বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম...শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।  কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।
পৈত্রিক সম্পত্তি ও ঘরবাড়ি দখল করার মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে পাল্টা  সাংবাদ সম্মেলন
মো: এরশাদুল ইসলাম
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৪৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পৈত্রিক সম্পত্তি ও ঘরবাড়ি দখল করার মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে পাল্টা  সাংবাদ সম্মেলন
 কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি  :  পটুয়াখালীর কলাপাড়ায় পৈত্রিক সম্পত্তি ও ঘরবাড়ি দখল করার মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে পাল্টা সাংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর বারোটায় কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করেন গোলাম মোস্তফা ও গাউস মাতুব্বর নামের দুই ভাই। এ সময় কলাপাড়া পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দুলাল ঘরামী ও মো. খবির সহ প্রিন্ট ও ইলেকট্রিনক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন । সংবাদ সম্মেল লিখিত বক্তব্য পাঠ করে গোলাম মস্তফা।
তিনি বলেন, ২০১২ সালে কলাপাড়া পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের ছামেদ আলীর অংশ থেকে জে,এল নং-৬ খেপুপাড়া ২১০ নং  মৌজায় এস,এ ২১০ নং খতিয়ানের যাহার জমা খারিজ খতিয়ান নং-১৩০৩, দাগ নং-৩৩৭, জমির পরিমান ০.১৬৫০ একর জমি তারা দুই ভাই ক্রয় করেন। ২০১২ সাল থেকেই ওই জমিতে তিনটি টিনশেড ঘর নির্মাণ ও জমির চতুর সীমানায় আধাপাকা বাউন্ডারি দিয়ে বসবাস করে আসছেন। বর্তমানে তাদের নির্মিত ঘরে দুলাল ঘরামি নামের এক ব্যক্তি তাদের অনুমতিক্রমে বসবাস করেন। কিন্তু গত ১০ ফেব্রুয়ারী ওই এলাকার নুর আলম তার দলবল নিয়ে তাদের বাড়ির ভিতরে অনাধিকার প্রবেশ করে ঘর তৈরির চেষ্টা চালায়। এ ঘটনায় তার ভাই গাউস মাতুব্বর নুর আলম সহ তিনজনের নামে কলাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে কলাপাড়া থানার এসআই শাহ আলম তদন্ত পূর্বক ঘটনার সত্যতা পেয়ে নুর আলমকে ঘর তোলা থেকে বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করেন। এছাড়া তিনি উভয়পক্ষকে স্ব-স্ব কাগজপত্রসহ স্থানীয় আইনজীবী সহকারে সালিশ বৈঠকে বসার সময় দেন। কিন্তু নুর আলম বিভিন্ন তালবাহানা কথাবার্তা বলে সালিশ বৈঠকে না বসে ওই বাড়ি জবর দখলের প্রচেষ্টা চালায়। গত ১৭ ফেব্রুয়ারি নুর আলম তাদের বিরুদ্ধে মনগড়া কাল্পনিক ও মিথ্যা সংবাদ সম্মেলন করেন।
গোলাম মস্তফা আরও বলেন, মূলত নুর আলমের পিতা আব্দুর রহিম জে,এল নং-০৬, খেপুপাড়া মৌজার এস,এ ২১০ নং খতিয়ানের ৮ টি সাব কবলা দলিলের মাধ্যমে ০.৯১ একর ভূমি বিক্রয় হস্তান্তর করেন। যা তার প্রাপ্ত সম্পত্তি হইতেও অনেক বেশি। কিন্তু বর্তমানে নুর আলম ওই খতিয়ানের ০.৬৬ একর জমি জোরপূর্বক দাবি করেন। বর্তমানে আব্দুর রহিমের বিক্রিত সকল জমি গ্রহীতাগন ভোগ দখলে আছেন।
তিনি আরও বলেন, আব্দুর রহিমের সঙ্গে চুক্তিপত্র দলিল সৃষ্টির কারণে মাসুদ শিকদার নামের এক ব্যক্তির সঙ্গে মহামান্য হাইকোর্ট একটি মামলা দায়ের হয়। উক্ত মামলার সঙ্গে তাদের ক্রয়কৃত ভূমির দাতাদের কোন সম্পৃক্ততা নেই।
তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে মিথ্যা, মনগড়া, তথ্যবিহীন ও উদ্দেশ্য প্রনোদিতভাবে সংবাদ সম্মেলন করায় সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছেন। তাই তারা ওই সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
এ বিষয়ে নুর আলম বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ন মিথ্যা ও ভিত্তিহীন। গোলাম মস্তফা ও গাউস মাতুব্ব  যার কাছ থেকে জমি ক্রয় করেছে সে তাদের কাছে ওভার সেল দিয়েছে।
Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু