বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম...শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।  কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।
বিদ্যালয়ের এডহক কমিটিতে যোগ্য ও শিক্ষানুরাগী ব্যক্তিকে সভাপতি নির্বাচিত করার দাবিতে মানববন্ধন।।
মো: এরশাদুল ইসলাম
প্রকাশ: ২৩ এপ্রিল, ২০২৫, ৯:৫৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বিদ্যালয়ের এডহক কমিটিতে যোগ্য ও শিক্ষানুরাগী ব্যক্তিকে সভাপতি নির্বাচিত করার দাবিতে মানববন্ধন।।
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় পাটুয়া আল-আমিন মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটিতে যোগ্য ও শিক্ষানুরাগী ব্যক্তিকে সভাপতি নির্বাচিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর বারোটায় বিদ্যালয় প্রাঙ্গণে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে শত শত শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীরা অংশগ্রহন করেন। এসময় বক্তব্য রাখেন অভিভাবক আইয়ুব আলী প্যাদা, আসাদুজ্জামান, প্রাক্তন শিক্ষার্থী ওমর তালুকদার ও শিক্ষার্থী রবিউল ইসলাম সহ এলাকাবাসী।
পাটুয়া আল-আমিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ওমর তালুকদার বলেন, বর্তমানে আমাদের এ বিদ্যালয়ের বেহাল দশা। বিশেষ করে ভবনের অবস্থা খুবই খারাপ। শ্রেনী কক্ষ সংকট রয়েছে। এছাড়া ১১ শিক্ষকের পদ থাকলেও  মাত্র ৬ জন শিক্ষক দিয়ে চলছে বিদ্যালয়টি। মূলত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও চম্পাপুর ইউয়নিয়ন পরিষদ চেয়ারম্যান বাবুল মৃধা তার পছন্দের অযোগ্য ও বিতর্কিত ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করে এতোদিন বিদ্যালয় পরিচালনা করার কারনেই এমন দুর্দশা। তিনি আরও বলেন, বর্তমানে সে ফের অযোগ্য ব্যক্তিকে সভাপতি নির্বাচিত করার পায়তারা করছে। ওই বিদ্যালয়ের জমিদাতার উত্তরসূরি মো. আসাদুজ্জামান বলেন, আমরা সৎ, যোগ্য এবং একজন শিক্ষানুরাগী ব্যক্তিকে সভাপতি নির্বাচনের অনুরোধ জানাচ্ছি। আর যদি তা না করা হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো। অভিভাবক মালেক প্যাদা বলেন, অযোগ্য লোকদের সভাপতি নির্বাচিত করার কারণে বর্তমানে পুরনো এ বিদ্যালয়টি করুন দশায় পরিণত হয়েছে। না হয় ঠিক মত ক্লাস, না আছে চাহিদা মতো শিক্ষক। আবার যদি এডহক কমিটিতে অযোগ্যরা স্থান পায় তাহলে এই এলাকায় শিক্ষিতদের সংখ্যা আর কমবে। তাই যোগ্য ব্যক্তিকে সভাপতি নির্বাচনের জোর অনুরোধ জানাচ্ছি।
পাটুয়া আল-আমিন মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও চম্পাপুর ইউপি চেয়ারম্যান মাহাবুবুল আলম বাবুল মৃধা বলেন, আমার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা। কমিটি গঠন সহ বিদ্যালয়ের সকল কার্যক্রম নিয়ম মাফিক হবে।
কলাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, কমিটি গঠন হয়েছে কিনা এমন কোন তথ্য আমার কাছে নেই। স্নাতক পাশ এবং শিক্ষানুরাগী ব্যাক্তি ছাড়া মাধ্যমিক বিদ্যালয়ে পরিচালনা পর্ষদে কারো আসার সুযোগ নেই। যেহেতু মানববন্ধন হয়েছে বিষয়টি আমাদের নজরদারিতে থাকবে।
Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু