বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম...শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।  কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।
কলাপাড়ায় সিকদার পরিবারের ঈদ পুনর্মিলনী, আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত।। 
মো: এরশাদুল ইসলাম
প্রকাশ: ২ এপ্রিল, ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

কলাপাড়ায় সিকদার পরিবারের ঈদ পুনর্মিলনী, আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত।। 
কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ার ঐতিহ্যবাহী সিকদার পরিবারের ঈদ পুনর্মিলনী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মোনাজাত ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে আলিফ শিকদার ফাউন্ডেশন এর আয়োজনে উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক পৌর মেয়র হাজী হুমায়ুন শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। ঢাকার অগ্রণী স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক মো. জাকির হোসেন সিকদার ও কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের সহকারী অধ্যাপক মো. রেজাউল ইসলাম কেনান শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আহসান হাবিব মিলন, লেফটেন্যান্ট কর্নেল মকবুল আহমেদ (অব:), বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মো. নাসির উদ্দিন, কলাপাড়া চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি নুরুল হক মুন্সি, কলাপাড়া পৌর বিএনপি’র সভাপতি গাজী মো. ফারুক,সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, কলাপাড়া প্রেসক্লাবের সদস্য সচিব মোশাররফ হোসেন মিন্টু সহ শিকদার পরিবারের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এর আগে আলিফ ফাউন্ডেশন এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী উৎসবে প্রকাশিত ‘বন্ধন’ নামের একটি স্মরণিকার মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। পরে দোয়া মোনাজাত শেষে মধ্যাহ্ন ভোজে অংশ নেয় সিকদার পরিবারের সদস্যসহ ৬ হাজারের অধিক আমন্ত্রিত অতিথিবৃন্দ। দল মত নির্বিশেষে হাজার হাজার আত্মীয়স্বজনের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী  উৎসব হয়ে ওঠে প্রাণবন্ত।
সভাপতির বক্তব্যে হাজী হুমায়ুন শিকদার বলেন, ‘আমরা সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত কলাপাড়া বিনির্মাণে সকলের সহযোগিতা চাই। আপনারা আমাদের ভালো কাজে সহযোগিতা করুন।’
বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী সংসদের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, ‘পতিত আওয়ামী লীগ সরকার পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, শের ই বাংলা নৌঘাঁটি ও পায়রা সমুদ্র বন্দরের  উন্নয়ন কাজে জমি অধিগ্রহণে বাস্তুভিটা হারানো পরিবারের সদস্যদের জন্য কোন কর্মসংস্থানের ব্যবস্থা করেনি। এখানে একটি অর্থনৈতিক জোন হতে পারতো, যেখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারতো। কিন্তু আওয়ামী লীগ সরকার এ বিষয়ে কোনো উদ্যোগই নেয়নি।’তিনি আরও বলেন, ‘আমরা অনেকেই আমাদের দাদার বাবা এবং তার বাবার নাম জানি না। কিন্তু আজকে এখানে দেখলাম তারা চমৎকারভাবে বংশ পরম্পরায় তাদের পূর্ব পুরুষদের নাম সংযোজন করেছেন। আজ এখানে সিকদার বংশের অন্তত: ৬ হাজার লোক সমবেত হয়েছেন। তাদের বংশের এ একতা একটি বিশাল শক্তি।’এবিএম মোশাররফ বলেন, ‘আওয়ামী লীগ সরকার পতনের পর সৌদি আরব সহ বিভিন্ন দেশের সাথে সরকারের আলোচনা চলছে, যাতে এখানে একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা যায়। এবং এখানে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠিত হলে বাস্তুভিটা হারানো পরিবারের হাজার হাজার সদস্যরা কর্মসংস্থানের সুযোগ পাবে।’
Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু