বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম...শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।  কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।
বাইরে উৎসব ভেতরে ফাঁকা : উপজেলা নির্বাচন
সাইদুল ইসলাম ইমু
প্রকাশ: ৮ মে, ২০২৪, ১২:২৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বাইরে উৎসব ভেতরে ফাঁকা : উপজেলা নির্বাচন

নিউজ ডেস্ক: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ চলছে। দেশের ১৩৯টি উপজেলায় বুধবার (৮ মে) সকাল আটটায় একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। কোনো বিরতি ছাড়া চলছে বিকেল চারটা পর্যন্ত।

ভোটগ্রহণ শুরু হওয়ার পর ইতোমধ্যে প্রায় চার ঘণ্টা পেরিয়ে গেছে। এই সময়ে অনিয়মের বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া দেশের কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অনেকটা নিরুত্তাপ ভোটগ্রহণ চলছে। তবে কেন্দ্র ফাঁকা থাকলেও ভোট উৎসবের আমেজ বিরাজ করছে ভোটকেন্দ্রের বাইরে।

অনেক এলাকায় সকাল থেকে কেন্দ্র ফাঁকা লক্ষ্য করা গেছে। কোথাও কোথাও দুই ঘণ্টায়ও বাক্সে কোনো ভোট পড়েনি। যদিও নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন, সকালে অনেক এলাকায় বৃষ্টি থাকায় ভোটার আশানুরূপভাবে উপস্থিতি হয়নি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে।

জাতীয় নির্বাচনের পর উপজেলা পরিষদ নির্বাচনও ঘোষণা দিয়ে বর্জন করেছে দেশের সবচেয়ে বড় বিরোধী রাজনৈতিক শক্তি বিএনপি ও সমমনা দলগুলো। এতে নির্বাচন অনেকটা প্রতিদ্বন্দ্বিতার আমেজ হারিয়েছে। পাঁচটি উপজেলায় সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন প্রার্থীরা। এর বাইরেও বিভিন্ন স্থানে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

দেশের বিভিন্ন অঞ্চল থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর সূত্রে জানা যায়, সকাল থেকে বেশির ভাগ কেন্দ্রেই ভোটার উপস্থিতি কম। সকালে অনেক এলাকায় বৃষ্টি থাকায় ভোটার উপস্থিতি ছিল না বললেই চলে। কোনো কোনো এলাকায় এক-দুই ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরও একটা ভোটও পড়েনি।

উপজেলা নির্বাচন : বাইরে উৎসব ভেতরে ফাঁকা

আমাদের জামালপুর প্রতিনিধি জানান, জামালপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম। তবে বেলার বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি বাড়ার আশা করছেন সংশ্লিষ্টরা।

আমাদের ফেনী প্রতিনিধি জানান, ফেনীর ফুলগাজী উপজেলায় ভোট শুরুর দেড় ঘণ্টা পর সকাল সাড়ে ৯টায় ফুলগাজী ভোট কেন্দ্রের পাঁচ বুথে একটি ভোটও পড়েনি। তাই কেন্দ্রের নিরাপত্তা ও ভোটগ্রহণ কর্মকর্তারা অলস সময় পার করছেন। বুধবার (৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল কেন্দ্রে গিয়ে ভোটার উপস্থিত না থাকার এমন দৃশ্য দেখা যায়।

আমাদের কুষ্টিয়া প্রতিনিধি জানান, কুষ্টিয়া সদরে ভোটার উপস্থিতি একেবারেই কম। কোনো লাইন নেই। শহরের গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র কুষ্টিয়া সরকারি কলেজ কেন্দ্রে প্রথম এক ঘণ্টায় মাত্র চারটি ভোট পড়েছে। এরমধ্যে মাহবুবউল আলম হানিফ এমপির ভাই চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান আতা ও তার ছেলে ভোট দিয়েছেন।

আমাদের নওগাঁ প্রতিনিধি জানান, ভোটগ্রহণের পর থেকেই কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি নেই বললেই চলে। তবে বেলা বাড়ার বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করছেন কেন্দ্রগুলোর দায়িত্বে থাকা কর্মকর্তারা।

আমাদের ঝিনাইদহ প্রতিনিধি জানান, জেলা শহরের ওয়াজির আলী স্কুলে সকাল ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত কোনো ভোটার উপস্থিতি নেই। অন্যান্য ভোটকেন্দ্রেও ভোটার উপস্থিতি নেই বললেই চলে।

আমাদের শেরপুর প্রতিনিধি জানান, শ্রীবরদীর লংগরপাড়া উচ্চ বিদ্যালয় ও লংগরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটারদের উপস্থিতি অনেক কম। ভোটগ্রহণে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা ভোটারদের জন্য অপেক্ষা করছেন। মাঝেমধ্যে ২/১ জন ভোটার এসে ভোট দিয়ে চলে যাচ্ছেন।

আমাদের রাজবাড়ী প্রতিনিধি জানান, সকাল থেকে বেশিরভাগ ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি কম। রাতের বৃষ্টির কারণে সকালে ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি কম। বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে বলে আশা সংশ্লিষ্টদের।

তবে কোথাও কোথাও বিপরীত চিত্রও দেখা গেছে। পার্বত্য জেলা বান্দরবানের সদর ও আলিকদমে আজ ভোট হচ্ছে। আমাদের প্রতিনিধি জানান, সেখানে ভোটারদের দীর্ঘ লাইন ধরে আনন্দঘন পরিবেশে ভোট দিতে দেখা গেছে।

আমাদের নাটোর প্রতিনিধি জানান, কাঁদা মাড়িয়ে ভোটকেন্দ্রে আসছেন নাটোরের ভোটাররা। পুরুষ ভোটারদের তুলনায় নারী ভোটারদের উপস্থিতিই বেশি।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু