মঙ্গলবার ● ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ● ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল।। কবিরাজির নামে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবির... মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন
আত্মহত্যা, স্বাভাবিক মৃত্যু নয়, ম্যারাডোনার!
প্রকাশ: ২৩ ডিসেম্বর, ২০২০, ১২:৪৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

আত্মহত্যা, স্বাভাবিক মৃত্যু নয়, ম্যারাডোনার!

সময় নিউজ বিডিঃ    প্রায় এক মাস হতে চললো ফুটবলের ঈশ্বর ম্যারাডোনার মৃত্যু। কিন্তু এই কিংবদন্তির মৃত্যু নিয়ে ধোঁয়াশা কাটছে না কিছুতেই। একের পর এক চাঞ্চল্য ও রহস্য সমানে আসছে তার মৃত্যুকে ঘিরে। সেই ধারাবাহিকতায় এবার ম্যারাডোনার চিকিৎসকের দেয়া একটি তথ্য সামনে এসেছে। তার এক চিকিৎসক জানান, ম্যারাডোনার স্বাভাবিক মৃত্যু হয়নি, বরং তিনি আত্মহত্যা করেছেন!

গেল ২৫ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ম্যারাডোনা। তবে ম্যারাডোনার সাবেক চিকিৎসক আলফ্রেডো কাহে দাবি করেন, আত্মহত্যা করেছেন ম্যারাডোনা। আলফ্রেডো দীর্ঘদিন ম্যারাডোনার চিকিৎসক হিসেবে নিয়োজিত ছিলেন। ১৯৭৭ থেকে ২০০৭ পর্যন্ত বিশ্বকাপজয়ী এই ফুটবলারের চিকিৎসক ছিলেন তিনি। আর্জেন্টিনা রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ‘ম্যারাডোনার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু এক ধরনের আত্মহত্যা ছিল। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। কোন কিছুই ঠিকমতো করতে পারছিলেন না। ম্যারাডোনার মৃত্যুর কয়েকদিন আগেই ওর সাবেক বান্ধবী ভেরোনিকার সঙ্গে কথা হয়েছিল। শুনেছি ম্যারাডোনা ভেরোনিকাকে বারবার বলত সে আর বাঁচতে চায় না। আমার কাছে ম্যারাডোনার মৃত্যু তাই আত্মহত্যাই মনে হয়েছে।

এছাড়া ম্যারাডোনার চিকিৎসক আলফ্রেডো আরও এক বিস্ফোরক তথ্য দেন এই সাক্ষাৎকারে। তিনি জানান, এর আগে ২০০৭ সালেও নাকি আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন ফুটবল কিংবদন্তি। তিনি বলেন, ‘২০০৭ সালে কিউবার রাস্তায় গাড়ি চালাতে গিয়ে ইচ্ছাকৃত চলন্ত বাসে ধাক্কা মেরেছিল ম্যারাডোনা। তবে বড়সড় দুর্ঘটনা হয়নি। পরে তাকে জিজ্ঞেস করেছিলাম, তুমি কি আত্মহত্যা করতে চেয়েছিলে? জবাবে সে বলেছিল, হ্যাঁ, আজ পারলাম না, তবে ভবিষ্যতে আবার চেষ্টা করব।’ তবে এতকিছুর পরও ম্যারাডোনার মৃত্যু কোনভাবেই মেনে নিতে পারছেন না আলফ্রেডো। হাসপাতালে ম্যারাডোনার চিকিৎসায় অবহেলার অভিযোগও তোলেন তিনি। এছাড়া চিকিৎসক লিওপোল্ডো লুকের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। এ সম্পর্কে আলফ্রেডো বলেন, কোনো সন্দেহ নেই দিয়েগোর চিকিৎসায় গাফিলতি ছিল। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর তাকে কেন বাড়িতে পাঠানো হলো এ নিয়েও অভিযোগ তোলেন ম্যারাডোনার সাবেক এই চিকিৎসক। এদিকে, ম্যারাডোনার মৃত্যুর পর তার চিকিৎসক লিওপোল্ডোর বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ তুলেছিল ম্যারাডোনার পরিবারও।
Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  ৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল।।   কবিরাজির নামে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবিরাজ গ্রেফতার/   মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।