বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম...শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।  কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।
কুয়াকাটা সমুদ্র সৈকতে চর বিজয়ের ৬ষ্ঠ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।
মোয়াজ্জেম হোসেন
প্রকাশ: ৫ ডিসেম্বর, ২০২৩, ৪:৩৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কুয়াকাটা সমুদ্র সৈকতে চর বিজয়ের ৬ষ্ঠ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: কুয়াকাটা সমুদ্র সৈকতে গভীর সমুদ্রের মাঝখানে জেগে ওঠা পর্যটন স্পষ্ট  চর বিজয় এর ৬ষষ্ঠ বার্ষিকী জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয়েছে। ওই চরটি খুজে পাওয়া ১১ জনের গড়া কুয়াকাটা  চর বিজয় সোসাইটির আয়োজনে মঙ্গলবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ৭ টার দিকে কেক কেটে ও ফানুস উড়িয়ে উৎসবের উদ্বোধন করা হয়। চর বিজয় সোসাইটির সভাপতি ও বঙ্গবন্ধুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিওনের এসপি আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার, কুয়াকাটা প্রেসক্লাব ও কুটুমের সভাপতি  নাসির উদ্দিন বিপ্লব, কুয়াকাটা টুরিস্ট পুলিশ’র অফিসার ইনচার্জ হাসনাইন পারভেজ, কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আনোয়ার হোসেন আনু, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী সাঈদ, টোয়াকের সেক্রেটারি জেনারেল কে এম জহির খান। এসময় বক্তব্য রাখেন চর বিজয়  উদ্যোক্তা ও ওই সংগঠনের সদস্য সচিব সাংবাদিক  হোসাইন আমির, সদস্য মোসাম্মদ সীমা আক্তার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জাকারিয়া জাহিদ এছাড়া আরো উপস্থিত ছিলেন প্রিন্ট ও  ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এসময় কুয়াকাটা শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কুয়াকাটা থেকে পূর্বকোণ গঙ্গামতি দিয়ে প্রায় ১৭ কিলো দক্ষিণে অবস্থিত এ চরটি। চারদিকে শুধু পানি আর পানির মাঝখানে এই চর বিজয় অবস্থিত। যার আয়তন প্রায় ৫ হাজার একর।  সমুদ্রে সৌন্দর্যের জৌলস বয়ে চলছে। লাল কাকড়া আর লক্ষ লক্ষ অতিথি পাখির বিচারণে আকাশ আর চর মিলে একাকার হয়ে থাকে। দুর থেকে প্রত্যেক ভ্রমন পিপাসুর নজর কাড়ে দ্বীপটি।
দৃষ্টি নন্দিত চর বিজয় ঘুরে দেখা গেছে- পর্যটন নগরী কুয়াকাটা গভীর সমুদ্রে দক্ষিণ পূর্ব কোণে  ১৭ কিলো দক্ষিণে জেলেদের হাইরের চর নাম খ্যাত সন্ধান হয় যা তিন মাস জেগে থাকে আর নয় মাস ডুবে থাকে। চরটি টুরিজমে এ্যাডভান্সার জন্য “নতুনের সন্ধানে আমরা যাচ্ছি আগামী কাল” এই শিরোনামে ফেসবুক পোস্ট দিয়ে সাংবাদিক হোসাইন আমিরের নেতৃত্বে ১১ জন মিলে ট্যুরিস্ট বোট নিয়ে  সুন্দর এই চরটি খুঁজে পান বিজয়ে মাসকে কেন্দ্র করে ওই ট্যুর প্রেমিকরা। পর্যটকদের কাছে আকৃষ্ট করার জন্য ওই চরে নাম রাখা হয় চর বিজয় । যার সাথে মিশে আছে অতিথি পাখীর সমারোহ এবং চরটি জুড়ে রয়েছে লাল কাকড়ার বিচারণ। যেন প্রকৃতি নিপুন হাতে আবিস্কার করেছে চরটি। ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সারা মিলছে। মাত্র দেড় ঘন্টায় পৌছনো গভীর সমুদ্রের এরকম চর জেগে উঠায় কুয়াকাটায় আর একটি দর্শনীয় স্পটের মাত্রা যোগ হলো বলে মন্তব্য করছেন সেখানে যাওয়া ট্যুর অপারেটরা। ১১ জন টিমের সাথে ছিলেন ওইদিন
কুয়াকাটা  বঙ্গবন্ধু মাধ্যমিক প্রধান শিক্ষক খলিলুর রহমান, সহকারী শিক্ষক মাও মাঈনুল ইসলাম মান্নান, কুয়াকাটা টুরিস্ট বোট মালিক সমিতির সভাপতি জনি আলমগীর, ফটো সাংবাদিক আরিফুর রহমান, বাউল রেজাউল করিম শাহ, ঢাকা থেকে আসা পর্যটক সিমা আক্তার, সাইদুর রহমান, ইতালি প্রবাসী  মামুন সিকদার, বোট ড্রাইভার রানা ও জাহিদুল। অনুষ্ঠানে সভাপতি শুভেচ্ছা বক্তব্যে বলেন, কুয়াকাটা গভীর সমুদ্রে যে চর বিজয় জেগে উঠেছে। আমি ঘুরতে এসে যা দেখলাম সৃষ্টির যে রহস্য রয়েছে তা এখানেই প্রমান। অজানা অচেনা লক্ষ লক্ষ পাখির কলরব আর লাল কাকড়ার বিচরণে আকড়ে আছে বিশাল এ চরটিতে। এসব দৃশ্য দেখে দেশী বিদেশী পর্যটকের আকৃষ্ট করবে। তাই এই চর বিজয়কে পর্যটনের আওতাভূক্ত করার জন্য সরকারের কাছে দাবি জানাই। এ ব্যাপারে কুয়াকাটা পৌর মেয়র আঃ বারেক মোল্লা  বলেন, চরটির কথা শুনেছি অনেক সুন্দর আমিও কিছু দিনের মধ্যেই ঐ চর বিজয় পরির্দশনে যাব।
অনুষ্ঠানের প্রধান অতিথি ও  ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজওয়ানের এসপি আবুল কালাম আজাদ বলেন,আমরা দেশের বিভিন্ন স্থানে ট্যুর করছি। কিন্তু কুয়াকাটার সমুদ্রে মধ্যে এত সুন্দর একটি দৃশ্য দেখব কল্পনা করেনি। যেন এক অন্য ভুবন। চোখে না দেখলে বিশ্বাস হবে না আমাদের দেশে এরকম একটি চর জেগে উঠছে, এটি কুয়াকাটার জন্য আর্শিবাদ। এটাকে এখন শুধু সরকারি বেসরকারি ভাবে আমাদের ব্রাডিং করে বিশ্বের কছে পৌঁছে দিতে হবে। তা হইলে কুয়াকাটার পর্যটন শিল্পে বিকাশ ঘটবে বলে আমি বিশ্বাস করি।
Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু