বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম...শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।  কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।
চোরাচালানের স্বর্ণ ছিনতাই
মো: ফয়জুল আলম
প্রকাশ: ১৩ জানুয়ারি, ২০২৪, ৭:২০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

চোরাচালানের স্বর্ণ ছিনতাই

নিউজ ডেস্কঃ খুলনায় চোরাচালানীর কাছ থেকে স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় তিন পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। একইসাথে চোরাচালানীকেও গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৩ জানুয়ারি) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে শুক্রবার রাতে খুলনা মেট্রোপলিটন পুলিশের লবণচরা থানা তাদের গ্রেফতার করে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন এসআই (নিঅস্ত্র) মো: মোস্তফা জামান, এএসআই (নিঅস্ত্র) আহসান হাবীব (৩৫), কনস্টেবল মুরাদ হোসেন (৪২) ও নগরীর খালিশপুর এলাকার স্বর্ণ পাচারকারী ব্যাসদেব দে (৩৯)।

লবণচরা থানা সূত্রে জানা যায়, গ্রেফতার পুলিশ সদস্যদের মধ্যে এসআই (নিঅস্ত্র) মো: মোস্তফা জামানের বাড়ি যশোর, এএসআই (নিঅস্ত্র) আহসান হাবীবের বাড়ি বাগেরহাট ও কনস্টেবল মুরাদ হোসেনের বাড়ি সাতক্ষীরায়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে লবণচরা থানায় এসআই মোকলুসুর রহমান চোরাচালান ও দস্যুতার অভিযোগে একটি মামলা করেছেন।

পুলিশ জানায়, গত শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে দায়িত্ব পালনকালে নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া বিশ্বরোড মোড়ে চেকপোস্ট বসায়। এসআই মো: মোস্তফা জামান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, টুঙ্গীপাড়া এক্সপ্রেসের একটি বাসে অবৈধ স্বর্ণের বার নিয়ে এক ব্যক্তি খুলনা মহানগরীতে প্রবেশ করবে। এ সংবাদ পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত না করে এসআই মোস্তফা জামান সঙ্গীয় এএসআই মো: আহসান হাবিব ও কনস্টেবল মো: মুরাদ হোসেনের সাথে যোগসাজস করে সাচিবুনিয়া বিশ্বরোড মোড় এলাকার রূপসা ব্রিজ থেকে জিরো পয়েন্টগামী মহাসড়কের দক্ষিণ পাশে বৈদ্যুতিক খুঁটির সামনে পাকা রাস্তার ওপর চেকপোস্ট পরিচালনা করে। এ সময় পুলিশ দেখে একজন টুঙ্গীপাড়া পরিবহন থেকে নেমে দ্রুত হেঁটে যেতে থাকে। তখন পুলিশ সদস্যরা তাকে দাঁড়ানোর জন্য বললে সে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। দুপুর ২টার পর পুলিশ সদস্যরা ওই ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় তাকে পালানোর কারণ জিজ্ঞাসা করলে তার কাছে স্বর্ণের বার আছে বলে স্বীকার করে। এরপর আসামি ব্যাসদেব দের জিন্স প্যান্টের বেল্টের নিচের বর্ডার কেটে সুকৌশলে বানানো গোপন পকেট দেখা যায়। ব্যাসদেব পকেট থেকে খাকি স্কচটেপ দিয়ে মোড়ানো ছয়টি স্বর্ণের বার এসআই মোস্তফা জামানের কাছে দেয়। এরপর পুলিশ সদস্যরা আসামি ব্যাসদেব দেকে ভয় দেখিয়ে তিনটি স্বর্ণের বার নিয়ে নেয়। পরে তারা ব্যাসদেবকে বাকি তিনটি স্বর্ণের বারসহ ছেড়ে দেয়। ছিনতাই করা তিনটি স্বর্ণ বারের মূল্য প্রায় ৩০ লাখ টাকা।

সূত্র জানায়, পরবর্তীতে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানতে পারেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা শুক্রবার সন্ধ্যায় ওই তিন পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদ করলে তারা ঘটনার সত্যতা স্বীকার করে। তখন অভিযুক্ত তিন পুলিশ সদস্যকে গ্রেফতারের নির্দেশ দেয়া হয়। এ ঘটনায় আসামি ব্যাসদেব দে আদালতে ফৌজদারি কার্যবিধি আইনের ১৬৪ ধারা মোতাবেক অপরাধের সাথে তার জড়িত থাকার বিষয়টি স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হাফিজুর রহমান বলেন, স্বর্ণ পাচারকারীকে বিশেষ ক্ষমতা আইনে ও অভিযুক্ত তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলার পর গ্রেফতার দেখানো হয়েছে। শনিবার আদালতে সোপর্দ করার পর তাদের কারাগারে প্রেরণ করা হয়। পুলিশ সদস্যদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু