বুধবার ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
বিদ্যালয়ের গভার্নিং বডির সভাপতির পদত্যাগ ও কর্মসূচীতে অংশগ্রহন কারীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে চরমোন্তাজে পৃথক কর্মসূচী পালন। 
মু,হেলাল আহম্মেদ(রিপন)
প্রকাশ: ২২ জানুয়ারি, ২০২৫, ৬:২১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বিদ্যালয়ের গভার্নিং বডির সভাপতির পদত্যাগ ও কর্মসূচীতে অংশগ্রহন কারীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে চরমোন্তাজে পৃথক কর্মসূচী পালন। 
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ 
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে আবদুল ছাত্তার স্কুল এন্ড কলেজের এডহক কমিটির  সভাপতি জসিম উদ্দিনের পদত্যাগ এবং গোপন এডহক কমিটি গঠনের প্রতিবাদ জানিয়ে কর্মসূচিতে অংশ নেওয়ার জেরে ১১ জনের বিরুদ্ধে বিতর্কিত ওই সভাপতির করা সাজানো মামলা প্রত্যাহারের দাবিতে পৃথক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়েছে।
অদ্য বুধবার সকাল সাড়ে ১০ টায় ক্লাস বর্জন করে বিদ্যালয় প্রাঙ্গনে এক দফা এক দাবিতে মানব বন্ধন করে শিক্ষার্থীরা। আগামীকাল বৃহস্পতিবার সকালের মধ্যে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া না হলে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ঘোষণা দেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।
এদিকে শিক্ষার্থীদের দাবি, শিক্ষার্থী কিংবা অভিভাবকদের কাউকে না জানিয়ে গোপনে, মামলাবাজ হিসেবে চিহ্নিত জসিম উদ্দিনকে এডহক কমিটির সভাপতি করা হয়েছে।
ছাত্রজীবনে জসিম উদ্দিন এই প্রতিষ্ঠানেরই এক শিক্ষককে লাঞ্ছিত করার দায়ে বহিষ্কার হয়েছিলেন। এছাড়া  তিনি চরমোন্তাজে বসবাস করেন না। তাই কলেজের মানোন্নয়নে তিনি কোন ভূমিকা রাখতে পারবেন না। এ কারণে তিনি সভাপতি হিসেবেথাকার যোগ্য নন। অনতিবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে এমবটাই দাবী এলাকাবাসীর।
এদিকে, ওই প্রতিষ্ঠানে জসিম উদ্দিনকে এডহক কমিটির সভাপতি করার প্রতিবাদে করা কর্মসূচিতে অংশ নেওয়ায় রাঙ্গাবালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চরমোন্তাজ ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলামসহ ১১ জনের বিরুদ্ধে  করা  মামলা প্রত্যাহারের দাবিতে এদিন (বুধবার) দুপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী। চরমোন্তাজ স্লুইস বাজারে আয়োজিত এ কর্মসূচিতে  প্রায় পাঁচ হাজার মানুষ অংশ নেন। প্রতিবাদ কর্মসূচীতে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ওলিউল ইসলাম, ডা: আলী আহাম্মেদ, যুগ্ম সম্পাদক মজিবর রহমান মোল্লা প্রমুখ।
 মানববন্দন কারীদের দাবি, অনতি বিলম্বে হয়রানিমূলক এ মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। সেই সঙ্গে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। তা না হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এ বিষয়ে চরমোন্তাজ আবদুল ছাত্তার স্কুল এন্ড কলেজের এডহক কমিটির  সভাপতি ও উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন গনমাধ্যমকে জানান তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ মিথ্যা ভিত্তিহীন। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য প্রতিপক্ষ এসব সাজানো নাটক করছে। প্রকৃত বিষয় হচ্ছে তার ছোট ভাই রিয়াজকে মারধর করায় মামলা করা হয়েছে।
মামলার ১ নং আসামী রাঙ্গাবালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চরমোন্তাজ ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম বলেন, জসিম উদ্দিনকে ওই শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি করার প্রতিবাদ করায় তার ভাই ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক রিয়াজকে মারধর করা হয়েছে এমন নাটক সাজিয়ে মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিক ফয়দা হাসিল করার চেষ্টা করা হয়েছে। এলাকাবাসী এই ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার