্যয়ের কারণ জানানোর নির্দেশও দেওয়া হয়েছে। ভূমি মন্ত্রণালয় থেকে সম্প্রতি সকল বিভাগীয় কমিশনার এবং তিন পার্বত্য জেলা ব্যতীত সকল জেলার জেলা প্রশাসককে (ডিসি) চিঠি পাঠানো হয়েছে।

এতে বলা হয়, সর্বশেষ জারি করা পরিপত্র অনুযায়ী ই-নামজারি আবেদন ২৮ দিনের মধ্যে নিষ্পন্ন করার বিধান থাকলেও ই-মিউটেশন মনিটরিং ড্যাশ বোর্ড পর্যালোচনায় দেখা যায় যে, গত আগস্ট মাসে সকল বিভাগের অধীন ই-নামজারি মামলার গড় নিষ্পত্তির সময় ঢাকা বিভাগে ৩৭, চট্টগ্রাম বিভাগে ৪৬, রাজশাহী বিভাগে ৪৪, খুলনা বিভাগে ৪৪, বরিশাল বিভাগে ৪৪, সিলেট বিভাগে ৪৪, ময়মনসিংহ বিভাগে ৪৪ এবং রংপুর বিভাগে ৪৫ দিন।

এছাড়া ই-নামজারি মামলার গড় নিষ্পত্তির সময় পর্যালোচনা করে দেখা যায় যে, গত আগস্ট মাসে যেসব জেলায় ই-নামজারি মামলার গড় নিষ্পত্তির সময় অত্যধিক সেগুলো হলো, গাজীপুর-৭২ দিন, নারায়ণগঞ্জ-৫৯ দিন, মানিকগঞ্জ-৫৪ দিন, রাজবাড়ী- ৬৪ দিন, ফেনী- ৫৮ দিন, কুমিল্লা- ৫৩ দিন, কক্সবাজার-৫২ দিন, লক্ষ্মীপুর-৫৩ দিন, নওগাঁ- ৫৯ দিন, চাঁপাইনবাবগঞ্জ -৬৮ দিন, খুলনা- ৫২ দিন, নড়াইল-৫৩ দিন, মাগুরা- ৫৪ দিন, ঝালকাঠি- ৫৩ দিন, বরিশাল- ৫৩ দিন, সিলেট- ৬২ দিন, সুনামগঞ্জ ৬০ দিন, শেরপুর ৬২ দিন, রংপুর -৫৩ দিন, গাইবান্ধা-৫২ দিন, দিনাজপুর-৫২ দিন।

চিঠিতে বলা হয়, www.land.gov.bd এ ‘ই-নামজারি’ পোর্টালে প্রবেশ করে এলাকা ভিত্তিক নামজারি তথ্যচিত্র’ (ই-নামজারি মামলার গড় নিষ্পত্তির সময়) দেখার অপশনটি সাধারণ নাগরিকসহ সকলের জন্য উন্মুক্ত করা হয়েছে এবং এ পোর্টালে প্রবেশ করে সরাসরি বিভাগ/ জেলা পর্যায় থেকে মনিটরিং করার সুযোগ রয়েছে।

ই-নামজারি পোর্টলে (www.land.gov.bd) নামজারি মামলার গড় নিষ্পত্তির সময় নিয়মিত মনিটরিং করাসহ সংশ্লিষ্ট বিভাগ/জেলার অধীনে ২৮ দিনের অধিক মাত্রারিক্ত অনিষ্পন্ন ই-নামজারি মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেয়ার জন্য এবং ই-নামজারি মামলা নিষ্পত্তিতে নির্ধারিত সময়ের অতিরিক্ত মাত্রার সময় ব্যয় হওয়ার কারণ জানানোর জন্য চিঠিতে নির্দেশ দেওয়া হয়। ২০২১ সালের ৩১ ডিসেম্বরের আগের পেন্ডিং থাকা আবেদনের বিষয়েও চিঠিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়, ২০২১ সালের ৩১ ডিসেম্বরের পূর্বের যে সকল আবেদন নিম্নোক্ত কারণে পেন্ডিং রয়েছে সেগুলো নিম্নোক্ত ধাপ অনুযায়ী নিষ্পত্তি করার জন্য অনুরোধ করা হলো –

ক. ২০২১ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে যেসব আবেদন অনলাইনে সাবমিট করা বা ম্যানুয়ালি অনুমোদন করে খতিয়ান প্রদান করা হয়েছে এমন আবেদন যদি সিস্টেমে পেন্ডিং থাকে তাহলে এই আবেদনগুলো একটি আদেশ দিয়ে নামঞ্জুর করে দিতে হবে। আদেশ ‘এই আবেদনটি ম্যানুয়ালি প্রসেস করে খতিয়ান প্রদান করা হয়েছে সেজন্য অনলাইন থেকে না-মঞ্জুর করা করা হলো। এ আদেশে ম্যানুয়ালি সৃষ্ট খতিয়ান নম্বর, আদেশের তারিখ ইত্যাদি সকল রেফারেন্স উল্লেখ থাকতে হবে। এছাড়া ম্যানুয়ালি সৃষ্ট খতিয়ান চলমান মিউটেটেড খতিয়ান ডাটা এন্ট্রিতে অন্তর্ভুক্ত করতে হবে।

খ. ২০২১ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে যদি কোন নামজারি আবেদনের খতিয়ান চূড়ান্ত হয় কিন্তু ডিসিআর ফি পরিশোধ করা হয়নি এমন পেন্ডিং আবেদনগুলো আর্কাইভ করে দেওয়া যাবে। পরবর্তীতে এই আবেদনগুলোর ডিসিআর ফি পরিশোধ করার সুযোগ থাকবে। ডিসিআর ফি পরিশোধ না করলে চূড়ান্ত খতিয়ান প্রিন্ট অপশন থাকবে না।

গ. উপরের ‘ক’ নম্বর কাজটি করতে গিয়ে যদি কোন আবেদনে পদক্ষেপ না নেওয়া যায় সেক্ষেত্রে সে সকল আবেদনগুলো একটি এক্সএল ফাইলে তুলে mutation@ba-systems.com এই মেইলে সেন্ড করে দিলে টেকনিক্যাল টিম পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা করে দিবে। এ সম্পর্কে বিস্তারিত জানতে বিজনেস অটোমেশনের প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. পারভেজ হোসাইনের মোবাইল নম্বরে কল করা যাবে।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু