বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম...শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।  কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।
আইনশৃংলা নিয়ন্ত্রণে লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযানের আহ্বান এ্যানির
এস এম আওলাদ হোসেন।
প্রকাশ: ৬ মার্চ, ২০২৫, ৬:২৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

আইনশৃংলা নিয়ন্ত্রণে লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযানের আহ্বান এ্যানির
এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।
বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন বলেন,৫ আগস্ট সারাদেশে থানাগুলোতে হামলা ও অগ্নিসংযোগ করে যেসব অস্ত্র লুট করা হয়েছে, ৬ মাস পার হলেও লুট হওয়া সেসব অস্ত্র এখনো উদ্ধার হয়নি। আর এসব অস্ত্র ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের কাছে থাকা অবৈধ অস্ত্র দিয়ে দেশে আইনশৃংখলার অবনতি ও সমাজে বিশৃংখলার চেষ্টা করছে ফ্যাসিবাদের দোসর ও জঙ্গীরা। স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসর, সাঙ্গ-পাঙ্গরা এখনো দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে লুট হওয়া অস্ত্র উদ্ধারে অন্তবর্তী সরকারকে বিশেষ অভিযান চালাতে হবে। এতে বিএনপির সমর্থন ও সহযোগিতা থাকবে।’
বুধবার (৫ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর জেলা শহরের বসির ভিলার হল রুমে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে টেউটিন বিতরণকালে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু।
এ সময় শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আরো বলেন, ‘বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলীয় নেতাকর্মীরা কাজ করছেন। তারাই ধারাবাহিকতায় লক্ষ্মীপুরে প্রায় ১ হাজার বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়। দেশে যেভাবে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে। চুরি ডাকাতি, হানা-হানি ও মারামারি হচ্ছে। থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলো সন্ত্রাসীদের কাছে থাকার কারণে দিন দিন আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে।’
দ্রুত এসব অস্ত্র উদ্ধার না হলে আগামীতে নির্বাচনের সময় এসব অস্ত্র দিয়ে কেন্দ্র দখল করার পাঁয়তারা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
‘কিন্তু সেটা কোনভাবে আর করতে দেয়া হবে না। সবাইকে সঙ্গ নিয়ে সব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।’
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এ্যানি বলেন, ‘রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রতিহিংসা থাকতে পারবে না। সব ভেদাভেদ ভুলে ঐক্যবব্ধ থাকতে হবে। সবাই মিলে সুন্দর একটি বাংলাদেশ গড়তে হবে। স্বৈরাচার শেখ হাসিনা দেশটাকে অনেক পিছিয়ে দিয়েছে। সেখান থেকে উদ্ধার করে আমাদেরকে আসতে হলে এক দিকে সংস্কার প্রয়োজন। আরেক দিকে জনগণের প্রতিনিধিত্বশীল সরকার প্রয়োজন। একটি সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনের দিকে আমরা তাকিয়ে আছি। তাই সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে।’
কেউ যেন বাংলাদেশ নিয়ে আর ষড়যন্ত্র করতে না পারে, সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে বলে জানান তিনি।
জাতীয় সংসদ নির্বাচন ও সংস্কার দুইটাই খুবই জরুরী। তাই দ্রুত সময়ের মধ্যে সংস্কার কাজ শেষ করে নির্বাচন দেয়ার আহবানও জানান শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান।
Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু