বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম...শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।  কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।
মহিপুরে সমিতির নির্বাচনে নির্বাচিত হলেন যারা।।
মো: এরশাদুল ইসলাম
প্রকাশ: ১১ মে, ২০২৫, ৮:৫৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

মহিপুরে সমিতির নির্বাচনে নির্বাচিত হলেন যারা।।
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।পটুয়াখালীর ঐতিহ্যবাহী মহিপুর সমবায় ঋণদান ও সর্বোন্নতি বিধায়ক সমিতি লিমিটেডের (এসআরওএসবিএস) ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (১০ মে) সকাল ১০টায় মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। সন্ধ্যা সাড়ে সাতটায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন এসআরওএসবি সমিতির নির্বাচন কমিটির সভাপতি ও পটুয়াখালী জেলা সমবায় উপ-সহকারী নিবন্ধক মোঃ কামরুজ্জামান।
নির্বাচনে মোঃ সাইফুল ইসলাম (সোহাগ হাওলাদার) ছাতা প্রতীক নিয়ে ১৬১৮ ভোট পেয়ে বেসরকারিভাবে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী তোফাজ্জল হোসেন সিপাহী আনারস প্রতীকে ৭৬৬ ভোট পেয়েছেন। সভাপতি পদে ৪৮ টি ভোট বাতিল হয়েছে।
সহ-সভাপতি পদে মোঃ রফিকুল ইসলাম মন্টু ভদ্র তালা চাবি প্রতীকে ১০৪৩টি ভোট পেয়ে বেসরকারি নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলমগীর হোসেন মৃধা পেয়েছেন ৭৮৮ ভোট। অপর প্রতিদ্বন্দী প্রার্থী মোঃ শাহআলম মাতুব্বর টিউবয়েল প্রতীকে পেয়েছেন ৫৪৪ ভোটে পেয়েছেন। সহ-সভাপতি পদে ৫৭ টি ভোট বাতিল হয়েছে।
পরিচালক পদে (সদস্য) ১নং ইউনিটি মোহাম্মদ খলিলুর রহমান এবং ৪ নং ইউনিটে মোঃ সেরাজুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
২ নং ইউনিটে সদস্য পদে মোঃ শহিদ হাওলাদার কলস প্রতীকে ১৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ সুলতান ফরাজী মোরগ প্রতীকে পেয়েছেন ১২৩ ভোট। ২নং ইউনিটি ছয়টি ভোট বাতিল হয়েছে।
৩নং ইউনিটে সদস্য পদে মোঃ সোহাগ গাজী কলস প্রতীকে ১৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ সেলিম মুন্সী মোরগ প্রতীকে পেয়েছেন ১৩২ ভোট। অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ মাসুম বিল্লাহ গাজী মাছ প্রতীকে ৫৮ ভোট পেয়েছেন। ৩নং ইউনিটে ৮ টি ভোট বাতিল হয়েছে।
৫নং ইউনিটে মোঃ আইউব আকন ফিরোজ মাছ প্রতীকে ২৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ হাবিবুর রহমান ঘোড়া প্রতীকে ১৩৬ ভোট পেয়েছেন। অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ ফারুক হাওলাদার তালগাছ প্রতীকে ৭৩ ভোট পেয়েছেন। এ ইউনিটে বাতিল হয়েছে ১৩ টি ভোট।
৬ নং ইউনিটে মোঃ মাহবুবুর রহমান মাছ প্রতীকে ৩০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ শহিদুল ইসলাম মোরগ প্রতীকে ৮৪ ভোট পেয়েছেন। এই ইউনিটে ৭ টি ভোট বাতিল হয়েছে।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান খান। নির্বাচন পরিচালনা করেছেন পটুয়াখালী জেলা সমবায় উপ-সহকারী নিবন্ধক মোঃ কামরুজ্জামান, পটুয়াখালী জেলা সমবায় পরিদর্শক মোহাম্মদ নাজমুল হাসান ও এসআরওএসবি সমিতির ৮ নং সদস্য মোঃ মিজানুর রহমান রিপন। বরিশালের সর্ববৃহৎ মহিপুর এসআরওএসবিএস সমিতির ২ হাজার ৮’শ ৫৫ জন ভোটারের মধ্যে ২ হাজার ৪’শ ৩২ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন।
প্রিজাইডিং অফিসার মোঃ মনিরুজ্জামান খান বলেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কোনো ধরনের অপ্রতিকর ঘটনা ছাড়াই উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে মহিপুর থানা পুলিশ তৎপর ছিল।
Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু