বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম...শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।  কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।
কলাপাড়ায় যুবককে পেটালেন সেনা সদস্য।। থানায় অভিযোগ।। 
মো: এরশাদুল ইসলাম
প্রকাশ: ২ এপ্রিল, ২০২৫, ১:৩১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কলাপাড়ায় যুবককে পেটালেন সেনা সদস্য।। থানায় অভিযোগ।। 

 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।পটুয়াখালীর কলাপাড়ায় এক সেনা সদস্য হত্যার উদ্দেশ্যে পিটিয়ে জখম করলেন মিশকাত(২৫) নামের এক যুবককে। ঘটনাটি ঘটেছে রবিবার(৩১ মার্চ) দুপুরে উপজেলার মহিপুর থানার পুরান মহিপুর এলাকায়। এ ঘটনায় মঙ্গলবার বিকেলে আহতর বাবা শাহ আলম ৬ জনকে আসামি করে মহিপুর থানায় ১টি এজাহার দাখিল করেছেন।
ঘটনার বিবরনে জানা গেছে, ১১ বছর আগে উপজেলার নীলগঞ্জ ইউপির হলদিবাড়ীয়া গ্রামের মো.শাহ আলমের পুত্র মোহাম্মদ আলামিন (৩০) এর সাথে পুরান মহিপুর এলাকার শহীদ চৌকিদারের কন্যা মোসা: রীনা আক্তার(২৮) এর বিয়ে বিবাহ হয়। তাদের পাঁচ বছরের একটি ছেলে রয়েছে। কয়েক মাস পূর্বে পারিবারিক কলহের জেরে রিনা আক্তার মহিপুর থানায় আলামিনের নামে ১টি যৌতুক মামলা দায়ের করেন। আলামিন ঢাকা একটি চাইনিজ রেস্টুরেন্ট কর্মরত থাকায় তার নামে মামলায় যে ওয়ারেন্ট হয়েছে তা সে জানতো না। এই ঈদে বাড়িতে এসে বন্ধুদের একটি অনুষ্ঠানে যোগ দিলে মহিপুর থানা পুলিশ আলামিনকে গ্রেফতার করে। পরে আত্মীয়রা থানায় গেলে পুলিশ কর্মকর্তা তাদেরকে বাদীর সাথে মীমাংসা করে আসতে বলেন।রবিবার সকালে বাবা ভাইসহ ৭জন রীনা আক্তারের বাড়িতে যান। ছেলের বাবা পুরনো সবকিছু ভুলে সামনে যাতে তারা ভালো হয়ে চলতে পারে তার জন্য আহ্বান জানান। কিন্তু মেয়ের বাবা রাজি না হওয়ায় চলে যাচ্ছিলেন। পথিমধ্যে মেয়ের ভাই সেনা সদস্য মেহেদী হাসান(২৬) এবং নেতৃত্বে ৫ জন পথ আটকায় এবং ছেলের ছোট ভাই মিশকাতকে হত্যার উদ্দেশ্যে পিটিয়ে গুরুতর জখম করেন। তাকে উদ্ধার করতে যে এগিয়ে আসে তাকেই লাঠি দিয়ে আঘাত করে ঐ সেনা কর্মকর্তা। এ সময় আহতর সাথে থাকা মোবাইল, ৩৭ হাজার টাকা, মানিব্যাগ এবং এটিএম কার্ড ছিনিয়ে নিয়ে যায়।এমনকি ছেলে ধরে নিয়ে যেতে এসেছে বলে পুলিশকে খবর দেয়।মহিপুর থানার পুলিশ এসে আহতকে উদ্ধার করে চিকিৎসার জন্য কলাপাড়া হাসপাতালে পাঠান।
হাসপাতালে চিকিৎসাধীন মিশকাত তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিংহ দেখিয়ে বলেন, এভাবে কোন মানুষকে কেউ পিটায়?। পুলিশ সময়মত না আসলে ওরা আমাকে মেরেই ফেলত।
মিশকাতের বাবা মো.শাহ আলম বলেন, আমি সামনে গেলে আমাকেও আঘাত করে। পরে ছেলেই কান্না সহ্য করতে না পেরে আমি তার উপর শুয়ে পরি। আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এর সঠিক বিচার চাই।
অভিযুক্ত সেনা সদস্য মেহেদী হাসান বলেন, আমার বোন জামাই পরকীয়ায় আসক্ত। যার প্রমাণ নিয়ে আমি একাধিক বার তাদের বাড়িতে গেছি, তাদের আত্মীয়দের সাথে কথা বলেছি। কিন্তু তারা কোন ব্যবস্থা গ্রহণ করেনি। বাধ্য হয়ে আমরা মামলা দিয়েছি। তিনি আরো বলেন, আমি যে বাড়ি আছি তারা তা জানতো না। তাই জামায়াত নেতাসহ দলবল নিয়ে আমার ভাগ্নেকে অপহরণ এবং আমার বোনের কাছ থেকে জোর করে মুচলেকা নেয়ার জন্যই এসেছিল। আমি তাদেরকে আপ্যায়ন করেছি। আর তারা যখন যাচ্ছিল তখন আমার বোনকে মিশকাত অকথ্য ভাষায় গালিগালাজ করে। বোনকে মারতে গেলে তখন গ্রামবাসী এবং আমি তাকে উদ্ধার করতে যাই। যার পরিপ্রেক্ষিতেই এই ঘটনা ঘটেছে।
মহিপুর থানার ওসি(তদন্ত) অনিমেষ হালদার বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ফোর্স পাঠিয়ে আহতকে উদ্ধার করা হয়েছে। লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে পরবর্তী ব্যাবস্থা গ্রহণ করা হচ্ছে।
Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু