সোমবার ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
বিশ্বকাপ শুরু | ইংল্যান্ড-নিউজিল্যান্ড লড়াই দিয়ে
মোঃ ফয়জুল আলম সুজন
প্রকাশ: ৫ অক্টোবর, ২০২৩, ১০:১৭ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ শুরু | ইংল্যান্ড-নিউজিল্যান্ড লড়াই দিয়ে

নিউজ ডেস্কঃ চার বছর আগে লর্ডসের আলো ঝলমল সন্ধ্যায় ক্রিকেট দুনিয়া সাক্ষী হয়েছিল এক মহাকাব্যিক ফাইনালের। ওয়ানডে বিশ্বকাপের সেই ফাইনাল শেষে বিশ্বজয়ের উল্লাসে মাতে ইংল্যান্ড। নিউজিল্যান্ড খুব কাছে গিয়েও নীল হয় শিরোপা হারানোর বেদনায়। ঠিক যেখান থেকে শেষ, সেখান থেকেই শুরু আরেকটি বিশ্বকাপ।

চার বছর পর এবার শুরুতেই দেখা দুদলের। ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ড-নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠছে ১৩তম ওয়ানডে বিশ্বকাপের। আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) বাংলাদেশ সময় বেলা আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

লর্ডসের আলো-আঁধারিময় সেই সন্ধ্যা ভুলে যেতে চাইবে নিউজিল্যান্ড। আর সেই ম্যাচটিই বদলে যাওয়া ইংরেজদের প্রেরণা। এরপর যে ক্রিকেটে রীতিমতো অপ্রতিরোধ্য হয়ে উঠেছে তারা। ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার পর তৃতীয় দল হিসেবে বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশন তাদের সামনে। অন্যদিকে, টানা দুই বিশ্বকাপে রানার্সআপ হওয়া কিউইরা চাইবে হতাশা ঘুচিয়ে শিরোপার সান্নিধ্য পেতে।

গত বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের জয়ের নায়ক বেন স্টোকস অনিশ্চিত আজকের ম্যাচে। নিতম্বের চোট গুরুতর না হলেও তাকে মাঠে না দেখার সম্ভাবনাই বেশি। তার পরিবর্তে খেলতে পারেন হ্যারি ব্রুক। নিউজিল্যান্ড প্রথম ম্যাচে পাচ্ছে না দলের দুই সেরা তারকা কেন উইলিয়ামসন ও টিম সাউদিকে। নিয়মিত অধিনায়ক উইলিয়ামসনের অনুপস্থিতিতে প্রথম ম্যাচে কিউইদের নেতৃত্ব দেবেন টম লাথাম। ইংল্যান্ড নামবে নতুন অধিনায়ক জস বাটলারের নেতৃত্বে।

সম্প্রতি ইংল্যান্ডের ক্রিকেট মানেই আগ্রাসী খেলার প্রদর্শনী। কিন্তু, এবার বিশ্বকাপ আয়োজিত হচ্ছে ভারতে। ইউরোপের তুলনায় ভারতীয় উপমহাদেশের উইকেট কিছুটা ধীরগতির। অনেকটা স্পিননির্ভর। সেটি নিয়ে ভাবনার কথা জানালেন বাটলার।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাটলার বলেন, ‘আমরা যে কন্ডিশনে খেলি, সেটি সাধারণত ব্যাটিং উইকেট। সে হিসেবে এখানকার পিচ কিছুটা ভিন্ন। এখানে স্পিন বেশ কার্যকরী। আমাদের জন্য যা চ্যালেঞ্জিং হবে। খেলোয়াড়রা মাঠে নামতে উন্মুখ হয়ে আছে। সবাই যথেষ্ট অনুশীলন করেছে। ম্যাচে তারা কেমন করে সেটি গুরুত্বপূর্ণ।‘

সংবাদ সম্মেলনে কিউই অধিনায়ক টম লাথাম বলেন, ‘বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছি আমরা। বেশ দারুণ ব্যাপার এটি। আমাদের দলে অভিজ্ঞ ও নতুন খেলোয়াড় আছে। সবাই মুখিয়ে আছে সেরাটা দিতে। ইংল্যান্ড অসাধারণ দল। আশাকরি, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ম্যাচ হবে। বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করার সুযোগ হারাতে চাই না।‘

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের অধিকাংশই বৃষ্টির কবলে পড়লেও ভারতের আবহাওয়া অধিদপ্তরের মতে, আহমেদাবাদে আজ রোদ থাকবে। বৃষ্টির সম্ভাবনা কম। পিচ অনেকটাই ব্যাটিংবান্ধব হবে। সেক্ষেত্রে, ম্যাচ শুরুর আগে টস খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ : জস বাটলার (অধিনায়ক), জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, ক্রিস ওকস, মার্ক উড, আদিল রশিদ, রিচি টপলি।

নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ : টম লাথাম (অধিনায়ক), উইল ইয়ং, ডেভন কনওয়ে, ডেরিল মিচেল, গ্লেন ফিলিপস, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, ইশ সোধি, ম্যাট হেনরি, লোকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার