বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম...শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।  কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।
লক্ষ্মীপুরে দুই আইনজীবীর বিরুদ্ধে আদালতের স্টেনোটাইপিস্টের মামলা
এস এম আওলাদ হোসেন।
প্রকাশ: ১৬ জুন, ২০২৫, ৮:২২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে দুই আইনজীবীর বিরুদ্ধে আদালতের স্টেনোটাইপিস্টের মামলা
এস এম আওলাদ হোসেন, জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর।
লক্ষ্মীপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩-এর স্টেনোটাইপিস্ট মো. আশরাফুজ্জামানকে মারধরের অভিযোগে দুই আইনজীবীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তরা হলেন আইনজীবী আশিকুর রহমান ও মিরাজ উদ্দিন। তাদের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
সোমবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা ইমরান হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রোববার (১৫ জুন) রাতে আহত স্টেনোটাইপিস্ট আশরাফুজ্জামান নিজেই মামলাটি দায়ের করেন।
আসামিদের মধ্যে আইনজীবী আশিক লক্ষ্মীপুর পৌর শহরের দক্ষিণ মজুপুর এলাকার আলী আজ্জমের ছেলে এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি)। অপর অভিযুক্ত মিরাজ উদ্দিন রামগতি উপজেলার চরসীতা গ্রামের হরমুজুল হকের ছেলে।
মামলার এজাহারে বলা হয়, ঈদের ছুটির পর রোববার ছিল আদালতের প্রথম কার্যদিবস। ওইদিন দুপুর সাড়ে ১২টার দিকে অভিযুক্ত দুই আইনজীবী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩-এর এজলাসে প্রবেশ করেন। তারা চিৎকার করে বিচারপ্রার্থীদের এজলাস থেকে জোর করে বের করে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু বিচারপ্রার্থীরা বের হতে না চাইলে অভিযুক্তরা দরজা বন্ধ করে দেন এবং একপর্যায়ে লাথি মেরে তা ভাঙার চেষ্টা করেন।
এ সময় স্টেনোটাইপিস্ট আশরাফুজ্জামান ও জারিকারক আনোয়ার হোসেন সুমন বাধা দিলে তারা আশরাফুজ্জামানকে মারধর করেন। এতে তার মাথায় আঘাত লাগে এবং চোখের কোণে রক্তাক্ত জখম হয়। তার জামা ছিঁড়ে যায়। জারিকারক সুমনকেও মারধর করা হয়।
আদালত সূত্র জানায়, ঘটনার পেছনে চলমান একটি চুরি মামলার জের রয়েছে। গত ৬ জুন লক্ষ্মীপুর জজ আদালতের আইনজীবী আবু তৈয়ব সদর মডেল থানায় একটি চুরি মামলা দায়ের করেন। মামলায় প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক আহমেদ কাউসার উদ্দিন জামান ও ট্রাকচালক রুবেল হোসেন গ্রেপ্তার হয়ে কারাগারে যান। পরে ৯ জুন তারা জামিন আবেদন করলে কোনো আইনজীবী তাদের পক্ষে দাঁড়াননি।
তারা লিগ্যাল এইড অফিসে সহায়তা চাইলে দুজন আইনজীবীকে জামিন শুনানির দায়িত্ব দেওয়া হলেও তারা হেনস্তার আশঙ্কায় আদালতে উপস্থিত হননি। ১০ জুন বিচারক এম সাইফুল ইসলাম আসামিদের জামিন মঞ্জুর করেন। এরই ধারাবাহিকতায় আইনজীবীরা আদালত বর্জনের ঘোষণা দেন এবং রবিবার আদালতে গিয়ে সংঘাত সৃষ্টি করেন বলে অভিযোগ উঠে।
অন্যদিকে অভিযুক্ত আইনজীবী আশিকুর রহমান বলেন, “আমরা কেবল আদালত বর্জনের বিষয়টি জানাতে এজলাসে গিয়েছিলাম। তখন স্টেনোটাইপিস্টসহ কর্মচারীরা আমাদের ওপর হামলা করে। আমি কাউকে আঘাত করিনি।”
লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. রফিক উল্যাহ বলেন, “আইনজীবীদের বিরুদ্ধে মামলা হওয়া নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। অফিসিয়ালি বসে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা চাই না কোর্টের পরিবেশ উত্তপ্ত হোক, আমাদের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।”
এস এম আওলাদ হোসেন।
জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর।।
01637654471
Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু