বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম...শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।  কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।
নতুন মন্ত্রিসভায় নতুন মুখ ১৪ জন
মো: ফয়জুল আলম
প্রকাশ: ১১ জানুয়ারি, ২০২৪, ১০:১৭ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

নতুন মন্ত্রিসভায় নতুন মুখ ১৪ জন

নিউজ ডেস্কঃ পঞ্চমবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শপথ নিচ্ছে দ্বাদশ সংসদের নতুন মন্ত্রিসভা। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও রয়েছেন ৩৬ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী। তাদের মধ্যে দুজন টেকনোক্রেটসহ ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং প্রতিমন্ত্রী ১১ জন। নতুন মন্ত্রিসভায় একেবারেই নতুন মুখ ১৪ জন।

মন্ত্রিপরিষদ বিভাগ বুধবার রাতেই ৩৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর নাম প্রকাশ করেছে। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন জানান, নতুন মন্ত্রিসভার প্রধানমন্ত্রীসহ থাকছেন ৩৭ জন। তাদের মধ্যে সাতজন মন্ত্রী ও সাতজন প্রতিমন্ত্রী এই প্রথমবার মন্ত্রিসভায় আসছেন। যদিও তাদের কেউ কেউ বিভিন্ন সময়ে জাতীয় সংসদসহ নানা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম জানা গেলেও কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন, তা শপথ অনুষ্ঠানে জানা যাবে।

সূত্র জানিয়েছে, প্রথমবারের মতো পূর্ণ মন্ত্রী হচ্ছেন সাতজন। তারা হলেন মো. আবদুর রহমান, মো. আব্দুস শহীদ, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, মো. জিল্লুল হাকিম, আবদুস সালাম, নাজমুল হাসান ও সামন্ত লাল সেন।

প্রতিমন্ত্রী হিসেবে প্রথমবার মন্ত্রিসভায় আসছেন মহিববুর রহমান, সিমিন হোসেন রিমি, শফিকুর রহমান চৌধুরী, রুমানা আলী, কুজেন্দ্র লাল ত্রিপুরা, আহসানুল ইসলাম ও মোহাম্মদ আলী আরাফাত।

নতুন মন্ত্রিসভায় থাকছেন আরও পাঁচজন, যারা একাদশ সংসদের বিদায়ী মন্ত্রিসভায় ছিলেন না। তবে এর আগে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন মন্ত্রিসভায় ছিলেন।

তারা হচ্ছেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী (দিনাজপুর-৪), সাবেক বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান (গোপালগঞ্জ-১), সাবেক নৌপরিবহন ও স্থানীয় সরকার উপমন্ত্রী সাবের হোসেন চৌধুরী (ঢাকা-৯), সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (ঢাকা-১৩) এবং সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ (খুলনা-৫)।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু