|
বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন মাননীয় প্রধানমন্ত্রীর
সাইদুল ইসলাম ইমু
|
|
নিউজ ডেস্ক: টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশ জয়লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন।
শনিবার (৮ জুন) এক অভিনন্দন বার্তায় ক্রিকেটপ্রেমী প্রধানমন্ত্রী জাতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়েছেন।
শেখ হাসিনা বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে লঙ্কানদের ২ উইকেটে হারিয়ে টাইগাররা। এতে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো নাজমুল হোসেন শান্তর দল।
|
