বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম...শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।  কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।
লক্ষ্মীপুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে পিঠা উৎসব
এস এম আওলাদ হোসেন
প্রকাশ: ২৫ জানুয়ারি, ২০২৩, ৮:৩৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে পিঠা উৎসব

লক্ষ্মীপুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে পিঠা উৎসব ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

২৫ জানুয়ারি বুধবার দুপুরে রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের পশ্চিম রাখালিয়ায় অবস্থিত প্রতিষ্ঠানটির নিজস্ব ক্যাম্পাসে সকল শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লক্ষ্মীপুর দুই (রায়পুর- সদর একাংশ) আসনের সংসদ সদস্য এডভোকেট নুর উদ্দিন চৌধুরী স্টল ঘুরে দেখেন এবং বক্তব্য শেষে পুরস্কার বিতরণ করেন।

দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইউসুফ হোসেন শিয়ামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হলে জাতীয় সংগীত পরিবেশন করেন প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শিল্পীগোষ্ঠী।

পিঠা উৎসব ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ নুরুল আমিন বলেন “স্ব-অর্থায়নে পরিচালিত রাজনীতি ও ধূমপানমুক্ত” শ্লোগানকে উপজীব্য করে জাতীয় মানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ার লক্ষ্যে ২০১১ সালে জেলার রায়পুর উপজেলায় পশ্চিম রাখালিয়ায় অবহেলিত বিপুল জনগোষ্ঠীর বহু কাঙ্খিত শিক্ষালয় হিসেবে আত্মপ্রকাশ করে ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ।

ইতোমধ্যে প্রতিষ্ঠানটি পূর্ণ করেছে দশটি সাফল্যময় স্বর্ণালি বছর। শান্তি-শৃঙ্খলা, পাঠদান কার্যক্রম পরিচালনা, অভ্যন্তরীণ পরীক্ষা পদ্ধতি এবং শিক্ষা সহায়ক কার্যক্রমে এ কলেজের স্বাতন্ত্র ও সাফল্য আজ সর্ব মহলে প্রশংসিত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাস্তবমূখী শিক্ষার পদক্ষেপের সাথে একাত্মতা ঘোষণা করে দুর্বার গতিতে এগিয়ে চলছে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ। অধ্যক্ষ নুরুল আমিন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য স্হানীয় সংসদ সদস্য এডঃ নুরউদ্দিন চৌধুরী নয়নের ভূয়সী প্রশংসা করেন এবং উপস্থিত সকলকে অনুষ্ঠানে আসার জন্য শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন বলেন, আজকের সুন্দর এ অনুষ্ঠান আয়োজনের জন্য প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের সকল শিক্ষার্থী ও শিক্ষকদের আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এ শিক্ষা প্রতিষ্ঠানটি শহর থেকে লোকালয়ে হলেও লক্ষ্মীপুর-রায়পুর শহর থেকে বহু শিক্ষার্থী এখানে এসে পড়াশোনা করে। কারণ, প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের অতি যত্ন করে পাঠদান করানোর হয়। এভাবে এগিয়ে গেলে আমার প্রত্যাশা এ শিক্ষা প্রতিষ্ঠানটি ভবিষ্যতে দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করতে পারে। আপনারা শুনলে খুশি হবেন, রায়পুরে ১৬ কোটি টাকা ব্যয়ে একটি মডেল মসজিদ হচ্ছে এছাড়া পাঁচ কোটি টাকা ব্যয়ে খেলাধুলার জন্য রায়পুরে একটি স্টেডিয়াম হবে। ইতিমধ্যে রায়পুর সরকারি কলেজে একজন অধ্যক্ষ ও দশজন নতুন প্রভাষক নিয়োগ দেয়া হয়েছে। সরকারি হাসপাতালে সেবার মান বাড়ানো হয়েছে। এ শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে আমার তরফ থেকে সবসময় সহযোগিতা করা হবে।
প্রতিষ্ঠানের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আনিসুর রহমানে সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজন দাশ বলেন, আমাদের সীমানা শুধু রায়পুর পর্যন্ত নয়, আমাদের ভাবতে হবে, যেতে হবে, আকাশ পর্যন্ত, তাই আমাদেরকে জাতীয় ও আন্তর্জাতিক সীমানা পর্যন্ত এগিয়ে যাওয়ার লক্ষ্যে সংকল্প নিয়ে সঠিক নিয়মে পড়াশোনা চালিয়ে যেতে হবে। তাই শৃঙ্খলার মাধ্যমে নিয়মিতভাবে লেখাপড়া করতে হবে। লেখা পড়ার বিকল্প কোনো কিছু নাই। তিনি খেলাধুলার মাধ্যমে শরীরচর্চা করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের কো- চেয়ারম্যান ডা. কাজী মো. নুর-উল ফেরদৌসের সভাপতিত্বে বিশেষ অতিথি উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঢাকা কমার্স কলেজের সহযোগী অধ্যাপক কাজী সায়মা বিন ফারুকী, প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান ভূঁইয়া, রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজন দাশ, রায়পুর থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক শিপন বড়ুয়া, ইসলামী ব্যাংক শাখা ব্যবস্থাপক সানাউল্লাহ, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট ইউসুফ জালাল (কিসমত)। প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, অভিভাবক, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মিসহ সমাজের নানান পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পিঠা উৎসব অনুষ্ঠানের প্রধান অতিথি এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন ২৬টি পিঠা স্টলের শিক্ষার্থীদের প্রত্যেক স্টলকে এক হাজার টাকা করে বিশেষ পুরস্কার প্রদান করেন এবং পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু