বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম...শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।  কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।
ঈদের তৃতীয় দিনে পর্যটকে কনায় কানায় পরিপূর্ন কুয়াকাটা সৈকত।। 
মো: এরশাদুল ইসলাম
প্রকাশ: ৩ এপ্রিল, ২০২৫, ১২:৪৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ঈদের তৃতীয় দিনে পর্যটকে কনায় কানায় পরিপূর্ন কুয়াকাটা সৈকত।। 
কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি : ঈদের তৃতীয় দিনে পর্যটকে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকত। সরকারী টানা নয় দিনের ছুটিকে কেন্দ্র করে ঈদ উৎসব উদযাপনে এ সকল পর্যটকের আগমন ঘটে।
আগত পর্যটকরা সৈকতের বালিয়াড়ীতে হইহুল্লোরে মেতেছেন। অনেকে সমুদ্রের তীরে আছড়ে পরা ঢেউয়ের সঙ্গে মিতালীতে মেতেছেন। কেউবা আবার বালু খেলায় মেতেছেন। অনেকে আবার সৈকতের একপ্রান্ত থেকে অপর প্রান্ত ঘুরে দেখছেন। ঘোড়া এবং গাড়িতে চড়ে ঘুরে বেড়াচ্ছেন। এছাড়া অনেকেই বেঞ্চিতে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। এদিকে গঙ্গামতি ও লেম্বুরবন সহ সকল স্পটে পর্যটকদের বাড়তি উপস্থিতি রয়েছে। বাড়তি পর্যটকদের উপস্থিতিতে বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। বুকিং রয়েছে শতভাগ হোটেল মোটেল। আগতদের নিরাপত্তায় তৎপর রয়েছে পুলিশ সদস্যরা।
ময়মনসিংহ থেকে আসা পর্যটক মিল্টন বলেন, পরিবার সহ গতকাল কুয়াকাটায় এসেছি। এখানকার পরিবেশ, লোকজনের আতিথিয়তায় আমরা মুগ্ধ।পদ্মা সেতুর সুফল ভোগ করছি আমরা ও পর্যটন ব্যবসায়ীরা। তবে ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত এই মহাসড়কটি ফোরলেন হলে আরো অনেক পর্যটক বাড়বে।
ঝিনুক দোকানী রফিক বলেন, ঈদের লম্বা ছুটিকে কেন্দ্র করে এ পর্যটন মৌসুমে কুয়াকাটায় ব্যপক পর্যটক আসছে।সকল ব্যবসায়ীর মুখে হাসি ফুটেছে।
সাউদ-বিস হোটেলের সত্বাধিকারী মো: সোহেল মিয়া জানান, রাজনৈতিক অস্থিরতার কারনে এ বছর পর্যটন মৌসুমে এখানে তেমন পর্যটক আসেনি।পর্যটনের সকল ব্যবসায়ী লোকসানে ছিল। আজ অনেক পর্যটক আসছে। আমার হোটেলের ৮০ শতাংশ রুম বুকিং রয়েছে।
কুয়াকাটা হোটেল মোটেল অনার্স এসোসিয়েশন সভাপতি মো: মোতাবেক শরীফ বলেন, আজ পর্যটক বেড়েছে, আগামিকাল আরো পর্যটক আসবে। আমাদের সকল হোটেল অগ্রীম বুকিং রয়েছে।আজকে প্রায় হোটেলের ৯০% রুম বুকিং রয়েছে। পর্যটকদের নিরাপত্তায় উপজেলা প্রশাসন সহ আমরা সার্বক্ষণিক প্রস্তুত। পর্যটকের আগমনে পর্যটনের সকল ব্যবসায়ীদের মুখে হাসি দেখা যাচ্ছে। সরকারি ৯ দিনের লম্বা ছুটিকে কেন্দ্র করে ১০ লক্ষাধীক পর্যটকের আগমন ঘটবে বলে তিনি আসা করেন।
টুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের ইনচার্জ শাখাওয়াত হোসেন তপু জানান, পর্যটকদের নিরাপত্তায় আমরা সার্বিক ব্যবস্থা নিয়েছি। বিভিন্ন পর্যটন স্পট গুলোতে ছড়িয়ে-ছিটিয়ে আছে ট্যুরিস্ট পুলিশের বেশ কয়েকটি টিম। পাশাপাশি সিসি ক্যামেরা দ্বারা মনিটরিং করা হচ্ছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম বলেন, এ বছর লম্বা ছুটির কারনে ব্যাপক পর্যটকের আগমনে আমরা পর্যটকদের নিরাপত্তা জোরদার করেছি। মহিপুর থানা পুলিশ, কুয়াকাটা টুরিস্ট পুলিশ, ও কুয়াকাটা পৌরসভার পক্ষ থেকে পর্যটকদের সেবায় সার্বক্ষনিক প্রস্তুত রয়েছে। আজকে ভাল পর্যটক আসছে, আরো আসবে।সরকারি লম্বা ছুটির কারনে বছর এবছর কুয়াকাটায় পর্যটকের মিলনমেলা হবে বলে মনে করেন তিনি।
Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু