|
নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা
মো: ফয়জুল আলম
|
|
নিউজ ডেস্কঃ নওগাঁয় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা আর শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শনিবার (১৩ জানুয়ারি) জেলায় সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে বদলগাছি আবহাওয়া অফিস। যা এই মৌসুমের জেলায় সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। বদলগাছি আবহাওয়া অধিদফতর অফিস সূত্রে জানা যায়, শুক্রবার (১২ জানুয়ারি) নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।
রাতে বৃষ্টির মত ঝরছে কুয়াশা। তীব্র শীতে জনজীবনে নেমে এসেছে অস্থিরতা। দিন ও রাতের তাপমাত্রার মধ্যে বেশ পার্থক্য দেখা দেওয়ায় ফসলের ক্ষতির সম্ভাবনা দেখছেন চাষিরা। কৃষকের ফসল রক্ষায় বীজতলা ভালোভাবে ঢেকে রেখে পরিচর্যার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে, ঠান্ডা হিমেল বাতাস থাকায় শীতে কষ্ট পাচ্ছে সাধারণ মানুষ। সময়মত কাজে যেতে না পারায় বিপাকে পড়েছেন সাধারণ দিনমজুররা। ফসলের বীজ এবং বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা করেছেন চাষিরা। |
