বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম...শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।  কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।
বিচার চাই না, নিরাপত্তার সাথে বাঁচতে চাই।
এম এম জাকীর হুসাইন
প্রকাশ: ৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:৪৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বিচার চাই না, নিরাপত্তার সাথে বাঁচতে চাই।

এম এম জাকীর হুসাইন
মোল্লাহাট বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের মোল্লাহাটে মক্তবে বসা নিয়ে বিবাদের জেরে হামলার ঘটনা ঘটেছে ।
এতে নারী ও শিশু সহ ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় পুন:হামলার ভয়ে বিচার চায় না ভুক্তভোগী পরিবার, নিরাপত্তার সাথে বসবাস করতে চায়।
ভুক্তভোগী পরিবার অভিযোগ করে জানান, ছোট্ট শিশু আয়তুল্লাহ(১০) মক্তবে কোরআন শিক্ষা করেন, মক্তবে বসা নিয়ে একই এলাকার দুখু শেখের কন্যা যমুনা-(১০) এর সহিত তার ঝগড়া হয়।  ঝগড়া ঝাটির একপর্যায়ে মসজিদের ইমাম সাহেব দুজনকে শান্ত করে বাড়ি পাঠিয়ে দেন। এ ঘটনার ২ দিন‌ পর ২ ফেব্রুয়ারি সকালে আয়াতুল্লা মক্তব থেকে বাড়ি ফেরার পথে যমুনার পিতা দুখু শেখ তাকে ডেকে তার দুই গালে থাপ্পড় মারে ও গালিগালাজ করে, এর পর কোনদিন তার মেয়ের সাথে ঝগড়া করলে প্রান নাশের হুমকি দেয়। আয়াতুল বাড়ি ফেরার পর তার মা আয়েশা বেগম আয়াতুলের চোখে পানি ও মুখে দাগ দেখে জিজ্ঞাসা করলে আয়াতুল ঘটনা খুলে বলে, এরপর থেকে আয়তুল্লা কানে কম শুনছে বলে জানান আয়তুল্লার মা আয়েশা বেগম। বাড়িতে কোন পুরুষ লোক না থাকায় আয়াতুলের মা আয়েশা তার সন্তানকে‌ নিয়ে দুঃখু শেখের বাড়িতে গিয়ে বিচার চেয়ে অভিযোগ করতে গেলে যমুনার পরিবারের সাথে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে তাদের হুমকির মুখে আয়শা বাড়ি ফিরে আসে। এর পর সন্ধ্যা ৭ টায় সাজ্জাদ শেখ, বনি শেখ, শেরেকুল শেখ, বাচ্চু শেখ, সাজিদ শেখ, বিপুল শেখ, দুখু শেখ, তরিক শেখ, মাহিন শেখ সহ ২০-৩০ অজ্ঞাত লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শামীম মোল্লার বাড়িতে হামলা করে। আনোয়ারা বেগম (৪৫), সীমা বেগম (২৪) আয়সা বেগম(৩০) ও  আয়তুল্লা মোল্লাকে(১১) ঘর থেকে টেনে হিচড়ে বের করে বাড়ির উঠানে ফেলে বেধড়ক মারপিট করে এবং তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র দ্বারা আঘাত করে মুক্তিযোদ্ধা ঘরের থাই গ্লাস ভেঙ্গে ফেলে। এসময়ে তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এ ঘটনায় বাদী হয়ে মোল্লাহাট থানায় একটি লিখিত অভিযোগ করেন হামলার শিকার সীমা বেগম।
এবিষয়ে অভিযুক্ত দুখু শেখ জানায়, মক্তবের ঘটনায় আয়াতুলের মা বাজার ভরে নালিশ ও গালিগালাজ করছিল, তাদের নিষেধ করলে এই ঘটনার সৃষ্টি হয়।
অভিযুক্ত দুখু শেখ জানান, ঘটনার সময় আমি মোল্লাহাট থানায় ছিলাম, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তবে মহিলারা মহিলারা মারামারি করছে বলে তিনি শুনেছেন।
এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, এজাহার পেয়ে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে, তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু