বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম...শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।  কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।
বিএনপি ক্ষমতায় গেলে আগামীতে ঐকমত্যের ভিত্তিতে দেশ চালাবে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী 
এস এম আওলাদ হোসেন।
প্রকাশ: ৫ মার্চ, ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বিএনপি ক্ষমতায় গেলে আগামীতে ঐকমত্যের ভিত্তিতে দেশ চালাবে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী 
এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।
আগামীতে বিএনপি এককভাবে ক্ষমতায় আসলেও ঐকমত্যের ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে বলে জানিয়েছেন দলটির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে মরহুম আরাফাত রহমান স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরীর হ্যাপীর সভাপতিত্বে অনুষ্ঠানে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, ‘আগামীতে বিএনপি এককভাবে ক্ষমতায় আসলেও দেশ এককভাবে পরিচালনা করা হবে না। বিএনপির ৩১ দফার ভিত্তিতে দ্বি-কক্ষে বিশিষ্ট পার্লামেন্টের মাধ্যমে ও ঐকমত্যের ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে। আর ৩১ দফার মধ্যে যথেষ্ট সংস্কারের কথা উল্লেখ রয়েছে। এই সংস্কারগুলো ইদানিংকালে খুব বেশি প্রয়োজন। যে সংস্কারের কথা বর্তমান অন্তর্বর্তী সরকারও বলছে। তাই সবার মতামতের ভিত্তিতে দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে।’
বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী আরও বলেন, ‘স্থিতিশীলতার জন্য বাংলাদেশে স্বাভাবিক রাজনীতি, সামাজিক সুন্দর পরিবেশ ও অর্থনৈতিক শৃঙ্খলা দরকার। দ্রব্যমূল্যের যেন ঊর্ধ্বগতি না হয় ও উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ সবকিছু মিলেই ভবিষ্যতে সুন্দর বাংলাদেশ গড়তে হবে। বিগত সরকার দেশটাকে পেছনের দিকে নিয়ে গেছে ৷ সেখান থেকে উদ্ধার করে আমাদের আসতে হলে একদিকে সংস্কার প্রয়োজন। আরেকদিকে জনগণের প্রতিনিধিত্বশীল সরকার প্রয়োজন। একটি সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনের দিকে আমরা তাকিয়ে আছি। বিএনপি এ দেশের একটি জনপ্রিয়, আধুনিক ও মডারেট দল। এই যুগের মডারেট সংগঠন হলো বিএনপি।’
শহীদ উদ্দিন চৌধুরী বলেন, ‘৫ আগস্টের পর দেশে রাজনৈতিক গুণগত পরিবর্তন হয়েছে। এখন রাজনৈতিক নেতৃত্বের গুণগত পরিবর্তন দেশের মানুষ চায়। বিএনপির মতো মডারেট দল যদি এটি দিতে না পারে, আর কেউ পারবে না। দেশের প্রয়োজনে জাতীয়তাবাদের ভিত্তিতে যে কথা বলা দরকার আমরা তাই সহজভাবে মানুষের মধ্যে তুলে ধরি। সাধারণ মানুষ সাধারণ ভাষায় আমাদের কথা শুনতে চায়। তাই সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। কেউ যেন বাংলাদেশ নিয়ে আর ষড়যন্ত্র করতে না পারে, সেদিকে সবাই লক্ষ্য রাখতে হবে।’
লক্ষ্মীপুরের কলেজ রোড ক্রীড়া সংঘের উপদেষ্টা মাহবুব আলম মামুনের সঞ্চালনায় মরহুম আরাফাত রহমান স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ, জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি আব্দুর রব শামীম, মহসিন কবীর স্বপন, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম রাজু ও আব্দুল্লাহ আল খালেদ প্রমুখ। লক্ষ্মীপুর কলেজ রোড ক্রীড়া সংঘের উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। এতে ৩০ দল খেলায় অংশ নেয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা।
Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু