বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম...শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।  কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।
লক্ষ্মীপুরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে রেডক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন
মোঃ ফয়জুল আলম সুজন
প্রকাশ: ১ অক্টোবর, ২০২৩, ৫:২০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে রেডক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন

নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে রেডক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা নাসরিন আক্তারের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করা হয়েছে। লক্ষ্মীপুর রেড ক্রিসেন্টের যুব প্রধান নিজাম উদ্দিন মোহন তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেন। শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে শহরের একটি মিনি চাইনিজ রেস্তোরাঁয় এ আয়োজন করা হয়। করোনাকালীন যুব সদস্যদের পারিশ্রমিক ভাতার ১ লাখ ৯৪ হাজার টাকা নাসরিন আত্মসাৎ করেছেন। সদস্যদের জন্য বরাদ্দকৃত গেঞ্জি চা দোকানি, রিকশা শ্রমিক ও খাবার হোটেল শ্রমিকদেরকে দিয়ে দেওয়ার অভিযোগও করা হয়েছে তার বিরুদ্ধে। অভিযুক্ত নাসরিন রেড ক্রিসেন্ট সোসাইটির লক্ষ্মীপুর জেলা শাখার কর্মকর্তা (ইউনিট অফিসার)। তিনি ৮ বছর ধরে এ জেলায় কর্মরত। সাংবাদিক সম্মেলনে নিজাম উদ্দিন মোহন জানান, রেড ক্রিসেন্ট একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। করোনাকালীন যুব সদস্যরা ভ্যাকসিন কার্যক্রমে সদর হাসপাতালে দায়িত্ব পালন করেন। এসময় একেকজন স্বেচ্ছাসেবকের জন্য ৩০০ টাকা করে বরাদ্দ দেওয়া হয়। কিন্তু সদস্যদের কাছ থেকে সেই বরাদ্দের ১ লাখ ৯৪ হাজার টাকা নিয়ে যান ইউনিট অফিসার নাসরিন। করোনাকালীন সদর উপজেলার মজুচৌধুরীর হাট ও টুমচর গ্রামের ২০০ পরিবারের জন্য ৪ হাজার টাকা করে বরাদ্দ দেয় রেড ক্রিসেন্ট। সেখান থেকেও কমিশনের কথা বলে ৬০০ টাকা করে নাসরিন ১ লাখ ২০ হাজার টাকা আত্মসাৎ করেন। শ্রেষ্ঠ যুব সদস্যদের জন্য বরাদ্দকৃত ১০ হাজার টাকা কাউকে না দিয়ে তিনি আত্মসাৎ করেছেন। মোহন আরও জানান, করোনাকালীন যুব সদস্যদের জন্য ৫০টি গেঞ্জি বরাদ্দ দেয় রেড ক্রিসেন্ট সদর দপ্তর। কিন্তু ওই গেঞ্জি নাসরিন কাউকে দেয়নি। সেসব গেঞ্জি চা দোকানি, রিকশা শ্রমিক ও খাবার হোটেল শ্রমিকদের পরনে দেখা যায়। গত ১ এপ্রিল মোহনকে যুব প্রধান করে যুব কমিটি গঠন করা হয়। ৩১ ডিসেম্বর পর্যন্ত এ কমিটির মেয়াদকাল রয়েছে। কিন্তু নাসরিনের প্ররোচনায় ৩০ আগস্ট লক্ষ্মীপুর রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ফারুক স্বাক্ষরিত এক প্যাডে যুব কমিটি স্থগিত করেন, যা রেড ক্রিসেন্ট সোসাইটির নীতিমালা বহির্ভূত। একইভাবে ১৩ সেপ্টেম্বর যুব প্রধানের জন্য জীবন বৃত্তান্ত জমা দেওয়ার জন্য নোটিশ প্রদান করা হয়। যুব কমিটি স্থগিত করা হলে নিয়ম অনুযায়ী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসডিএসসি প্রকল্পের আওতাধীন প্রশিক্ষণ বন্ধ রাখতে হবে। কিন্তু অর্থ আত্মসাৎ করতে নাসরিন ওই প্রকল্প কর্মসূচি বন্ধ করেননি। প্রতিদিন প্রশিক্ষণের জন্য প্রায় ২ হাজার টাকা ভাউচার করে আত্মসাৎ করে আসছেন তিনি। রেড ক্রিসেন্ট সোসাইটির ইউনিট অফিসার নাসরিন আক্তার বলেন, মোহনের অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা। কোনো কারণে মনঃক্ষুণ্ন থেকে তিনি এসব অভিযোগগুলো করেছেন। আমাদের সঙ্গে সমন্বয় না করে তিনি নিজ ইচ্ছামতো কাজ করতেন। যে কারণে তার কমিটির মধ্যেও সমস্যা সৃষ্টি হয়। সাধারণ সম্পাদক এজন্য ওই কমিটি স্থগিত করেছেন। আর আমি কর্মকর্তা হওয়ায় মোহন অভিযোগটি আমার ওপর দিচ্ছে। রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা শাখার সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ফারুক বলেন, অভিযোগটি মিথ্যা। সব কিছুই নিয়মনীতি মেনে করা হয়েছে। এ ব্যাপারে লক্ষ্মীপুর রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো. শাহজাহান বলেন, অভিযোগের বিষয়টি আমি জেনেছি। কার্যকরী কমিটিকে নিয়ে বিষয়টি আলোচনা করা হবে। সদর দপ্তরেও বিষয়টি জানানো হবে। সদর দপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু