বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম...শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।  কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।
কলাপাড়ায় সুন্দরবন দিবসে নাগরিক সংলাপ।।
মো: এরশাদুল ইসলাম
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:৩২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কলাপাড়ায় সুন্দরবন দিবসে নাগরিক সংলাপ।।
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি। পটুয়াখালীর কলাপাড়ায় ‘সুন্দরবন দিবস’ উদযাপন উপলক্ষে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা প্রান্তজন, অ্যাকশনএইড বাংলাদেশ, জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (জাস্ট নেট-বিডি) এবং কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই উন্নয়নের প্রেক্ষাপটে পৃথিবীর আকর্ষণীয় ম্যানগ্রোভ বন সুন্দরবনের গুরুত্ব তুলে ধরা হয়।
কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান মিলনায়াতনে নাগরিক সংলাপ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলাপাড়া প্রেসক্লাবের আহ্বায়ক এবং কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের সদস্য মো. হুমায়ূন কবির। সুন্দরবন দিবসের ওপর ধারণাপত্র উপস্থাপন করেন বিশিষ্ট গণমাধ্যমকর্মী ও পরিবেশ সংগঠক মেজবাহউদ্দিন মাননু।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফাতেমা হেরেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. মনিরুল হক।
অন্যদের মধ্যে আলোচনা করেন কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের সদস্য অমল মুখার্জী,  সমাজকর্মী ও পরিবেশ সংগঠক মো. ইয়াকুব খান, প্রথম আলো বন্ধুসভার সভাপতি মোস্তফা জামান সুজন, নারী আন্দোলনের বিশিষ্ট সংগঠক দুলালী কবীর, গণমাধ্যমকর্মী সৈয়দ মোহাম্মদ রাসেল, স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসীর সাধারণ সম্পাদক নাজমুস সাকিব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি মাশরাফি কামাল শাফি, রাখাইন নারী নেত্রী লাখাইন, বেসরকারি সংস্থা প্রান্তজনের মাঠ সমন্বয়কারী সাইফুল্লাহ মাহমুদসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফাতেমা হেরেন বলেন, ‘সুন্দরবন শুধু একটি বন নয়, এটি উপকূলীয় অঞ্চলের লক্ষাধিক মানুষের জীবন—জীবিকার সাথে সরাসরি জড়িত। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে দেশকে রক্ষা করতে হলে সুন্দরবনকে রক্ষার কোনো বিকল্প নেই। তা ছাড়া পরিবেশ ঠিক রাখতে আমাদের মনোজগতেও পরিবর্তন আনতে হবে। উপকূলের পরিবেশ-প্রতিবেশ রক্ষায় সচেতন থাকতে হবে। আমরা পরিবেশ সুরক্ষার ওপর জোড় না দিলে আমরাই সবচেয়ে বেশী ক্ষতির শিকার হবো।’
নাগরিক সংলাপে অন্য আলোচকরা বলেন, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, শিল্পায়ন, অবৈধ দখল ও দূষণের কারণে বিশ্বের অন্যতম ম্যানগ্রোভ বন সুন্দরবন আজ হুমকির মুখে। তাই নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করে সুন্দরবন সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তাঁরা।
জেটনেট—বিডি’র বরিশাল বিভাগীয় সমন্বয়ক, প্রান্তজন ট্রাস্টের নির্বাহী পরিচালক তৌহিদুল ইসলাম শাহাজাদা জানান, জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (জাস্ট নেট-বিডি) সুন্দরবন রক্ষার লক্ষ্যে নীতিগত—পর্যায়ে আলোচনা ও জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম অব্যাহত রাখবে।
Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু