|
নির্বাচিত নতুন সংসদ সদস্যরা শপথ নেবেন আগামীকাল বুধবার।
মো: ফয়জুল আলম সুজন
|
|
নিউজ ডেস্কঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত নতুন সংসদ সদস্যরা শপথ নেবেন আগামীকাল বুধবার। একাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন। আগামীকাল সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বর্তমান একাদশ জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও স্পিকারের একান্ত সচিব কামাল বিল্লাহ প্রথম আলোকে এ খবর নিশ্চিত করেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনে ভোটগ্রহণ হয়েছে। আওয়ামী লীগ ২২২টি আসনে, জাতীয় পার্টি ১১টি আসনে এবং স্বতন্ত্র প্রার্থী ৬২টি আসনে জয়ী হয়েছে। আওয়ামী লীগের মিত্র ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) দুটি করে আসনে জয়ী হয়েছে এবং বাংলাদেশ কল্যাণ পার্টি একটি আসনে জয়ী হয়েছে। নির্বাচনের ফলাফল নিয়ে এখনো কোনো গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। আজ মঙ্গলবার গেজেট জারি হতে পারে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। গেজেট জারি হওয়ার তিন দিনের মধ্যে শপথ নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। সাধারণত সংখ্যাগরিষ্ঠ আসনের দলের এমপিরা প্রথমে শপথ নেন। |
