সোমবার ● ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ● ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম...শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।  কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।
উপহার নিতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ!
প্রকাশ: ১৮ ডিসেম্বর, ২০২০, ৫:৪৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

উপহার নিতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ!

সময় নিউজ বিডিঃ  গাজীপুরের কাপাসিয়ায় এক গৃহবধূকে (২৩) দলবদ্ধ ধর্ষণের পর আটকে রেখে মুক্তিপণ দাবির অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ধর্ষণের ঘটনায় রাতেই কাপাসিয়া থানায় মামলা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রোমান ব্যাপারী (২০), মো. জোবায়ের (২০), মুস্তারিন সরদার (২১), সাহাবুল হোসেন (২২), মাসুম শেখ (২৩), রাকিব হোসেন (২০), মো. মাহফুজুল (২১)। জড়িত অপর ব্যক্তি সাখাওয়াত হোসেনকে (২৮) গ্রেপ্তার করা যায়নি।

মামলার তদন্ত কর্মকর্তা কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আফজাল হোসাইন  বলেন, ওই নারীর স্বামী বিদেশে কর্মরত। পাঁচ বছর আগে তাঁদের বিয়ে হয়। দু-তিন মাস ধরে কাপাসিয়ার সাখাওয়াত হোসেনের সঙ্গে ওই নারীর প্রেমের সম্পর্ক হয়। নিয়মিতই মুঠোফোনে কথা হতো তাঁদের। গতকাল সন্ধ্যায় মুঠোফোন উপহার দেওয়ার কথা বলে ওই নারীকে ডেকে নেন সাখাওয়াত হোসেন। তাঁকে গ্রামের একটি নির্জন টেকে (বিলের মাঝের উঁচু জায়গা) নিয়ে গিয়ে ধর্ষণ করেন। বিষয়টি সাখাওয়াতের বন্ধু মাসুম শেখ দেখে ফেলেন। তিনি আরও সাত-আটজনকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন। এ সময় ধর্ষণের শিকার নারী দৌড়ে পালাতে চেষ্টা করছিলেন। কিন্তু তাঁরা তাঁকে জোর করে ধরে টেকে নিয়ে আবার একাধিকবার ধর্ষণ করেন।

সন্ধ্যা ছয়টা থেকে সাড়ে সাতটা পর্যন্ত ধর্ষণের ঘটনা ঘটে। এরপর সেখানে ওই নারীকে আটকে রেখে তাঁর মাকে ফোন দেন নির্যাতনকারীরা। তাঁর মাকে দ্রুত ৫০ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠাতে বলা হয়। টাকা পাঠানোর জন্য একটি নম্বরও দেওয়া হয়। পরে ভুক্তভোগী নারীর মা বিকাশ নম্বর নিয়ে কাপাসিয়া থানায় এসে ঘটনা জানান।

পুলিশ পরিদর্শক আফজাল হোসাইন বলেন, বিকাশ নম্বরের সূত্র ধরে ওই নারীকে উদ্ধার করা হয় এবং ঘটনার সঙ্গে জড়িত সাহাবুলকে প্রথমে গ্রেপ্তার করা হয়। এরপর রাতেই উপজেলার বিভিন্ন জায়গায় থেকে বাকি ছয়জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় জড়িত সাখাওয়াত হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি আরও বলেন, গ্রেপ্তার প্রত্যেককেই ভুক্তভোগী নারী শনাক্ত করেছেন। গ্রেপ্তার ছয়জনও প্রাথমিকভাবে নির্যাতনের ঘটনা স্বীকার করেছেন।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু