বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম...শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।  কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।
মোল্লাহাট সেটেলমেন্ট অফিসারের বিরুদ্ধে ভূমি জরিপ বাণিজ্যের অভিযোগ।
এম এম জাকীর হুসাইন
প্রকাশ: ২৩ এপ্রিল, ২০২৫, ৯:৪৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মোল্লাহাট সেটেলমেন্ট অফিসারের বিরুদ্ধে ভূমি জরিপ বাণিজ্যের অভিযোগ।
বাগেরহাটের মোল্লাহাটে সেটেলমেন্ট অফিসারের বিরুদ্ধে ভূমি জরিপ বাণিজ্যের অভিযোগ উঠেছে।
রবিবার (২৩ এপ্রিল) ভুমি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা বরাবর লিখিত একটি অভিযোগ দৈনিক আমাদের সকাল  প্রতিবেদকের হাতে পৌঁছালে বিষয়টি খতিয়ে দেখা হয়। এরপর একের পর এক নানা দূর্নীতির চিত্র হাতে আসে।
মোল্লাহাটের সেটেলমেন্ট অফিসে দুর্নীতি ও হয়রানির যেন সীমা পরিসীমা নেই। ঘুষ ছাড়া এই অফিসগুলোতে কোন সেবা পাওয়া মুশকিল। দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারী ও দালাল চক্রের দৌরাত্ম্যে সেবা প্রার্থীরা রীতিমত অসহায়।
সেটেলমেন্ট অফিস থেকে ঘুষ ছাড়া কোন কাজ হয়েছে এমন নজির পাওয়া কষ্টসাধ্য যার প্রতিফলন পাওয়া গেছে অনুসন্ধানে।
সেবা প্রার্থীরা বলছে, ভূমি রেজিস্ট্রেশন সেটেলমেন্ট জরিপ, ভূমি অধিগ্রহণ, খাস জমি, পরিত্যক্ত ও অর্পিত সম্পত্তির ক্ষেত্রে টাকা ছাড়া কোন সেবা মেলে না।
সরকারি খরচে ভূমির জরিপ হওয়ার কথা থাকলেও সেটেলমেন্ট অফিসে চলছে রমরমা জরিপ বাণিজ্য, অনুসন্ধানে জানা যায়, ক্রয়কৃত জমি সেটেলমেন্ট অফিসের চলমান জরিপে রেকর্ড করাতে গিয়ে নানা রকম প্রতিবন্ধকতা ও হয়রানির শিকার কার হতে হচ্ছে সাধারণ মানুষের।
৬ জন ভুক্তভোগীর সাক্ষরিত একটি অভিযোগ পত্রে বলা হয় বহুদিন যাবত মোল্লাহাট উপজেলা সেটেলমেন্ট অফিসার আলতাফ ও তার সহকারী সেলিম অর্থের বিনিময়ে একজনের জমি অন্যের নামে রেকর্ড করে দিচ্ছে। সর্বশেষ বিআরএস গাংনী মৌজার জরিপে একজনের জমি অন্যের নামে রেকর্ড করে দিয়ে ৭-৮ কোটি টাকা অবৈধভাবে উপার্জন করেছে।
অভিযোগে আরো বলা হয়, তাদের এই ধরনের কাজের ফলে মোল্লাহাটের দুটি মৌজার জরিপ বাতিল হয়েছে, ফলে সরকারের অর্ধেক ক্ষতি ও জনগণের ভোগান্তির সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে অভিযোগ করে রাজপাট নিবাসী ফরহাদ শেখ জানান, মোল্লাহাট সাব-রেজিস্ট্রি অফিসের রেজিস্ট্রিকৃত ১১৬৭/২০০৭ নং দলিলমূলে ৬৫৩ নং দাগে ২৬ শতক জমি খরিদ করেন এবং নামজারি মামলা করে নিজ নামে ২৬ শতক জমি রেকর্ড করে সরকারি কোষাগারে ক্র:নং: ০১৫৬২৫০২১২৪৫ চালানে (অনলাইন ভূমি উন্নয়ন কর-২০২৫) ২৬ শতক জমির খাজনা প্রদান করেন। এরপর বি,আর, এস (ডিপি) ১৩৬১ নং খতিয়ানে নিজ নামে রেকর্ড করে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। সেটেলমেন্ট অফিস থেকে ২৬ শতকের প্রিন্ট পর্চাও দেয়া হয়। অথচ প্রিন্ট পর্চাটি গেজেট প্রকাশের পর তার নামে ২১ শতক জমি রেকর্ড হয়। এ বিষয়ে সেটেলমেন্ট অফিসারের সাথে যোগাযোগ করলে তারা এর দায় অস্বীকার করেন। গেজেট পর্চা তোলার পর দেখা যায় ৫৩৪ ধারা মোতাবেক ৯৪/২০২২ নং মোকাদ্দমায় তার নাম থেকে ৫ শতক জমি কর্তন করে নেয়া হয়েছে। তবে তাকে কোন‌ লিখিত বা মৌখিক নোটিশ দেয়া হয় নাই। তিনি সাংবাদিকদের মাধ্যমে প্রশ্ন তুলে বলেন, কোন রেকর্ডের বিরুদ্ধে মোকাদ্দমা দায়ের হলে বিবাদীকে নোটিশ না করে একতরফা রেকর্ড করা হয়েছে কোন আইনে ?
ভুক্তভোগীদের মধ্যে একজন সরকারি কর্মচারী (বাংলাদেশ নৌ-বাহিনী) হায়দার আলী ফকির জানান, গ্রামের বাড়িতে একটি মহিলা মাদ্রাসা করার জন্য আমি একটি জমি ক্রয় করেছিলাম, দালিলিক সকল প্রকার কাগজপত্র থাকা সত্ত্বেও জমিটি রেকর্ড করাতে পারিনি, নিরুপায় হয়ে একজন পরিচিত আত্মীয়ের মাধ্যমে পুনরায় সেটেলমেন্ট কর্মকর্তার সাথে দেখা করলে তিনি আমার কাছে ৬ হাজার টাকা দাবী করেন।
আরো দুই ভুক্তভোগী জানান,বি,আর,এস- ২১৩৮ নং খতিয়ানে ৩১৭১ নং দাগে হাবিবুর রহমান ও নজরুল ইসলামের নামে ১ একর ৮৯ শতক জমি রেকর্ড হয়ে অফিস থেকে প্রিন্ট পর্চা দেয়া হয়। কিন্তু গেজেট হওয়ার সময় অজ্ঞাত কারনে সম্পূর্ণ জমি শেখ মোশারফ হোসেনের একক নামে রেকর্ড হয়।
বি,আর,এস- ১৯৭১ নং খতিয়ানে মোশারফ হোসেন ৫০০ অংশে, আকুব্বার শেখ ২৫০ অংশে ও আফাজ উদ্দিন মোল্লা ২৫০ অংশে ২৯ টি দাগে মোট ১৫ একর ৯৭ শতক জমি রেকর্ড করা হয়‌ এবং অফিস থেকে প্রিন্ট পর্চা দেয়া হয়। কিন্তু গেজেট হওয়ার সময় অজ্ঞাত কারনে সম্পুর্ণ জমি শেখ মোশারফ হোসেনের একক নামে রেকর্ড হয়।
অভিযোগকারীগন আরো বলেন, দালিলিক প্রমাণক ও দখল স্বত্ব ঠিক থাকা সত্ত্বেও অনৈতিক পন্থায় সেটেলমেন্ট অফিসার ও তার সহকারী একজনের জমি আরেকজনের নামে রেকর্ড করিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।
এই ভুমি জালিয়াতির ফলে মোল্লাহাটের শান্তি শৃঙ্খলা নষ্ট হচ্ছে এবং জমি নিয়ে বিরোধের জেরে এপর্যন্ত কয়েকটি
হতাহতের ঘটনাও ঘটেছে। প্রতিকার চেয়ে বাংলাদেশ সরকারের মাননীয় উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন ভুক্তভোগী ও সাধারণ জনগণ।
এ বিষয়ে সেটেলমেন্ট অফিসে গিয়ে সেটেলমেন্ট অফিসার আলতাফ ও সহকারী সেলিমের দেখা না পেয়ে তাদের মুঠোফোনে ০১৭১২৮৭৬৫৫০ নাম্বারে যোগাযোগ করলে সেটেলমেন্ট অফিসার আলতাফ কোন বক্তব্য দিতে অস্বীকৃতি জানান এবং সহকারী সেলিমের সাথে ০১৬৮৮৭৮১০৪০ নাম্বারে যোগাযোগ করলে তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।
এরপর বিভিন্ন মহল থেকে  প্রতিবেদককে ঘুস দিতে ব্যর্থ হয়ে তার জীবন নাশ সহ নানারকম হুমকি দেয়া হয়।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী জানান, অভিযোগ পেয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, অভিযোগের বিষয়ে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু