মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ। কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন। গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/ গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু! পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর
বৃদ্ধকে মারধর করে খালে ফেলে দিলেন ইউপি সদস্য।
তরিকুল ইসলামঃ- স্টাফ রিপোর্টার।
প্রকাশ: ২৯ জানুয়ারি, ২০২৪, ৭:২০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বৃদ্ধকে মারধর করে খালে ফেলে দিলেন ইউপি সদস্য।

সময় নিউজ বিডিঃ- লক্ষ্মীপুরের রায়পুরে ইউপি সদস্যের (মেম্বার) দোকানে মালামাল না কেনায় মো. বেল্লাল হোসেন পাটওয়ারী (৬৪) নামের এক বৃদ্ধকে মারধর করে খালে ফেলে দেওয়া হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার কেরোয়া ইউনিয়নের দারোগাগো পুলের গোড়া নামক স্থানে এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত মো. আরিফুর রহমান (৩৮) ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য।

কেরোয়া ইউনিয়নের জোড়পোল নামক স্থানে আরিফুর রহমানের রড, সিমেন্ট, ইট, বালু ও ফার্নিচার দোকানের ব্যবসা রয়েছে। বৃদ্ধের ভাতিজার ভবন নির্মাণের জন্য মেম্বারের দোকান থেকে রড, সিমেন্ট না কেনায় তিনি এমন কাণ্ড ঘটান বলে বৃদ্ধের অভিযোগ। তাকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। ওই ঘটনায় তিনি দুপুর ৩টায় থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

কৃষক মো. বেল্লাল হোসেন পাটওয়ারী (৬৫) বলেন, আমার ভাতিজার ভবন নির্মাণ কাজের জন্য রড, সিমেন্ট, ইট ও বালু কিনতে কয়েক দিন ধরে আরিফ মেম্বার আমাকে চাপ প্রয়োগ করে যাচ্ছিলেন। তার দোকান থেকে মালামাল না কেনায় তিনি আমাকে ঘটনাস্থলে পেয়ে মারধর করে রাস্তাসংলগ্ন খালে ফেলে দেন।

এতে আমি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। ওই ঘটনায় থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছি। এর আগেও তিনি অনেকের সঙ্গেই এমন করেছেন। নারী নির্যাতন ও ডাকাতির ঘটনায় গ্রেফতারও হয়েছিলেন। আমাকে নির্যাতনের উপযুক্ত বিচার চাই।

ইউনিয়ন পরিষদ সদস্য মো. আরিফুর রহমান বলেন, গত সংসদ নির্বাচনে ওই বৃদ্ধকে ভোট দিতে যেতে বললেও তিনি যাননি। আজকেও আওয়ামী লীগ ও সরকারকে নিয়ে বেফাঁস কথাবার্তা বলায় তাকে চড়-থাপ্পড় দেওয়া হয়েছে।ধাক্কা খেয়ে তিনি খালে পড়ে গেছেন। দোকানের মালামাল কেনার বিষয়টি সাজানো। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন ফারুক মজুমদার বলেন, কৃষকের লিখিত অভিযোগটি পাওয়া গেছে। বিষয়টি যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার   চিকিৎসা শেষে বরিশাল থেকে বাসায় আসায় মোয়াজ্জেম হোসেনর শারীরিক খোঁজ নিতে কলাপাড়া পৌর বিএনপির নেতৃবৃন্দ।   লক্ষ্মীপুরে ইউপি কার্যালয়ে চুরি    ত্রিশালে খিরু নদী পাড়ের মানুষের প্রতিদিনের সংগ্রাম   কথায় আদর্শ, কাজে বিপরীত: সমাজের নীরব সংকট   ত্রিশালে সরকারি রাস্তা দখল করে মৎস্য খামার নির্মাণ, এক ব্যক্তির কারাদণ্ড   ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী   চন্দ্রগঞ্জ উপজেলা: জনমতের ভিত্তিতেই হোক অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত   চামড়া মাটিচাপা, দায় কার ? —  প্রশাসনের কাগুজে তদারকি ও সিন্ডিকেটের কাছে পরাজিত জাতীয় সম্পদ