বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম...শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।  কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।
প্রকাশ: ৩০ মার্চ, ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

কলাপাড়া পৌর নির্বাচন।।মেয়র পদে নির্বাচন করতে তৎপর নান্নু মুন্সী।।
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা নির্বাচন কবে হবে এ মুহুর্তে বলা মুসকিল। তবে এর মধ্যে কলাপাড়া পৌরসভায় মেয়র পদে কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নাননু মুন্সী নির্বাচন করতে আগ্রহী হয়েছেন। তিনি স্থানীয় রাজনীতিতে ইতিমধ্যে নিজেকে ‘ক্লিন ইমেজের’ মানুষ হিসেবে সকলের কাছে পরিচিত করতে পেরেছেন।
এদিকে ঈদ-কে সামনে রেখে তিনি কলাপাড়া পৌর শহরের প্রতিটি নাগরিকের কাছে মুঠোফোনে শুভেচ্ছা জানিয়েছেন। প্রত্যেক নাগরিক মুঠোফোনে তাঁর তরফ থেকে ‘শুভেচ্ছা বার্তা’ পেয়ে খুশী হয়েছেন। শনিবার সকাল থেকে পৌরসভার নাগরিকরা মুসা তাওহীদ নাননু মুন্সীর তরফ থেকে ‘ঈদের শুভেচ্ছা’ পাচ্ছেন। কথা প্রসংগে নান্নু মুন্সী বলেন, ‘ঈদের আগের দিন পর্যন্ত কলাপাড়া পৌরসভার অন্তত ৩০ হাজার নাগরিক অথবা ভোটার মুঠোফোনে আমার শুভেচ্ছা বার্তা পাবে।’
এ ছাড়া গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নাননু মুন্সী’র ছবি দিয়ে পোষ্টার তৈরি করে তাঁর অনুসারী নেতা-কর্মীরা পৌরবাসীকে শুভেচ্ছা জানিয়ে প্রচারণা চালাচ্ছেন। পোস্টারে তাঁর ছবির ওপরে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের ছবি সংযুক্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর পোষ্টার দেখে শত শত শুভাকাংখীসহ দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা লাইক-কমেন্টস করছেন।
মূলত গত ৫ আগষ্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর মুসা তাওহীদ নান্নু মুন্সী কলাপাড়া পৌর শহরের নয়টি ওয়ার্ডে বিএনপির সাংগঠনিক ভিত্তিকে সুদৃঢ় করতে ‘কর্মী সমাবেশ’ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। দলের কয়েকজন প্রভাবশালী নেতা নাম প্রকাশ না করে বলেন, ‘দলকে সু-সংগঠিত করতে এ কর্মী সভা নাননু মুন্সীর সু-চিন্তিত রাজনৈতিক চিন্তার প্রতিফলন। এতে করে দীর্ঘদিন ধরে স্থবির হয়ে পড়া নেতা-কর্মীরা উজ্জীবিত হয়েছেন। সবচেয়ে বড় কথা হলো, নাননু মুন্সীর নেতৃত্বে বিএনপি কলাপাড়া পৌর শহরে এখন একটি শক্তিশালী রাজনৈতিক শক্তিতে পরিনত হয়েছে। এটা দলের জন্য অত্যন্ত সু-খবর।’
মুসা তাওহীদ নাননু মুন্সী নিজেকে শুধু রাজনৈতিক কর্মকান্ডের মধ্যেই সীমাবদ্ধ রাখছেন না। পৌর শহরের নাগরিকদের নানামুখী সমস্যায় তিনি সবার আগে গিয়ে পাশে দাঁড়ান। পৌর শহরের বাদুরতলী এলাকার বাসিন্দা মো. মোখলেসুর রহমান বলেন, ‘কলাপাড়া পৌর বিএনপির রাজনীতিতে যে কয়জন নেতা রয়েছেন, তাঁদের মধ্যে পরিচ্ছন্ন ইমেজের মানুষ হলেন নাননু মুন্সী। যাঁর কোনো বদনাম নেই।’
মুসা তাওহীদ নাননু মুন্সী ১৯৯৮ সালে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক, ২০০৪ সালে উপজেলা যুবদলের আহবায়ক, ২০১৪ সালে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
তিনি একটি ঐতিহ্যবাহী মুসলিম পরিবারের সন্তান।তাঁর পিতার নাম আলহাজ্ব মো.মোজাম্মেল হক মুন্সী। তাঁর পিতা ছিলেন কলাপাড়ার একজন বিশিষ্ট ব্যবসায়ী। নাননু মুন্সী রাজনীতির পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন। ব্যক্তিগত জীবনে অত্যন্ত সৎ ও ভদ্র মানুষ হিসেবে তিনি সকলের কাছে গ্রহনযোগ্য।
কলাপাড়া পৌরসভার মেয়র পদে প্রতিদ্বন্ধীতা করার ইচ্ছা ব্যক্ত করে মুসা তাওহীদ নাননু মুন্সী বলেন, ‘আমি সব সময় জনমানুষের বিপদে-আপদে পাশে রয়েছি। মানুষের জন্য যখন যেভাবে পেরেছি সহায়তা করেছি। জনমানুষের জন্য আরও বৃহত্তর পরিসরে কাজ করতে মেয়র পদে নির্বাচন করতে চাই। আল্লাহতায়ালা আমাকে সফল করলে কলাপাড়া পৌরসভাকে একটা সু-শৃংখল, প্রযুক্তি নির্ভর, স্মার্ট পৌরসভায় পরিনত করার ইচ্ছা রয়েছে। আমার এমন অভিপ্রায় যেন আল্লাহতায়ালা কবুল করেন। সবাই দোয়া করবেন।’
Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু