বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম...শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।  কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।
মো: এরশাদুল ইসলাম
প্রকাশ: ২ এপ্রিল, ২০২৫, ৮:২৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

 

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় পূর্ব শত্রুতার জের এবং জাল পাতাকে কেন্দ্র করে যুবকের উপর হামলার অভিযোগ উঠেছে। রবিবার(৩০ মার্চ) রাত সাড়ে দশটায় দিকে উপজেলার পশ্চিম মধুখালী সিকদার বাড়ির সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। এতে জলিল শিকদারের ছেলে বেলাল শিকদার (৪৫) এর মাথায় গুরুত্ব আঘাতপ্রাপ্ত হয়। এছাড়াও বাচ্চু শিকদার (৩২)এর শরীরের বিভিন্ন অংশ আঘাতপ্রাপ্ত হয়। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতরের চাঁদ রাত দশটার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের আলমগীর সিকদারের ছেলে বাচ্চু শিকদারের সাথে জালপাতাকে কেন্দ্র করে একই এলাকার মালেক শিকদারের ছেলে জাকির শিকদার (৩৮) এর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অতর্কিত হামলা চালায় জাকির শিকদার, তার ভাই সবুজ সিকদার(৩৫), ছেলে অলিউল সিকদার(২২), স্ত্রী নিলুফা বেগম(৩০) এবং তাদের আত্নীয় জাকারিয়া(২৫)। বাচ্চুর ডাকচিৎকার শুনে তাকে বাচাতে তার চাচা বেলাল সিকদার এগিয়ে আসলে অভিযুক্তরা তার মাথায় আঘাত করে গুরুতর জখম করে। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য কলাপাড়া হাসপাতালে নিয়ে আসেন।
আহত বাচ্চু সিকদার বলেন, পূর্ব শত্রুতা ছিল। কিন্তু এভাবে হটাৎ পরিকল্পিত ভাবে আক্রমণ করবে বুঝতে পারিনি। আমার সারা গায়ে জখম করেছে। এবং আমার চাচার মাথায় আঘাত করেছে।
আহত বেলাল সিকদার বলেন, আল্লাহর রহমতে এ যাত্রায় বেচেঁ গেছি। কারণ তাদের সাথে আমার কোন দ্বন্দ্ব না থাকলেও হত্যার উদ্দেশ্যেই আমার মাথায় আঘাত করেছেন।আমি তাদের বিচার চাই।
অভিযুক্ত জাকির সিকদারের মোবাইলে কল দিলে অপর অভিযুক্ত তার স্ত্রী নিলুফা বেগম বলেন, বেলাল সিকদার এবং বাচ্চু সিকদার আমাদের আত্নীয়। ঘটনার দিন আমাদের ঝাইল বেড় দিয়ে বাচ্চু সিকদার ঘাস জাল পাতে। এবং চায়না জাল দিয়ে এমনভাবে গড়া দেয় যাতে আমাদের জালে মাছ না আসতে পারে। অভিযুক্ত জাকির সিকদার তাকে জাল সরিয়ে নিতে বলে। না সরালে পরে নিজেই সরিয়ে দেয়।এতে ক্ষিপ্ত হয়ে বাচ্চু সিকদার অকথ্য ভাষায় গালি দেয়। পরে আমার ছেলে অলিউল সিকদার গালি দিতে বারন করলে সে আরও ক্ষিপ্ত হয়। একপর্যায়ে তাদের সাথে দস্তাদস্তি হয়। পরে বাচ্চু সিকদার তার বাড়ির সবাইকে ডাক দিলে বেলাল সিকদারসহ সকলে দা এবং রড নিয়ে এসে আমাদের উপর হামলা করে। অভিযুক্ত জাকির সিকদারের গলা চেপে ধরলে, বাচার জন্য ছুটে আসলে তাদের হাতে থাকা রডের আঘাতে বেলাল সিকদারের মাথা জখম হয়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু